…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি ও সামাজিক বাস্তবতা বর্তমানে এক জটিল পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করছে।…
Trending Posts
-
নতুন পদ্মা ব্যারাজ দক্ষিণ এশিয়ার জলশক্তির মানচিত্র বদলে দেবে: দ্য হিন্দু
জুন ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
জুন ১৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ
জুন ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
নতুন পদ্মা ব্যারাজ দক্ষিণ এশিয়ার জলশক্তির মানচিত্র বদলে দেবে: দ্য হিন্দু
জুন ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
জুন ১৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ
জুন ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গাছের শরীরে জোনাকির ডিএনএ, বিদ্যুৎ ছাড়াই আলো পাবে পৃথিবী?
- থামানো যাচ্ছে না ঢাকার অপরাধ
- বাংলাদেশ প্রসঙ্গে মোদি: পুরো বাংলাকে ভারতের বাইরে নেওয়ার চক্রান্ত হয়েছিল
- হজে অনিয়ম-দুর্নীতি, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ
- প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গেছেন: নিউইয়র্ক টাইমস
- আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা ইস্যু
- বৃটেনে ‘পাকিস্তানি ধর্ষণ চক্র’: নির্যাতনের শিকার আড়াই লাখ শিশু-কিশোরী
- হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
Author: ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য গত এক দশকের বেশি সময় ধরে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেও এখনো বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দেশের জিডিপির এক শতাংশেরও কম। কিন্তু কম? এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ বিনিয়োগের পরিবেশ সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, দুর্নীতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, অপর্যাপ্ত অবকাঠামো এবং সীমিত অর্থায়নের সুযোগের মত বেশ কিছু কারণ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে। যদিও বাংলাদেশের সরকার বলছে, বিনিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও, সেসব সমস্যা সমাধানে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কী বলা হয়েছে রিপোর্টে? মার্কিন পররাষ্ট্র দফতর দেশটির বিনিয়োগকারীদের বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ধারণা দিতে এ রিপোর্ট তৈরি করে।…
১৯৪৫ সালের ৮ ফেব্রুয়ারি, তখন সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাতে জর্জরিত। সেই সময় রাতের অন্ধকারে কানাডার কোল হার্বার থেকে ১২ জন ব্যক্তিকে নিয়ে ‘কানসো ১১০০৭’ যাত্রা শুরু করে। বিমানটির গন্তব্যস্থল ভ্যাঙ্কুভার দ্বীপপুঞ্জের ইউক্লুলেট। বিমান চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সবাই জানলেও আসলে এর পিছনে উদ্দেশ্য ছিল ভিন্ন। বিমানের কয়েক জন ক্রু সদস্যের উপর দায়িত্ব ছিল কোল হার্বারে যে বেস ক্যাম্প রয়েছে, সেখানকার জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী খুঁজে নিয়ে আসা। এ ছাড়াও সেই বিমানে প্রায় ৪৫৪ কেজি ওজনের বিস্ফোরক ছিল। এই বিমানটি চালানোর দায়িত্বে ছিলেন কানাডার এয়ার ফোর্সের পাইলট অফিসার ক্লারেন্স সার্টোরিয়াস। এর আগেও ইউরোপে ৩০টি ‘সিক্রেট অপারেশন’-এর দায়িত্বভার ছিল…
সংবিধানমতে, শান্তিপূর্ণ সভা-সমাবেশ তথা কর্মসূচি পালন করার অধিকার প্রতিটি দল ও সংগঠনের আছে। অথচ আমাদের রাজনৈতিক সংস্কৃতি হলো যখন যারা ক্ষমতায় থাকে, তখন তারা রাজনৈতিক প্রতিপক্ষের গণতান্ত্রিক অধিকার হরণ করে থাকে কথিত আইনশৃঙ্খলার দোহাই দিয়ে। আওয়ামী লীগের নেতারা এত দিন অভিযোগ করতেন যে বিএনপি জনজীবনের সমস্যা নিয়ে কথা বলে না, তারা আন্দোলন করে কেবল দলীয় প্রধানের মুক্তির দাবিতে। অথচ বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠন যখন কর্মসূচি নিল, তখন হামলা, মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটল। ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি।…
জনতুষ্টির জন্য বাজেট সব সময়ই ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়। ফলে বাস্তবায়ন পর্যায়ে এসে চিত্রটা অন্যরকম হয়। এক্ষেত্রে সরকার বোঝাতে চায় আমরা খরচ করতে চাই। কিন্তু শেষ পর্যন্ত পারি না। এরকম ঘটনার জন্য কোনো জবাবদিহিও নেই। কেন অর্থ ব্যয় করা গেল না, এর জন্য কারা দায়ী, সেটি যদি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যেত, তাহলে বছরের পর বছর একই ঘটনা ঘটত না। যেমন রাজস্ব আহরণের ক্ষেত্রেও একই চিত্র বিরাজ করছে। কিন্তু কোনো জবাবদিহি নেই। এরকম প্রক্ষেপণে ভুল হওয়ায় বাজেট থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে।- বলেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। উল্লেখ্য, উন্নয়ন কার্যক্রমে ধীরগতি, করোনা মহামারিসহ ১০ কারণে গত…
ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করেছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে। গত ১৯শে জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উপদেষ্টা ভ্যালেরিও বালজামো এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ম্যানেল মসালমির সহায়তায় ইপিপি গ্রুপ এবং পার্লামেন্ট সদস্য ও হোস্ট ফুলভিও মার্তুসিলো কর্তৃক “বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে এবং মানবাধিকারের লঙ্ঘন” শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এমন আহ্বান জানানো হয়। দ্য ইউরোপীয়ান টাইমস এ খবর নিশ্চিত করে জানায়ঃ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর কথা বলতে ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক বাংলাদেশ সফরের পাশাপাশি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই প্রতিনিধিদলটি শ্রম অধিকার নিয়ে আলোচনা করেছিল। ইউরোপ প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশের মানবাধিকারকর্মী এবং বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের…
বদলেছে মানব পাচারের ধরণ। পরিচিতদের মাধ্যমে বা সরাসরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, ফুঁসলিয়ে বা লোভ দেখিয়ে একসময় মানব পাচার করা হলেও এখন সেখানে বড় উপাদান হয়ে উঠেছে প্রযুক্তি। মানব পাচারের শিকার ধরতে, তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ে বা পাচারকারীদের নিজেদের মধ্যেও যোগাযোগে প্রযুক্তি বড় উপকরণ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিষয়টি বেরিয়ে এসেছে মানব পাচার বিরোধী দিবসে জাতিসংঘের প্রতিপাদ্যে। ‘প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার’ প্রতিপাদ্যে বলা হয়েছে, বিশ্ব জুড়ে মানব পাচারকারীরা শিকার চিহ্নিত করতে, দুর্বলতার সুযোগ নিয়ে ফাঁদে ফেলতে বা তাদের নিয়ন্ত্রণ করতে প্রযুক্তি ব্যবহার করছে। এদিকে, বাংলাদেশ থেকে প্রতিবছর কতো মানুষ পাচারের শিকার হন, তার সঠিক কোন তথ্য বা পরিসংখ্যান নেই।…
সৌরজগতের একমাত্র সদস্য হিসাবে শুধু পৃথিবীতেই রয়েছে প্রাণের অস্তিত্ব। প্রযুক্তির দৌলতে আজ মহাবিশ্বের বিভিন্ন অংশে বসবাসযোগ্য গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অবশ্য সেখানে আদৌ প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা জানা যায়নি আজও। তবে এখানেই কি পৃথিবীর অভিনবত্ব? আজ থেকে ৫০ বছর আগে, এর থেকেও এক ধাপ এগিয়ে সম্পূর্ণ নতুন কথা শুনিয়েছিলেন এক ব্রিটিশ পরিবেশবিদ। দাবি করেছিলেন, শুধু প্রাণী বা উদ্ভিদ নয়, প্রাণ রয়েছে পৃথিবীরও। আমাদের নীলগ্রহ নিজেই একটি আস্ত জীবের মতো আচরণ করে। হ্যাঁ, কথা হচ্ছে গায়া তত্ত্ব (Gaia Theory) নিয়েই। ১৯৬৫ সালে প্যাসেডিনায় নাসার জেট প্রোপালশন ল্যাবে দাঁড়িয়ে এমনই এক তত্ত্বের বীজ রোপণ করেছিলেন ব্রিটিশ পরিবেশবিদ ও গবেষক জেমস লাভলক…
হিরো আলম প্রশ্নে তসলিমা নাসরিনের অবস্থান গোটা দেশকেই এক কথায় রিপ্রেজেন্ট করছে। প্রথমে তিনি বলেছেন, বাংলাদেশ রবীন্দ্র প্রেমে কলকাতা থেকে এগিয়ে। পুলিশ দিয়ে ডলা দিয়ে ভালো কাজই করেছে। বেশ একটা তৃপ্তির ঢেকুর তুলেছিলেন। এরপর একশ আশি ডিগ্রী টার্ন নিয়ে জানিয়েছেন, ভুল সুরে গান গাওয়ার অধিকার সবার আছে, পুলিশ ভুল করেছে সহ আরও অনেক কিছু। মূল ঘটনায় আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমকে শুধু রবীন্দ্র বা নজরুল সঙ্গীত গাইতে নিষেধ নয় তার ‘হিরো’ নাম পাল্টানোর নির্দেশও দিয়েছে পুলিশ। বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে ভিডিও পোস্ট…
বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ১৭ জেলার কৃষকদের মাঝে প্রায় ১১ কোটি টাকার বীজ, সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার বিনামূল্যে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত ৪ জেলা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের আমন ধানের বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়ন কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫…
সাত মাসে দেশের বিভিন্ন স্থানে রেলপথে ছোট-বড় ১০৫২টি দুর্ঘটনায় ১৭৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১৭০ জন। এসব প্রাণহানির মধ্যে গতকাল চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়ায় রেলপথে দুর্ঘটনায় নিহত ১১ জনও রয়েছেন। অর্থাৎ গড়ে প্রতিদিন অন্তত ৫ টি দুর্ঘটনা ঘটেছে রেলপথে গত সাত মাসে। দুর্ঘটনা নিয়ে কাজ করা সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে রেলপথের এসব দুর্ঘটনার বেশিরভাগই গেটকিপারদের দায়িত্বে অবহেলার কারণে হয়েছে বলে দাবি করা হয়েছে। ২৪টি জাতীয় দৈনিক, ১৮টি ইলেকট্রনিক্স গণমাধ্যম, ২২টি নিউজ পোর্টাল এবং সারা দেশে সেভ দ্য রোড-এর বিভিন্ন শাখার স্বেচ্ছাসেবিদের তথ্যর ভিত্তিতে তৈরি…