…
এডিটর পিক
সীমান্তে সাধারণত শক্তির প্রদর্শন দেখা যায়। অস্ত্র হাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি থাকে, সীমান্তের…
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: হাসিনা ইস্যুতে ‘অবিশ্বাস’, নাকি ভারত-সম্পর্কে বড় রিসেট?
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: হাসিনা ইস্যুতে ‘অবিশ্বাস’, নাকি ভারত-সম্পর্কে বড় রিসেট?
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- পুরুষ ইঁদুরের জিন বদলে স্ত্রী বানালেন বিজ্ঞানীরা
- মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান, কী বললেন পররাষ্ট্রমন্ত্রী?
- ক্ষেপণাস্ত্রের গোপন প্রযুক্তি বেসরকারি হাতে দিচ্ছে ভারত—নিরাপত্তা ঝুঁকি কতটা?
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ১৬৫; নিখোঁজ ৮২৬
- বাংলাদেশের সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শটগান ফেলে পালাল বিএসএফ
- ইরানে কেন আটকে গেল আমেরিকা?
- জে-১০সিই কিনছে বাংলাদেশ? আকাশ প্রতিরক্ষায় আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত
- কৃষ্ণাঙ্গ নারীদের বাহন বানানোর ইতিহাস: ইউরোপীয় ঔপনিবেশিক বর্বরতা
Author: ডেস্ক রিপোর্ট
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ২২০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, সোমবার মধ্যরাতে গানসু প্রদেশে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে, যাতে পার্শ্ববর্তী কিংহাই প্রদেশেও ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় প্রদেশেই অসংখ্য ভবন ভেঙে পড়েছে, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল)। ঘটনাটি সোমবার মধ্যরাতে ঘটলেও মঙ্গলবার ভোর থেকে পুরোদমে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহবান জানিয়েছেন, যন তারা উদ্ধার…
ব্যাংকিং খাতে অস্বাভাবিক হারে বাড়ছে খেলাপি ঋণ। ফলে বেড়েই চলেছে ঝুঁকিভিত্তিক সম্পদ। কিন্তু এ ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ন্যূনতম মূলধন সংরক্ষণ করতে পারছে না অনেক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, ১৪টি ব্যাংকের মূলধন ঘাটতি হয়েছে ৩৭ হাজার ৫০৮ কোটি টাকা। এ হিসাব সেপ্টেম্বরের। অথচ তিন মাস আগে অর্থাৎ জুন শেষে এ মূলধন ঘাটতি ছিল ৩৩ হাজার ৭৪৪ কোটি টাকা। সে হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে মূলধন ঘাটতি বেড়েছে প্রায় পৌনে চার হাজার কোটি টাকা। ব্যাংকগুলোর মধ্যে ছয়টি সরকারি, ছয়টি বেসরকারি এবং দুটি বিদেশী ব্যাংক রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মূলধন সংরক্ষণ করতে না পারলে নানাবিধ সমস্যা দেখা দেয়। এর…
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। দাম ও পরিমাণ, উভয় ক্ষেত্রেই এখন ইইউতে শীর্ষ নিট পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বাংলাদেশ থেকে ইইউভুক্ত দেশগুলো ৯০০ কোটি মার্কিন ডলারের নিট পোশাক নিয়েছে। একই সময়ে চীন থেকে তারা ৮৯৬ কোটি ডলারের নিট পোশাক আমদানি করে। বছরের ৯ মাস বিবেচনায় এই প্রথমবারের মতো ইইউতে বাংলাদেশের নিট পোশাক রপ্তানি চীনকে ছাড়িয়ে গেল। একই সঙ্গে পরিমাণের দিক থেকেও শীর্ষে রয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে ইইউ বাংলাদেশ থেকে ৫৭…
গত বছর বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর (এলএমআইসি) মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৩ দশমিক ৪ শতাংশ কমলেও বাংলাদেশের বেড়েছে ৬ দশমিক ৫৯ শতাংশ। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনের হিসেব অনুযায়ী, ১২ বছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে ৩ দশমিক ৬৫ শতাংশ। গত ১৩ ডিসেম্বর প্রকাশিত বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ডেট রিপোর্ট বা বৈশ্বিক ঋণ প্রতিবেদন ২০২৩-এর তথ্যানুসারে, ২০২২ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ দশমিক শূন্য ১২ বিলিয়ন বা ৯ হাজার ৭১২ কোটি ডলারে; ২০২১ সালে যা ছিল ৯১ দশমিক ৪৭ বিলিয়ন বা ৯ হাজার ১৪৭ কোটি ডলারের বেশি। সেই হিসাবে…
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে নানা তর্ক-বিতর্ক। সময়নির্ভর একটি আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। তর্কে-বিতর্কে নির্বাচন ‘শিরোনামের একটি অনুষ্ঠানের মাধ্যমে জনতার কাঠগড়ায় তাদের এক অনুষ্ঠানের মাধ্যমে হাজির করেছে তেমনই তিন জন প্রতিনিধিকে। তারা হলেন, গাইবান্ধা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিরোধী দল বিএনপি’র মনোনীত প্রতিনিধি জাহাঙ্গীর আলম জিন্নাহ এবং ন্যাশনাল পিপলস পার্টির একজন প্রতিনিধি মর্জিনা খান (মিসেস খালেকুজ্জামান খান দুদু)। অনুষ্ঠানে তারা কথা বলেন, বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচনী সংস্কৃতি, রাজনৈতিক সংঘাত, দ্রব্যমূল্য এবং তাদের প্রতি মানুষের আকাক্সক্ষা নিয়ে। দেশের যে তরুণ প্রজন্ম রয়েছে, তাঁরাও ভোটার। তাঁদের নিয়ে কী ভাবছে প্রতিনিধিরা। সে সব তথ্য উঠে এসেছে আলোচনায়। তুলে…
আমদানি খরচের তুলনায় রফতানি ও প্রবাসী আয় না বাড়ায় কমছে বাংলাদেশ ব্যাংকের বিদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ। টাকার অব্যাহত মূল্যপতন ঠেকাতে তাই প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে সরকার। বাজারের উচ্চ মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণের বাইরে। দেশের এ অর্থনৈতিক সংকটের মধ্যে ৫৪ হাজার কোটি টাকার ‘মেট্রোরেলের লাইন-৫ (দক্ষিণ)’-এর মতো মেগা প্রকল্পটি গ্রহণের যৌক্তিকতা নিয়ে কাজ করছে পরিকল্পনা কমিশন। সম্প্রতি এ বিষয়ে কমিশন একটি পর্যালোচনা সভাও করেছে। রিজার্ভের বর্তমান অবস্থা, টাকার বিপরীতে ডলারের উত্থান, বিদেশী ঋণ পরিশোধের আসন্ন চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রকল্পটি দুই-এক বছরের জন্য পিছিয়ে দেয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। তাড়াহুড়ো করে…
বিজ্ঞানীরা যখন পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খোঁজেন, তখন তাদের চোখ যে কেবল মহাকাশের দূরের নক্ষত্রমালায় নিবিষ্ট থাকে, তা নয়। তাদের খোঁজার তালিকায় রয়েছে আমাদের সৌরজগতের গ্রহগুলো, এমনকি উপগ্রহও। বিজ্ঞানীরা ধারণা করছেন, শনির উপগ্রহ এনসেলাডাসের পৃষ্ঠের ভারী আস্তরের নীচে রয়েছে লোনা পানির বরফের সমুদ্র, যা সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেয়। গবেষকরা এনসেলাডাসের পৃষ্ঠে ছড়িয়ে থাকা পানিতে প্রাণের বিকাশে মৌলিক ভূমিকা রাখে এমন একটি উপাদানের খোঁজ পেয়েছেন। ক্যাসিনি মিশনের ডেটা বিশ্লেষণ করে তারা খুঁজে পেয়েছেন হাইড্রোজেন সায়ানাইড, তার পাশাপাশি তারা দেখতে পেয়েছেন, উপগ্রহটি প্রাণ বিকাশে সক্ষম এমন রাসায়নিক শক্তির আধারও। জীবনের সূত্রপাত ঘটানো সেইসঙ্গে বিপাকীয় বিক্রিয়ার মাধ্যমে সেই জীবনকে…
রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) এর পরিচালক সের্গেই নারিশকিন বলেছেন, ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চলের পরিস্থিতি খুব ভালভাবে দেখায় যে, রাশিয়াকে কৌশলগত পরাজয়ের জন্য পশ্চিমের আশা স্পষ্টতই অবাস্তব। তিনি জোর দিয়ে বলেছিলেন যে, ইউক্রেন এ অঞ্চলে পশ্চিমাদের নাশকতামূলক প্রচেষ্টার মূল পয়েন্ট ছিল। ‘এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে তাদের আগ্রাসনে সে দেশের জনসংখ্যাকে কামানের খোরাক হিসাবে ব্যবহার করছে। কিয়েভ শাসনের কাছে অফুরন্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে আমেরিকান এবং ইউরোপীয়রা মস্কোর উপর আঘাত হানার চেষ্টা করছে। পশ্চিমারা প্রথাগতভাবে যাকে কৌশলগত পরাজয় হিসাবে বর্ণনা করে, কিন্তু বাস্তব পরিস্থিতি দেখায় যে এই জাতীয় স্বপ্ন আশাহীনভাবে নিরর্থক,’ তিনি সিআইএস সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা…
অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের একটি বাড়ি। এই বাড়িতে মায়ের পাশে বসে চোখ ডলে ঘুম তাড়ানোর চেষ্টা করছিল ইয়াজেন আলহাসনাত। প্রায় পাঁচ মাস আগের এক ভোরে অভিযান চালিয়ে মাত্র ১৭ বছর বয়সী এই ছেলেটি বাড়ি থেকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা। সম্প্রতি হামাসের সাথে জিম্মি বিনিময়ের সময় তাকে মুক্তি দেওয়া হয়েছে। ইয়াজেনের আটকের ঘটনাকে “প্রশাসনিক কারণে আটক” বলা হয়েছিল, যেটি মূলত রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কাউকে আটকের সময় ব্যবহার করে থাকে ইসরায়েল। এটি ছিল পুরনো একটি ব্রিটিশ আইন, যেটি উত্তরাধিকার সূত্রে দীর্ঘস্থায়ী নিরাপত্তা নীতি হিসেবে গ্রহণ করেছে ইসরায়েল। এই আইনের অধীনে কোন সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য-প্রমাণ ছাড়াই একজন ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য কারাবন্দী…
সরকারের দেশী-বিদেশী ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ঋণ ও ঋণের সুদ পরিশোধে ব্যয় (ডেবট সার্ভিসিং কস্ট)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে সরকারের ঋণ পরিশোধে ব্যয় হয়েছে ২৩ দশমিক ৩২ বিলিয়ন (প্রায় ২ হাজার ৩৩২ কোটি) ডলারের বেশি। আন্তঃব্যাংক লেনদেনে সর্বশেষ ঘোষিত বিনিময় হার (প্রতি ডলার ১১০ টাকা ২৫ পয়সা) অনুযায়ী টাকার অংকে এর পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৫৭ হাজার ১৫৮ কোটি টাকা। এর মধ্যে বিদেশী ঋণ পরিশোধে ব্যয়ের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০২২-২৩ অর্থবছরে সরকারের বিদেশী ঋণ পরিশোধে ব্যয় ৩৮৮ কোটি ডলার ছাড়িয়েছে, যা টাকার অংকে ৪২ হাজার কোটি টাকারও বেশি। আইএমএফের পর্ষদ সভায় গত…