…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
অক্টোবর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
অক্টোবর ১৮, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
Trending Posts
-
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
অক্টোবর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments -
পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
অক্টোবর ১৮, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
- এপস্টিনের সঙ্গে পুরির বৈঠকের ছবি প্রকাশ, পদত্যাগের দাবিতে চাপে মোদি সরকার
- হিন্দুধর্মে শিশু বলি: ইতিহাসের দলিল কী বলে?
- সড়ক দুর্ঘটনায় হারাচ্ছে প্রজন্ম, ছয় বছরে প্রায় আট হাজার শিশুর মৃত্যু
- জীবিকার খোঁজে সৌদি আরব, নির্যাতনের ঝুঁকিতে বাংলাদেশি নারীরা
- যেভাবে যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন নবাব মুর্শিদকুলী খানের কন্যা
- আওয়ামী লীগ বনাম বিএনপি: উন্নয়ন, দুর্নীতি ও জনদুর্ভোগের হিসাব
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
Author: ডেস্ক রিপোর্ট
টানা প্রায় পাঁচ মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর বিমান হামলার মধ্য দিয়ে এই বর্বর আগ্রাসন শুরু হয়। এরপর ২৮ অক্টোবর শুরু হয় স্থল অভিযান। এই ফিলিস্তিনি বিশ্লেষক মনে করেন, গাজা যুদ্ধের সময় ইহুদিবাদী প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিরাপত্তা ও অর্থনীতি ভেঙে পড়েছে। ইসরায়েল বিষয়ে বিশেষজ্ঞ এই ফিলিস্তিনি বিশ্লেষক সুলতান আল-আজলোনি আলআকসা স্যাটেলাইট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সব লেখকই লিখেছেন ইসরায়েল শব্দটি কিভাবে গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, অপরাধ ও সহিংসতার সমার্থক হয়ে উঠেছে এবং এ সবই ফিলিস্তিনের বিজয়ের আলামত। তিনি জোর দিয়েছেন যে বিশ্বে ইহুদিবাদের চেতনা এবং বিশ্বাসের ক্ষতি হয়েছে এবং অধিকৃত ভূমি…
২০০০ কোটি টাকা পাচারের মামলায় ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আরিফুর রহমান ওরফে দোলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আস-সামছ জগলুল হোসেনের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরিফুর রহমান ওরফে দোলন উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। আজ মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ছিল। এদিন তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২ এপ্রিল মামলার চার্জশিট গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। এই আদালতই চার্জশুনানিকালে মামলাটি অধিকতর তদন্তের আদেশ দিয়েছিলেন।…
২০০ বছরেরও বেশি আগে আটলান্টিক মহাসাগর থেকে হারিয়ে গিয়েছিল গ্রে হোয়েল বা ধূসর তিমি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের আটলান্টিক মহাসাগরে এর দেখা পেয়েছেন বিজ্ঞানীরা । বোস্টনের নিউ ইংল্যান্ড অ্যাকোরিয়ামের (এনইএ) বিজ্ঞানীর গত শুক্রবার ননতুকেত উপকূলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিশালাকায় প্রাণীটিকে দেখতে পান। অথচ ধূসর তিমি আটলান্টিক মহাসাগর থেকে ২০০ বছরের বেশি সময় আগেই হারিয়ে গিয়েছিল বলে জানতেন তাঁরা। বিজ্ঞানীরা যখন এই প্রাণীটির দেখা পান তখন তাঁদের উড়োজাহাজটি ননতুকেতের ত্রিশ মাইল দক্ষিণে উড়ছিল। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে। যেহেতু তিমিটি খাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে, এটি ডাইভ দিচ্ছিল এবং পুনরায় ভেসে উঠছিল। সমীক্ষার কাজে…
কোথায় কীভাবে লুকিয়ে আছে সম্পদ বলা মুশকিল। পায়ের নিচে পড়ে আছে হাজার হাজার কোটি টাকার রত্ন। কেউ কোনোভাবেই অনুভব করতে পারেনি। আমার চিরচেনা ব্রহ্মপুত্র নদ বর্ষায় টইটম্বুর আর শুষ্ক মৌসুমে কেবলই বালি আর বালির স্তূপ। ঝড়ো হাওয়ায় উড়ে যাওয়া অথবা বন্যার পানিতে একূল-ওকূল গড়াগড়ি করা বালিতে লুকিয়ে আছে অগাধ সম্পদ। তাও আবার মহামূল্যবান ৬টি খনিজ পদার্থ। এমন কল্পনা উত্তরের সাধারণ মানুষ তো নয়ই গবেষকরা কখনো করেননি। সেই বালিই এখন দেশের অর্থনীতিকে মজবুত করতে হাতছানি দিচ্ছে। ইতিমধ্যে এভারলাস্ট মিনারেলস লি. নামক অস্ট্রেলিয়ার একটি কোম্পানি উত্তরের জেলা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের বালুচরে এক্সপ্লোরেশন কাজ সম্পন্ন করেছে এবং মাইনিং লাইসেন্সপ্রাপ্তি…
সড়কে বাণিজ্যিকভাবে চলাচলকারী প্রত্যেকটি বাসের জন্য নিবন্ধন ও ৩ ধরণের সনদ বাধ্যতামূলক থাকলেও ৪০.৯ শতাংশ বাস কর্মী ও শ্রমিকদের মতে, সংশ্লিষ্ট কোম্পানির এক বা একাধিক বাসের নিবন্ধন সহ কোন না কোন সনদের ঘাটতি আছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার (৫ মার্চ) সকালে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে ব্যক্তি মালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সংস্থাটির দাবি, ১৮.৯ শতাংশ বাসের নিবন্ধন, ২৪ শতাংশ বাসের ফিটনেস, ১৮.৫ শতাংশ বাসের ট্যাক্স টোকেন ও ২২ শতাংশ বাসের রুট পারমিট নেই। টিআইবির গবেষক মুহা: নূরুজ্জামান ফারহাদ, ফারহানা রহমান ও মোহাম্মদ নূরে আলম গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেছেন। গবেষণা…
বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস পুনর্গঠনের জন্য অন্যতম নির্ভরযোগ্য আকরগ্রন্থ মিনহাজ-ই-সিরাজ জোজজানী রচিত তবকাত-ই-নাসিরী। এ গ্রন্থে বাংলা অঞ্চলে মুসলিম শাসনের প্রথম ৫০ বছরের ইতিহাসের বর্ণনা পাওয়া যায়। সমসাময়িক মানদণ্ডে উচ্চ শিক্ষিত মিনহাজ ৩৪ বছর বয়সে ভারতে এসেছিলেন। কর্মজীবনে প্রথমে তিনি সম্রাট নাসিরুদ্দিন কুবাচার দরবারে কাজী পদে যোগদান করেছিলেন। তবে কুবাচার কাছ থেকে শামসুদ্দিন ইলতুতমিশ মুলতান দখল করে নিলে মিনহাজ দিল্লিতে চলে আসেন। দিল্লিতে মিনহাজ তার মেধা বিকাশের অনুকূল পরিবেশ পেয়েছিলেন। এবং তিনি সুলতান নাসিরুদ্দিন মাহমুদের রাজত্বকালে দিল্লির কাজী থাকা অবস্থায় বিখ্যাত গ্রন্থটি রচনা করেন। ক্ষমতাশীন সুলতান নাসিরুদ্দিনকে তিনি গ্রন্থটি উৎসর্গ করেন। তবকাত-ই-নাসিরী গ্রন্থে ১২৫৯ সাল পর্যন্ত বাংলার ইতিহাস লিপিবদ্ধ হয়েছিল।…
চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আনুষ্ঠানিক উদ্বোধন করার গতকাল শনিবার ১১০ পার হলেও সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। কারণ ১৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামো নির্মাণ শেষ হলেও লালখান বাজার প্রান্তের উঠানামার পথ বা র্যাম্প এখনো প্রস্তুত হয়নি। সেখানে কাজের ধীরগতির কারণে দেওয়ান হাট মোড় থেকে টাইগার পাস হয়ে লালখান বাজার অংশে তীব্র যানজট এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর আগ্রাবাদ থেকে পতেঙ্গা পর্যন্ত অংশে অন্য ১৪টি র্যাম্প নির্মাণ কাজ এখনো পুরোদমে শুরুও করা যায়নি। এ যেন- ‘শেষ হইয়াও হইল না শেষ।’ তবে র্যাম্প ছাড়াই চলতি মাসে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার তোড়জোড় চলছে। এ অবস্থায় এটি…
রাজধানীতে বারবার ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে প্রাণ যাচ্ছে বহু মানুষের। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টা এলাকায় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহেদ ম্যানশনে থাকা কেমিক্যালের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। কিছু বুঝে ওঠার আগেই ভবনসংলগ্ন সড়কে যানজটে আটকে থাকা অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান। শেষ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭১। এ ঘটনার রেশ না কাটতেই একই বছরের ২৮ মার্চ বনানীর বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। এর আগে ২০১০ সালের ৩ জুন রাত ৯টার দিকে রাজধানীর চানখাঁরপুলের নিমতলীতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় পাশের কেমিক্যালের গোডাউনে। ভয়ংকর…
বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ -ব্যবসা থাকা ও নির্বাচনী হলফনামায় সেসব সম্পদের উল্লেখ না করায় আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন যে তিনি মন্ত্রী থাকাকালীন সময়ে ‘এক টাকার দুর্নীতি হয়েছে প্রমাণ হলে’ তিনি সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়াবেন।নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও হলফনামায় সম্পদের বিবরণ না দেয়ার অভিযোগে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। দ্বাদশ সংসদ নির্বাচনের পরে নতুন মন্ত্রিসভায় তিনি ডাক পাননি। তবে তাকে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকায় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যে তিনি বেআইনি পন্থায় বিদেশে টাকা নেননি এবং যথাযথ নিয়ম মেনেই নির্বাচনী হলফনামা…
বিশ্বব্যাপী ‘দরিদ্রদের ব্যাংকার’ হিসেবে পরিচিত একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে তার নিজ দেশে কারারুদ্ধ করা হতে পারে কারণ তিনি একাধিক আইনি অভিযোগের মুখোমুখি। এগুলোকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে ৮৩ বছর বয়সী ইউনূস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্বজুড়ে নিজের সমর্থকদের মতো তিনিও বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে বিচারিক হয়রানির প্রচারণা চালাচ্ছে। ঢাকা থেকে গত বৃহস্পতিবার জুমে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এনবিসি নিউজ। সেখানে ইউনূস বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) আমাকে খুবই ঘৃণা করেন। আমি জানি না কেন এমনটা হলো।’ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ০৭ই জানুয়ারির নির্বাচনকে দুর্বল করার জন্য অভিযুক্ত বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ…