…
এডিটর পিক
চট্টগ্রাম নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি—এই তিনটি স্থানে একই দিনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল…
Trending Posts
-
শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে জিএম কাদেরের? কেন কথা হয়েছে?
এপ্রিল ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না
এপ্রিল ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে জিএম কাদেরের? কেন কথা হয়েছে?
এপ্রিল ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না
এপ্রিল ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- পলিটিক্যাল কার্যকলাপ বাড়াচ্ছে আ’লীগ
- বিবর্তন: বনোবোরা কল্পিত চা-আড্ডা উপভোগ করে আর শিম্পাঞ্জিরা যুক্তি দিয়ে চিন্তা করে
- ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে?
- ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না
- ইরান যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
- আবারও বাড়ছে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা
- মানব সভ্যতার বড় বাঁকবদলগুলো
- নির্বাচন কি ‘ইঞ্জিনিয়ারড’ ছিল? স্বাধীনভাবে সংগ্রহ করা ট্যালি শিট বলছে ভিন্ন কথা
Author: ডেস্ক রিপোর্ট
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে টানা দুই বছর (২০২২ ও ২০২৩ সাল) রেকর্ড হয়েছে। এই ২৪ মাসে নতুন করে বিভিন্ন দেশে ২৪ লাখের বেশি কর্মী গেছেন। অথচ ২০২৩ সাল শেষে প্রবাসী আয় (রেমিট্যান্স) তেমন বাড়েনি। অভিবাসন খাতের বিশেষজ্ঞরা বলছেন, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম নিয়ে নানা পরীক্ষা, বেশি দামে প্রবাসী আয় কেনা, প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে অতিরিক্ত প্রণোদনা দিয়েও বিদায়ী বছরে প্রবাসী আয় তেমন বাড়ানো গেল না। প্রবাসী আয় তেমন বাড়াতে না পারার পেছনে অর্থ পাচার ও হুন্ডি–বাণিজ্যের সংশ্লিষ্টতা দেখছেন অভিবাসন খাতের বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বিদেশে নতুন কর্মী যাওয়ার পর দেশে টাকা পাঠাতে সাধারণত ছয় মাস থেকে এক বছর সময় লাগে। এই…
“আমার জন্যই তুমি ভেসে যাও অশ্রুর শহরে, দগ্ধ হও অবর্ণনীয় যন্ত্রণায়, গিয়েছ অভিশপ্ত নগরে৷ ঐশ্বরিক শক্তি, পরম প্রজ্ঞা এবং প্রথম প্রেমের ভেতর আমার জন্ম৷ আমার আগে আর কিছুর অস্তিত্ব ছিলো না৷ তুমি আর আশায় থেকো না৷” এই পঙক্তিগুলো ত্রয়োদশ শতাব্দীর ইতালিয়ান কবি দান্তে আলিঘিয়েরির বিখ্যাত কাল্পনিক মহাকাব্য ‘ডিভাইন কমেডি’ থেকে নেয়া। তিনি এই মহাকাব্যে দোযখের বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, দোযখের প্রবেশদ্বারের উপরের অংশে একটা শিলালিপিতে এই পঙক্তিগুলো মুদ্রিত। দান্তের জন্ম ১২৬৫ খ্রিষ্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন ১৩২১ খ্রিষ্টাব্দে। ১৩০৮ খিষ্টাব্দ থেকে শুরু করে ১৩২০ খ্রিষ্টাব্দ, এই সময়কালে তিনি এই মহাকাব্যটি লেখেন। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে মহাকাব্যের প্রথম মুদ্রিত সংস্করণ প্রকাশিত…
মোহিনী আক্তার তামিম বদরুননেসা সরকারি মহিলা কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পাশ করেন। তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী। তার প্রতিবন্ধী ভাতার টাকা তার মায়ের মোবাইলে যায়। এক ব্যক্তি তার মাকে ফোন করে সমাজসেবা অধিদপ্তরের বরাত দিয়ে বলে, তার বিকাশ নম্বরে একটু ঝামেলা আছে তা পরিবর্তনের জন্য পিন নম্বরটি প্রয়োজন। তার মা পিন নম্বর দিলে তিন বারে তার নগদ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্টচক্র। শুধু প্রতিবন্ধী ব্যক্তি মোহিনীই নয়, দুস্থ অসহায় প্রবীণ ভাতাপ্রাপ্ত এমন অগণিত ব্যক্তিকে সমাজসেবা অধিদপ্তরের বরাত দিয়ে নানা প্রলোভনে পিন নম্বর, ওটিপি জেনে টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্টচক্র। সমাজসেবা অধিদপ্তর বলছে, বর্তমানে এটি তাদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। অসহায়…
শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের জন্য একইসঙ্গে সেরা সময় ও খারাপ সময় উভয়েই নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের চরম দারিদ্র্যতা অর্ধেকে নেমে এসেছে এবং মাথাপিছু জিডিপি ৩০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তার এই পারফরমেন্স বেশ চিত্তাকর্ষক হলেও, একটি একদলীয় রাষ্ট্রের উত্থানের কারণে সেই অর্জন ক্ষুণ্ন হয়েছে। গত বছর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে হওয়া সরকারবিরোধী বিক্ষোভের পর এ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। হিউম্যান রাইট্স ওয়াচ নভেম্বর মাসে জানিয়েছিল, সাধারণ নির্বাচনের আগে বিরোধী নেতা ও সমর্থকদের জেলে পাঠানো হয়েছে, এমনকি হত্যাও করা হচ্ছে। এই নির্বাচন বয়কট করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। এরমধ্য দিয়ে শেখ হাসিনার দল আওয়ামী…
পাঁচ ঝুঁকিতে আছে বাংলাদেশের অর্থনীতি। এগুলো হলো জ্বালানি স্বল্পতা, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে যাওয়া, মূল্যস্ফীতি, সম্পদ ও আয়বৈষম্য এবং সরকারি ঋণ বেড়ে যাওয়া ও বেকারত্ব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ফোরামের বার্ষিক সম্মেলনের আগে বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, করোনা মহামারির পর চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে সবচেয়ে কম। বিশ্বব্যাংকের পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ প্রতিবেদন দিল। সেখানে স্বল্প ও দীর্ঘমেয়াদি বৈশ্বিক ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে ডব্লিউইএফ-এর অংশীদার হিসাবে কাজ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মোট ৭১টি কোম্পানির ওপর জরিপ করে…
বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিজয় কোনো বিস্ময়ের ব্যাপার নয়। শেখ হাসিনা একে ‘জনগণের বিজয়’ বলে বর্ণনা করেছেন। কিন্তু পরিস্থিতি বলছে, এই বর্ণনা যথার্থ (অ্যাকুরেট) নয়। নির্বাচনে শতকরা মাত্র ৪০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন তদারকির জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল। কিন্তু সেই দাবি প্রত্যাখ্যাত হওয়ার পর তারা নির্বাচন বর্জন করে। এর ফলে শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশকে আঁকড়ে ধরবে রাজনৈতিক ক্ষোভ। একই সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলবে একটি ‘জিরো-সাম’ গেম। আগের বহু বছরের মতো রাজপথে এই ক্ষোভ দেখা দেবে। বিরোধী দল…
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালায়। এরপর শুরু হয় গাজার ওপর ইসরায়েলের নির্বিচার হামলা। প্রায় চার মাস ধরে চলা এই ইসরায়েলি হামলায় গাজায় ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৪ সালের শুরুতে এসেও ইসরায়েলের হামলা থামানোর কোনো লক্ষণ দেখা যায়নি। দুই দিকেই লড়াইয়ে মৃতের সংখ্যা শুধু বাড়ছেই। ইসরায়েল শুরু থেকে বলে আসছে, তাদের লক্ষ্য হলো হামাসের সামরিক ক্ষমতা ও শাসনক্ষমতার অবসান ঘটানো। আর এ লক্ষ্যে তারা গাজা উপত্যকার ওপর কোনো ধরনের বিরতি না দিয়ে নির্বিচার আকাশ থেকে বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও ইসরায়েল বলছে, এখন পর্যন্ত তারা এই মিশনে ব্যর্থ হয়েছে। তারপরও…
এই বিশ্ব সংসারে যা যা আমরা চোখে দেখি বা দেখতে পাই না, অথচ যা পুরোদস্তুর বিদ্যমান— তা কী দিয়ে তৈরি? প্রশ্নটা বোধহয় মানব সভ্যতার শুরু থেকেই রয়েছে। তবে তার রহস্য আজও অনেকটাই অজানা। গত শতাব্দীর শেষ সিকিভাগ ধরে বিজ্ঞানীদের একটা বড় অংশ বিশ্বাস করে এসেছেন, এই মহাবিশ্বে যা যা রয়েছে, সেই সব কিছুর মৌলিক উপাদান অণু আর পরমাণু। তবে বিশ্বের মাত্র ৫ শতাংশ এই অণু-পরমাণু দিয়ে তৈরি। ২৫ শতাংশ তৈরি ‘ডার্ক ম্যাটার’ দিয়ে। এটি হল এক ধরনের অজানা বস্তু, যা আমরা দেখতে পাই না। তবে অভিকর্ষের মাধ্যমে এর অস্তিত্ব জানা যায়। বাকি ৭০ শতাংশই তৈরি ‘ডার্ক এনার্জি’ দিয়ে। আর এখানেই…
আলসেমি শুধু আধুনিক মানুষের প্রবণতা নয়। লাখ লাখ বছর আগে আধুনিক মানুষের পূর্ব পুরুষদের একটি প্রজাতিও আলসেমি উপভোগ করত। নতুন এক গবেষণা বলছে, এ আলসেমির কারণেই বিলুপ্ত হয়ে গেছে হোমো ইরেক্টাস। ২০ লাখ বছর আগে হোমো ইরেক্টাসের আবির্ভাব ঘটে এবং প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ বছর আগে এরা বিলুপ্ত হয়ে যায়। তবে নিয়ানডারথালের মতো অন্যান্য পূর্বপুরুষের তুলনায় এ প্রজাতিটি তুলনামূলক বেশিই অলস ছিল। পরিবর্তিত আবহাওয়া ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেও এরা তৎপর ছিল না বলেই বিলুপ্ত হয়ে গেছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। প্লস ওয়ান বিজ্ঞান সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিকেরা নতুন ও…
বড় সব রাজনৈতিক দল নির্বাচনে না আসায় দু:খ বা হতাশা প্রকাশ করে সাতই জানুয়ারির নির্বাচনে হওয়া অনিয়মগুলোর পূর্ণাঙ্গ তদন্তের আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন । নির্বাচনের বিষয়ে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এ আহবান জানিয়েছে। রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এককভাবেই ২২২ আসনে জয়লাভ করেছে। তবে বিরোধী দল বিএনপিসহ সমমনা দলগুলো এ নির্বাচন বর্জন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বহু নেতা-কর্মীকে আটক করা হয়েছিলো এবং এর মধ্যে দলের সিনিয়র কয়েকজন নেতাসহ অনেকে নেতাকর্মীর বিভিন্ন মামলায় কারাদণ্ড হয়েছে। রাজনৈতিক নানা ঘটনাপ্রবাহের মাঝে…