…
এডিটর পিক
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বোঝার জন্য ইরানকে কেবল একটি আধুনিক রাষ্ট্র হিসেবে দেখা যথেষ্ট নয়। ইরান এমন…
Trending Posts
Trending Posts
- আজকের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়ানো এক প্রাচীন পরাশক্তি
- প্রতিবেশী দেশে কেন বোমা ফেলছে তেহরান?
- মধ্যপ্রাচ্যে হতে পারে পারমাণবিক যুদ্ধ
- দুই সপ্তাহে ৪০ খুন, সরকারি দলের নেতাকর্মী পাঁচজন
- কেনাকাটা সংক্রান্ত দুর্নীতি এখতিয়ারে বাহিরে ছিলো বিধায় তদন্ত করিনি
- হরমুজ প্রণালীর অস্থিরতায় হুমকির মুখে বাংলাদেশের এলএনজি সরবরাহ
- খামেনির মতো চাইলেই অন্য দেশের নেতাদের হত্যা করতে পারবে আমেরিকা?
- মুসলিম প্রধান এই দেশে কেন এতো ধর্ষণ?
Author: ডেস্ক রিপোর্ট
গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বাড়িতে আগুন লেগে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু ঘটেছিল। ঘটনার তদন্ত করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা অবশেষে জানতে পারলেন এই ভয়ংকর ঘটনার নেপথ্য কাহিনী । সেই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। নিজের অপরাধ ঢাকতে বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিলো সে। তার হাতে খুন হওয়া এক ব্যক্তির দেহ পুড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই সে গোটা বাড়িটিতে আগুন দিয়ে ৭৬ মানুষকে হত্যা করে। এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে ৮৬টি হত্যা চেষ্টার অভিযোগও আনা হয়েছে। আগামী মাসে জামিন শুনানি না হওয়া পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। কারাগারে তার সম্ভাব্য যাবজ্জীবন সাজা হতে পারে। দক্ষিণ আফ্রিকায় মৃত্যুদণ্ড নেই। প্রসিকিউটররা বলেছেন,…
দেশে ২০২৩ সালে মোট ৫১৩ জন শিক্ষার্থী আত্মহনন করেছে। এর মধ্যে স্কুল শিক্ষার্থী ২২৭ জন, কলেজ শিক্ষার্থী ১৪০, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৯৮ ও মাদরাসা শিক্ষার্থী রয়েছেন ৪৮ জন। অনুসন্ধান করে দেখা গেছে, আত্মহননের সবচেয়ে বড় কারণ ছিল অভিমান এবং প্রেমঘটিত সমস্যা। শনিবার আঁচল ফাউন্ডেশন আয়োজিত ২০২৩ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা: পদক্ষেপ নেওয়ার এখনই সময়’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ১০৫টি জাতীয়, স্থানীয় পত্রিকা এবং অনলাইন পোর্টাল থেকে শিক্ষার্থীদের আত্মহত্যার তথ্য সংগ্রহ করে এই জরিপ করা হয়। সংগ্রহকৃত তথ্য-উপাত্ত থেকে দেখা গেছে, বিগত ২০২৩ সালে সর্বমোট ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে স্কুল শিক্ষার্থী ২২৭ জন যা ৪৪.২ শতাংশ, কলেজ শিক্ষার্থী…
প্রকৃতিতে যৌনতা স্বাভাবিক বিষয়। প্রায় সব প্রাণীই যৌনক্রিয়া বা যৌনসঙ্গমের মাধ্যমেই নতুন প্রজন্ম পৃথিবীতে আনে। কিন্তু সাধারণত প্রাণীর জীবনচক্রে অন্যান্য কার্যক্রমের চেয়ে স্বাভাবিক যৌনক্রিয়ার সময় থাকে স্বল্প। কিন্তু একপ্রকার ইঁদুর আছে, যেগুলো যৌনক্রিয়াকে বেশি প্রাধান্য দেয়। এমনকি ঘুম নষ্ট করেও এগুলো যৌনক্রিয়ায় লিপ্ত থাকতে চায়। এই ইঁদুরগুলো মারাও যায় দ্রুত। বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এই কামুক ইঁদুরগুলোকে ডাকা হয় অ্যান্টিকাইনাস নামে। এগুলোর পেটের নিচেও ক্যাঙারুর মতো থলে আছে। বিজ্ঞানীরা বলছেন, এই ইঁদুরগুলো সপ্তাহের পর সপ্তাহ কম ঘুমিয়ে বেশি জেগে থাকে, যাতে যৌনক্রিয়ায় বেশি সময় দেওয়া যায়। মজার ব্যাপার হলো, এরা জীবনে মাত্র এই প্রজনন মৌসুমই…
বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ‘গ্রাহকের টাকায়’ ২ হাজার ২০ শতাংশ জমি কিনেছেন। দলিল সূত্রে এসব জমি খুঁজে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জমিগুলো কেনা হয়েছে গাজীপুরে। স্থানীয় বাসিন্দা, আলেশার নিয়োগ করা তত্ত্বাবধায়ক ও জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, আলেশার কেনা জমির পরিমাণ আরও বেশি। সিআইডি যে পরিমাণ জমির হদিস পেয়েছে, তার দাম দেখানো হয়েছে প্রায় ৩২ কোটি টাকা। অবশ্য তদন্ত কর্মকর্তারা বলছেন, দলিলে জমির দাম কম দেখানো হয়েছে। আসলে এই পরিমাণ জমির বাজারমূল্য অন্তত ১৫০ কোটি টাকা। যেমন এক জায়গায় প্রতি শতাংশ জমির দাম দেখানো হয়েছে প্রায় ৩৬ হাজার টাকা। যদিও স্থানীয় বাসিন্দারা…
গত বছরের জুনে নিখিল গুপ্ত নিজের মোবাইল ফোন থেকে তাঁর এক পরিচিতজনকে একটি ভিডিও পাঠান। কানাডায় শিখদের প্রার্থনাগৃহ গুরুদুয়ারার বাইরে এক ব্যক্তিকে পরপর ৩৪টি গুলি করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তি একটি গাড়ির পাশে ঢলে পড়েন। এই ঘটনারই ভিডিও সেটি। নিহত ওই ব্যক্তি হরদীপ সিং নিজ্জার। কানাডা পুলিশ বলছে, নিখিলের বেশ কয়েকজন টার্গেটের মধ্যে হরদীপ একজন। কারণ নিখিল তাঁর সেই পরিচিতজনকে লিখেছিলেন, ‘আমাদের অনেক টার্গেট রয়েছে।’ মার্কিন কৌঁসুলিদের মতে, নিখিল নিউইয়র্কভিত্তিক আইনজীবী এবং শিখস ফর জাস্টিস সংগঠনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তবে মার্কিন গোয়েন্দাদের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। কানাডা এবং যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বিশ্বাস করেন, শিখস ফর জাস্টিসের দুই…
বাংলাদেশের এক দশকের বেশি সময় ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে ছিল। একসময় তা ৭ শতাংশ পেরিয়ে ৮ শতাংশ ছুঁইছুঁই করেছে। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান বলছে, কোভিডের পর বড় ঝাঁকুনি খেয়েছিল দেশের অর্থনীতি। ওই অর্থবছর অর্থাৎ ২০১৯-২০ সালে অর্থনীতির প্রবৃদ্ধি দেখানো হয় ৩.৪৫ শতাংশ। এরপর অর্থনীতিকে চাপমুক্ত করতে ও স্বস্তি ফেরাতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে সরকার। সরকারের নানামুখী পদক্ষেপে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলো। কিন্তু ব্যয় সংকোচন নীতি থেকে সরে আসায় বিরূপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। পাশাপাশি বৈশ্বিক সংকট ও সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক পড়ছে রাজস্ব খাতে। এ ছাড়া দীর্ঘদিন থেকে চলমান ডলার সংকটে এলসি খোলার…
ফেব্রুয়ারি থেকেই বাড়তে শুরু করবে বিদ্যুৎ চাহিদা আর এবার গরমে সেটি সতের হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলেই ধারণা দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে দরকার হবে বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং কয়লা। চলমান ডলার সংকট, গ্যাস সংকট এবং আর্থিক চাপের মধ্যে এবার প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বোরো ধান চাষের জন্য সেচ, রমজান মাস এবং গ্রীষ্মের গরম এবার বিদ্যুতের চাহিদা বৃদ্ধি করতে যাচ্ছে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোক্তা, জ্বালানি বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা মনে করছেন বর্তমান বাস্তবতায় এ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে এখন পর্যন্ত…
গাছেরাও কথা বলে। একে অন্যের খোঁজ নেয়, হুঁশিয়ার করে আসন্ন বিপদ থেকে। আর ধারণা নয়। এই তত্ত্ব এবার প্রমাণিত। রীতিমতো ক্যামেরাবন্দি। এই প্রথম গাছেদের ‘কথা বলা’ ধরা পড়ল ক্যামেরায়। রেকর্ড করলেন জাপানের বিজ্ঞানীরা। নেচার কমিউনিকেশনস জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে। এদিকে, জাপানী বিজ্ঞানীরা ভিডিও প্রকাশ করে জানালেন যে, একে অপরের সঙ্গে কথাও বলতে পারে উদ্ভিদেরা। গাছেদের কথপোকথনের ‘রিয়্যাল টাইম ফুটেজ’ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। সাল ১৯০১। আচার্য জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেছিলেন গাছেরও জীবন আছে। তবে এই প্রথম জাপানী বিজ্ঞানীরা ভিডিও প্রকাশ করে জানালেন যে, একে অপরের সঙ্গে কথাও বলতে পারে উদ্ভিদেরা। গাছেদের কথপোকথনের ‘রিয়্যাল টাইম ফুটেজ’ সকলের…
মূল্যস্ফীতির চাপ কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া বন্ধ করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু মুদ্রানীতি ঘোষণার মাসেই সরকারের দেওয়া ‘বিশেষ বন্ডের’ বিপরীতে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে ঋণ দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক; যাতে বাড়ছে মুদ্রা সরবরাহ। এতে সুদহার ধরা হয়েছে নীতি সুদহারের সমান, অর্থাৎ ৮ শতাংশ। মেয়াদ দেওয়া হচ্ছে ১৮০ দিন পর্যন্ত। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির লক্ষ্য থেকে সরে আসছে বলে মনে করছেন আর্থিক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। টাকার অভাবে সার ও বিদ্যুতের দেনা মেটাতে ব্যাংকগুলোকে এই বিশেষ বন্ড দিচ্ছে সরকার। ইতিমধ্যে পাঁচ ব্যাংককে প্রায় ৫ হাজার কোটি টাকার বিশেষ বন্ড দেওয়া হয়েছে।…
বিশ্ব আজ অশান্ত হয়ে উঠেছে। সরবরাহজনিত সমস্যা প্রকট হয়ে উঠছে বিশ্বনেতৃবৃন্দের শান্তিপূর্ণ সহাবস্থানের অভাবে। বৈশ্বিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি এবং সামষ্টিক চাহিদা, সামষ্টিক জোগান ও বিভিন্ন দেশের বহিঃস্থ খাতসমূহের মধ্যে দেখা দিচ্ছে ভারসাম্যহীনতা। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিতসাগরে বাণিজ্যবাহী জাহাজে আক্রমণ করার দরুন এশিয়া এবং ইউরোপের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ গত নভেম্বর থেকেই প্রতিকূল। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে। বিশেষত বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক খাতে এর নেতিবাচক প্রভাব অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। হুতিদের এ ধরনের অপতৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বমহলে। উপরিউক্ত পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহকে কলাকৌশল ঠিক…