Author: ডেস্ক রিপোর্ট

দেশে বিদ্যুৎ, শিল্প, আবাসিকসহ অন্যান্য খাতে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুট। বিপরীতে গড়ে সরবরাহ হচ্ছে তিন হাজার মিলিয়ন ঘনফুট। গ্যাসের স্থানীয় উত্তোলন হ্রাসের প্রেক্ষাপটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি বাড়লেও তাতে চাহিদা পূরণ হচ্ছে না। এতে বিভিন্ন খাতে গ্যাসের সরবরাহ হচ্ছে রেশনিংয়ের মাধ্যমে। পেট্রোবাংলাসহ দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, দেশে গ্যাসের রেশনিং চালু রাখতে হবে আরো অন্তত দুই-তিন বছর। চলতি ২০২৪ পঞ্জিকাবর্ষের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বৈশ্বিক গ্যাস বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি এক পূর্বাভাস প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। ফ্রান্সভিত্তিক আন্তঃসরকারি সংস্থাটির প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৩ সালের প্রথম ১০ মাসে গ্যাসের চাহিদা…

Read More

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতের সরকারি ও বেসরকারি পাঁচটি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানি করে। বাকি কোম্পানিগুলোর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৮০ দশমিক ৫৭ শতাংশ বেশি। বিপিডিবির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া, পিটিসি ইন্ডিয়া লিমিটেড, এনভিভিএন লিমিটেড, সেম্বকর্প এনার্জি ইন্ডিয়া লিমিটেড এবং আদানি গ্রুপের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানি করে বিপিডিবি। এর মধ্যে ৪টি কোম্পানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে খরচ পড়েছে ৪ দশমিক ২২ থেকে ৯ দশমিক ৯৫ টাকা। অন্যদিকে আদানির প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে গুনতে হয়েছে ১৪ দশমিক শূন্য ২ টাকা। ভারত থেকে…

Read More

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বাংলাদেশের ভেতরে থাকা রোহিঙ্গারাও কিভাবে অংশ নিচ্ছে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এমন অবস্থায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। কক্সবাজারের উখিয়া টেকনাফের গ্রামবাসীরা বলছেন, সংঘাতের এই সুযোগ কাজে লাগিয়ে ক্যাম্পে থাকা রোহিঙ্গা সংগঠনগুলোর কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে আরাকান আর্মির সাথে ‘যুদ্ধে’ অংশগ্রহণ করছে। কোন কোন সংগঠন আবার মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের(বিজিপি) ফেলে যাওয়া অস্ত্রগুলো নিয়ে প্রবেশ করছেন বাংলাদেশে। গত মঙ্গলবার এমন ২৩ জনকে আটকের পর বিজিবি তাদেরকে পুলিশে হস্তান্তর করে। তাদের কাছ থেকে ১২টি অস্ত্রও উদ্ধার করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এই ২৩ জন ব্যক্তি…

Read More

ইংল্যান্ডের সাউথ হ্যাম্পশায়ারের পিটার ও কিম ডার্বিশায়ারের আদরের সন্তান লিয়াম ডার্বিশায়ার। জন্মের সময় মা-বাবার মুখে অনাবিল খুশির বার্তা নিয়ে আসার সাথে সাথে লিয়াম খুব বিরল ধরনের এক রোগকেও নিয়ে আসে নিজের ভিতরে। রোগটি এতই বিরল যে, এখন পর্যন্ত মাত্র হাজার দেড়েক এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। ঘুমের মধ্যে লিয়ামের শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যেত। কারণ তার ফুসফুস সে সময় ঠিকমতো কাজ করতে পারতো না। চিকিৎসকেরা ধরতে পারলেন লিয়ামের রোগটিকে। লিয়াম ওন্ডিন্স কার্সে আক্রান্ত ছিল। তারা ছোট্ট লিয়ামের আনুমানিক জীবনসীমা মাত্র ছয় সপ্তাহ বেঁধে দিয়েছিলেন। কিন্তু সৃষ্টিকর্তার লীলা বোঝার সাধ্যি কার! লিয়াম ডার্বিশায়ার চিকিৎসকদের পূর্বানুমান ভুল প্রমাণ করে আজও বেঁচে…

Read More

মহাকাশ বা মহাশূন্য বলতে পৃথিবীর বাইরে অবস্থিত এবং খ-বস্তুসমূহের মধ্যে প্রসারিত স্থানকে বোঝায়। মহাকাশ সম্পূর্ণরূপে ফাঁকা একটি শূন্যস্থান নয়। এটিতে খুবই কম ঘনত্বের কণা থাকে যাদের সিংহভাগই হাইড্রোজেন ও হিলিয়ামের প্লাজমা দিয়ে গঠিত। এছাড়াও মহাকাশে তড়িৎ-চুম্বকীয় বিকিরণ, চৌম্বক ক্ষেত্রসমূহ, নিউট্রিনো, মহাজাগতিক ধূলি ও মহাজাগতিক রশ্মিসমূহ বিদ্যমান। খ্রিস্টীয় ২০শ শতকে অধিক-উচ্চতার বেলুন উড্ডয়নের আবির্ভাব হলে মানবজাতি সর্বপ্রথম মহাকাশ অনুসন্ধান শুরু করে। এরপরে মানববাহী রকেট উড্ডয়ন এবং তারও পরে মানব যাত্রীবাহী পৃথিবী আবর্তন (Earth orbit) সম্পন্ন হয়। ১৯৬১ সালে সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন প্রথম মানব হিসেবে মহাকাশে থেকে পৃথিবী আবর্তন করেন। শূন্যস্থান ও বিকিরণজনিত কারণে রক্তমাংসের মানুষের মাধ্যমে অনুসন্ধানের জন্য মহাকাশ অত্যন্ত…

Read More

ভারতের উত্তরাখণ্ডে একটি মাদ্রাসা ও সংলগ্ন একটি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া দাঙ্গায় আড়াই শতাধিক মানুষ হতাহত হয়েছে। স্থানীয়দের দাবি, এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। রাজ্যের হালদাওয়ানি জেলার স্থানীয় পৌর কর্তৃপক্ষ মাদ্রাসা ও মসজিদটি বেআইনিভাবে তৈরি করা হয়েছে উল্লেখ করে ভাঙতে গেলে এই দাঙ্গা ও হতাহতের ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ ঘটনার পর এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং দাঙ্গাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় ইন্টারনেট পরিষেবাও। ঘটনাস্থলের আশপাশের স্কুলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন অপকর্ম হামেশাই ঘটছে। অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা ভয়ভীতি ও লোকলজ্জার ভয়ে এসব প্রকাশ করেন না। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মামুনুর রশিদ ওরফে মামুনের বরাত দিয়ে র‌্যাব এসব কথা বলেছে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া উচিত বলে মনে করে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, মামুনের বক্তব্য অনুযায়ী এ ধরনের ঘটনা সেখানে হামেশাই হচ্ছে। অনেকেই এসব ঘটনা ভয়ভীতি ও লজ্জার কারণে প্রকাশ করেন না।…

Read More

বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর ভারতকে নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর এক ধরনের পাল্টাপাল্টি অবস্থান দৃশ্যমান হয়েছে। বিএনপিবিহীন ৭ই জানুয়ারির নির্বাচন ঘিরে ভারত সরকারের নীতি ক্ষমতাসীনদের প্রশংসা কুড়িয়েছে আর বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছে। রাজনীতির মাঠে বিরোধী দলগুলোর সভা সমাবেশে ভারত বিরোধী একটা অবস্থান এখন প্রকাশ্যে আসছে। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে মাঠের রাজনীতিতে ভারত বিরোধিতার বিষয়টি যেমন দৃশ্যমান হচ্ছে তেমনি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন নিয়ে পাল্টাপাল্টি তর্ক বিতর্ক এবং সমালোচনা জোরালো হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতীয় পণ্য বয়কটের বিষয়টি সামনে এনে রীতিমতো আন্দোলন গড়ে তুলতে চাইছেন কেউ কেউ। গণ অধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল…

Read More

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের চার দিন আগে ২২ জানুয়ারি অযোধ্যায় নতুন রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৭৩ বছর আগে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও গুজরাটের সোমনাথ মন্দিরে একই ধরনের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আফগান আক্রমণকারীদের বেশ কয়েকবারের হামলায় সোমনাথ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল। সব চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল একাদশ শতাব্দীতে মাহমুদ গজনির আক্রমণের কারণে। স্বাধীনতার পর এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় এবং রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে মন্দিরে পূজা শুরু হয়। দেশের রাষ্ট্রপতির এরকম একটা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার স্বপক্ষে মত দেননি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। নেহরু ১৯৫১ সালে রাজেন্দ্র প্রসাদকে লিখেছিলেন, “প্রিয় রাজেন্দ্র বাবু, সোমনাথের বিষয়টি নিয়ে…

Read More

শত্রুর হাতে ধরা পড়ার চেয়ে মৃত্যু শ্রেয়- এই মানসিকতা বেশ পুরনো। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, অনেক ঐতিহ্যবাহী রীতি আছে, যেখানে পরাজিত যোদ্ধারা শত্রুর হাতে বন্দিত্বের অপমান সহ্যের চেয়ে আত্মহত্যাকে হাসিমুখে বরণ করে নিয়েছিলেন। এমনই এক আনুষ্ঠানিক আত্মহত্যা পদ্ধতি হল ‘সেপ্পুকু’ , যা অনেক ক্ষেত্রে ‘হারা-কিরি’ নামেও পরিচিত। আত্মহত্যার এই রীতি আনুষ্ঠানিকভাবে সেপ্পুকু হিসেবেই পরিচিত জাপানের অধিবাসীদের কাছে, হারা-কিরি নামটি জাপানের বাইরের মানুষদের কাছেই বেশি প্রচলিত। তবে নাম দুটি ভিন্ন হলেও অর্থ একই। সেপ্পুকু বা হারা-কিরি অর্থ হল পেট কেটে ফেলা। হ্যাঁ, এই রীতিতে নিজেই নিজের পেট কেটে মৃত্যুবরণ করে আত্মহত্যাকারী। স্বেচ্ছামৃত্যুর এই রীতির উৎস জাপান। জাপানের সামুরাই গোষ্ঠীর নাম…

Read More