…
এডিটর পিক
সীমান্তে সাধারণত শক্তির প্রদর্শন দেখা যায়। অস্ত্র হাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি থাকে, সীমান্তের…
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- বাংলাদেশের সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শটগান ফেলে পালাল বিএসএফ
- ইরানে কেন আটকে গেল আমেরিকা?
- জে-১০সিই কিনছে বাংলাদেশ? আকাশ প্রতিরক্ষায় আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত
- কৃষ্ণাঙ্গ নারীদের বাহন বানানোর ইতিহাস: ইউরোপীয় ঔপনিবেশিক বর্বরতা
- সীমান্তে কাঁটাতার, ভেতরে পরিচয়ের রাজনীতি: পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ কথাটি এত শক্তিশালী কেন?
- প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
- হরমুজের অস্থিরতায় পানামা খালেও কেন বাড়ছে উত্তেজনা?
- রোহিঙ্গারা কি আদৌ ফিরবে নাকি বাংলাদেশেই থেকে থাবে?
Author: ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম তিন মাসে ইসলামি ধারার বা শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ওই সময়ে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য পাঁচ হাজার কোটি টাকারও বেশি কমে গেছে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকগুলোতে নগদ টাকার স্থিতিকে ‘তারল্য’ বলা হয়ে থাকে। কোনও কারণে ব্যাংকে নগদ টাকার সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে গেলে তখন তারল্য সংকট তৈরি হয়। এমন পরিস্থিতিতে পড়লে বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নিয়ে নিজেদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে থাকে। বাংলাদেশে যে দশটি ইসলামি ধারার ব্যাংক রয়েছে, সেগুলোর মধ্যে ছয়টিই বর্তমানে তারল্য সংকটে রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে উঠে…
দেশে বিদ্যুৎ খাতে সক্ষমতা বাড়াতে বেসরকারিভাবে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা করেছিল আনলিমা মেঘনাঘাট পাওয়ার প্লান্ট লিমিটেড। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ২৬ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডে (বিডা) নিবন্ধন করেছিল প্রতিষ্ঠানটি। এটি ছিল বিডায় ২০২১-২২ অর্থবছরে নিবন্ধিত দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগের ঘোষণা। ওই ঘোষণার পর সময় পেরিয়েছে তিন বছর। এখনো ভূমি উন্নয়নসংক্রান্ত কাজ ছাড়া প্রকল্পের আর কোনো কাজ সেভাবে এগিয়ে নিতে পারেনি আনলিমা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত গ্যাসের সংস্থান না থাকা, যন্ত্রপাতি আমদানিতে ডলারের সংকট এবং বিপুল পরিমাণ বিনিয়োগের বিপরীতে উচ্চ সুদের কারণে প্রকল্পটি নিয়ে ‘ধীরে চলো নীতি’তে চলছে…
২০২৩ সালের আগস্টে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে প্রথমাবের মতো প্রশাসনিক দায়িত্বে রোবটটি নিয়োগ করা হয়েছিল। রোবটটি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাজ করত। রোবটটি দৈনিক নথি সরবরাহ, শহরে প্রচারণার কাজ করা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের সাথে জড়িত ছিল। ছবি: সংগৃহীত দক্ষিণ কোরিয়ার একটি সিটি কাউন্সিল জানিয়েছে, গত বুধবার তাদের প্রথম প্রশাসনিক রোবট সিঁড়ি থেকে পড়ে গিয়ে অকেজো হয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এটিকে দেশের প্রথম রোবট ‘আত্মহত্যা’ বলে বর্ণনা করেছে। দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল জানিয়েছে, তাদের রোবট অফিসারটি গত সপ্তাহে দুই মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ার পরে অকেজো অবস্থায় পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার আগে রোবটটিকে…
এস আলম গ্রুপের ভেজিটেবল অয়েল লিমিটেড ও এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে তিন হাজার ৫৩৮ কোটি টাকা কর ফাঁকির অভিযোগের ওপর আপত্তির আবেদন না শুনে এনবিআরের সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এস আলম গ্রুপের করা আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেন। একইসাথে আদালত এ রুল শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ঠিক করে দিয়েছেন। আদালতে এস আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন,…
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় মূলত তিন ধরনের লোকজন বিরোধিতা করেছিলেন। ইতিহাসের আলোকে সবচেয়ে বিরোধী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর রাজনীতিক সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নাম জানা গেছে। এ আলোচনায় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন আছেন। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। কথা সাহিত্যিক এবং প্রাবন্ধিক কুলদা রায় তার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা ও রবীন্দ্রনাথ’ নামক প্রবন্ধে লিখেছেন মূলত-বিরোধিতা করেছিলেন তিন ধরনের লোকজন। এক. পশ্চিমবঙ্গের কিছু মুসলমান-তারা মনে করেছিলেন, ঢাকায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে পশ্চিমবঙ্গের মুসলমানদের কোনো লাভ নেই। পূর্ববঙ্গের মুসলমানদেরই লাভ হবে। তাদের জন্য ঢাকায় নয় পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয় হওয়াটাই লাভজনক। দুই. পূর্ব বাংলার কিছু মুসলমান-তারা মনে করেছিলেন, পূর্ব…
বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ জন বাংলাদেশি বন্দি থাকার কথা সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।মন্ত্রীর তথ্য অনুযায়ী ৩১ টি দেশে বাংলাদেশি নাগরিকরা আটক আছেন। এর মধ্যে সব থেকে বেশি ৫ হাজার ৭৪৬ জন আটক আছেন সৌদি আরবে। ভারতে আটক আছেন দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ৫৭৯ জন। এছাড়া তুরস্কে ৫০৮ জন, ওমানে ৪২০ জন, কাতারে ৪১৫ জন, গ্রিসে ৪১৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪০৪ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, মিয়ানমারে ৩৫৮ জন আটক…
দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের বদলি, বরখাস্ত, বাধ্যতামূলক অবসরসহ কোনো বিভাগীয় ব্যবস্থাই যথেষ্ট নয়, ক্ষেত্রবিশেষে তা দুর্নীতিকে উৎসাহ প্রদান করে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদেরও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সোমবার এক বিবৃতিতে বলেন, গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড ও পুলিশের কোনো কোনো কর্মকর্তাকে বদলি বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। যা বিভাগীয় পদক্ষেপ হিসেবে আশাব্যঞ্জক প্রথম পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই তাকে বদলি করা, বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর প্রদানের মতো বিভাগীয়…
ডাইনোসরই একমাত্র প্রজাতি ছিল না যা বিশাল গ্রহাণু বিধ্বস্ত হওয়ার পরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সাড়ে ছ’কোটি বছরেরও বেশি সময় আগে, বিশাল এক গ্রহাণু আছড়ে পড়েছিল পৃথিবীর বুকে। ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হয়েছিল সেই গ্রহাণু-বিপর্যয়েই। বহু গবেষণার পরে সম্প্রতি এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা। কিন্তু আরও জানা গেছে, একমাত্র ডাইনোসরই নয়, আরও এক প্রাণী প্রজাতির বিলুপ্তি ঘটিয়েছিল ওই গ্রহাণু। নেচার কমিউনিকেশনে প্রকাশিত একটি নতুন সমীক্ষা দীর্ঘকাল ধরে প্রচলিত বিশ্বাসকে উল্টে দিয়েছে। গবেষণায় বলা হয়েছে, ৬৬ মিলিয়ন বছর আগে ডাইনোসর বিলুপ্তির আগেই ওই গ্রহাণুর গ্রাসে শেষ হয়ে গিয়েছিল অ্যামোনাইট প্রজাতি। বৃস্টল বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদদের নেতৃত্বে গবেষণাটি পরামর্শ দেয় যে এই আইকনিক সামুদ্রিক মলাস্কগুলির…
আঠারো শতকের গোড়ার দিকের কথা। তখন সার্বিয়াতে রহস্যজনকভাবে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। ধারণা করা হয় যে তারা তাদের মৃত প্রতিবেশীর আত্মা দ্বারা তাড়িত হয়েছিল এবং মৃত্যুর আগে প্রত্যেকেই শ্বাসরুদ্ধকর অবস্থা অথবা প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেছিল। বিশেষ করে, সার্বিয়ার দক্ষিণে মেদভেজা ও উত্তর-পূর্বে কিসিলজেভো নামক ছোট দুটি গ্রাম ছিল এবং সেগুলোই ছিল এসব ভূতুড়ে মৃত্যুর গুজবের মূল কেন্দ্র। গ্রামগুলো ২০০ কিলোমিটার দূরত্বে ছিল। এক দশক সময়ের মাঝে একই ধরনের রহস্যেঘেরা ঘটনা ঘটতে থাকে সেখানে। অস্ট্রিয়ান চিকিৎসকদের সেখানে এই মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য পাঠানো হয় এবং তারা যা যা খুঁজে পেয়েছিলেন, সেগুলোর উপর একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছিলেন। তাদের গবেষণার…
গত এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন সমুদ্রের তাপমাত্রার রেকর্ড করা হচ্ছে। ২০২৩ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে। এ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে সমুদ্র বিজ্ঞানীদের। শুধু সমুদ্র নয়, পুরো পৃথিবী কয়েক মাস ধরে উত্তপ্ত হয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট রিঅ্যানালাইজার অনুসারে, ১৯৮২-২০১১ সালের তুলনায় বর্তমানে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় ১.২৫ ডিগ্রি ফারেনহাইট বেশি। এটি একটি বিশাল অসংগতি, যা আবহাওয়া এবং বাস্তুতন্ত্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গবেষণা প্রতিষ্ঠান কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্যানুযায়ী, গত মার্চ মাসে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ২১.০৭ ডিগ্রি সেলসিয়াস বা ৬৯.৯৩ ডিগ্রি ফারেনহাইট। কোপার্নিকাসের ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস…