…
এডিটর পিক
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সামনে নতুন করে তৈরি হয়েছে এক বড় অর্থনৈতিক উদ্বেগ। যে শিল্প কয়েক…
Trending Posts
-
মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম গ্রহণ করেছিলেন
নভেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
নভেম্বর ২৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম গ্রহণ করেছিলেন
নভেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
নভেম্বর ২৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- আ’লীগ-বিএনপির সংঘর্ষ: রাজনীতির নামে জনজীবন কেন জিম্মি?
- প্রশাসনে আ.লীগ-ঘনিষ্ঠদের সরানোর উদ্যোগ, নতুন বিতর্ক
- গঙ্গা চুক্তি না হলে ভারতের ক্ষতি কেন বেশি?
- গণিতের প্রাথমিক সমস্যাও সমাধান করতে পারে না তৃতীয় থেকে নবম শ্রেণীর ৬০% শিক্ষার্থী
- বাংলাদেশ থেকে সরিয়ে কয়েক শ মিলিয়ন ডলারের অর্ডার ভারতকে দিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো
- ভারতে আ’লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?
- গোপালগঞ্জে কী ঘটছে? ট্রেন, মোবাইল ব্যাংকিং বন্ধ, বিদ্যুৎ নিয়েও শঙ্কা
- হাজার হাজার বছর বরফের নিচে আটকে থাকা পৃথিবীর আরেকটি জগৎ!
Author: ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের বাজারে ক্রমাগত বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। টপকে গেছে চীন ও ভিয়েতনামকে। মূলত করোনা মহামারির মধ্যেই পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। গত সেপ্টেম্বর মাসে দেশের উদ্যোক্তারা মোট ৪১৭ কোটি ডলার বা প্রায় ৩৬ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছেন। যার মধ্যে সাড়ে ৮২ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে। সূত্র মতে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪৩২ কোটি ১১ লাখ (৪.৩২ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৬০ পয়সা) টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা। করোনা মহামারির মধ্যে রপ্তানির এই অর্থ গত…
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের সিনিয়র নেতারা কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। শনিবার দোহায় উভয় দলের প্রত্যক্ষ উপস্থিতিতে বৈঠকটি শুরু হয়। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের যুক্তরাষ্ট্র-তালেবানের এটা প্রথম বৈঠক। আল জাজিরার খবরে এই বৈঠককে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তালিবানের উত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার পুরনো প্রশ্নটাও আবার সামনে আসছে। নতুন অধ্যায় নাকি শিয়ালে-শিয়ালে সন্ধি; তা হয়তো কিছুদিনের মধ্যেই স্পষ্ট হবে বিশ্বের সামনে। বৈঠকের বিষয়ে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাংবাদিকদের বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানে মানবিক সহায়তাসহ ২০২০ সালের দোহা চুক্তির বাস্তবায়ন ফোকাস করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান প্রতিনিধিরা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর…
“সবকিছু খুব অন্ধকারাচ্ছন্ন লাগছে”— আফগানিস্তানের এই স্কুলছাত্রী বার্তা সংস্থা বিবিসিকে জানিয়েছিল। ভেঙে পড়ছিল দেশটির মেয়ে শিক্ষার্থীরা। কারণ গত মাসে তালিবান দেশটির ক্ষমতার দখল নেয়ার পর আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুললেও সেখানে থেকে মেয়ে শিক্ষার্থীদের বাদ দেয়া হয়। শুধু ছেলে এবং পুরুষ শিক্ষকরাই শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অনুমতি পায়। তখন অনেকেই আশঙ্কা করেন ১৯৯০ এর দশকের তালিবান শাসন ফিরে আসবে যখন তারা মেয়ে এবং নারীদের সব ধরণের অধিকারকে কঠোরভাবে নিষিদ্ধ করেছিল। তবে এবার আফগানিস্তানের নারীরা দুই দশক আগের পরিস্থিতিতে কোনভাবেই ফিরে যাবেন না। এবার তালিবানের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তারা। তালিবানরা তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য চাপ দিলেও তারা সেটি উপেক্ষা করে রাস্তায় অবস্থান…
ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ বলেছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই হতে দেবো না আমরা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এ মন্তব্য করেছেন ইহুদিবাদী দেশটির এ মন্ত্রী। আমিরাতে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০ এর অনুষ্ঠানে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ। বুধবার সকালে তিনি ফিলিস্তিন নিয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি আমিরাত সরকারের কাছে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোর বিরোধী। বিশেষ করে প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিদ তাদের শাসনামলে কোনো ভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, গত বছর আরব দেশগুলোর সমালোচনা…
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করলেও, এটি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। মহামারীর সময় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের ওপর চালানো জরিপে দেখা গেছে, ৮৪ শতাংশের বেশি শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া, চার ভাগের তিন ভাগ শিক্ষার্থী পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এই প্রবণতা গ্রামে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে। আজ রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে বেসরকারী সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’-এর এক জরিপে এসব চিত্র উঠে এসেছে। গত ১২-২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের ৯২টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৫৫২ শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, করোনায় মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন প্রায় ৮৪.৬ শতাংশ বিশ্ববিদ্যালয়ের…
গত কয়েক দশকের মধ্যে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলার বলা হচ্ছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের প্রাক্তন পুলিশকর্তা ৫৩ বছর বয়সী মিখাইল পপকভ। যদিও ১৯৯৮ সালে পুলিশ বাহিনী ত্যাগ করেন পপকভ। সূত্র মতে, ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত ৭৭ জন মহিলা ও ১ জন পুলিশকে হত্যা করার অভিযোগ তার বিরুদ্ধে। যদিও এই সংখ্যা নিয়ে আছে মত পার্থক্য। কোথাও ৫৫ তো কোথাও সংখ্যা ৮২। ২০১৫ সালে ২২ জনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয় পপকভকে। পরে জানা যায় আরও অন্তত ৫৬ জনকে হত্যা করেছেন তিনি। পপকভের হাতে নিহত নারীদের বয়স ছিল ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। ঐ নারীদের মধ্যে অন্তত ১০ জনকে হত্যার আগে…
টেলিভিশন অনুষ্ঠানে সেন্সরের কাঁচি বসালো ইরান সরকার। কোনো নারী পিৎজা খাচ্ছেন, হাতে গ্লাভস ছাড়া বা কোনো পুরুষ চা পরিবেশন করছেন কোনো নারীকে, এমন দৃশ্য দেখানো যাবে না কোনো টেলিভিশন শোতে। শুধু তাই নয় নাটক, সিনেমার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। নির্মাতাদেরকেও সতর্ক করার খবর পাওয়া গেছে। ১৯৭৯ সালে ইরানে যে বিশ্বকাঁপানো ইসলামিক রেভল্যুশন হয়, তার পুরোধা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি, ইমাম খোমেনি নামে যিনি অধিক পরিচিত। শিয়া মুসলিমপ্রধান দেশ ইরান ওই সময়ের আধুনিক দেশ হিসেবে পরিচিত ছিল। সেখানে ধর্মীয় অভ্যুত্থান ছিল অবাক করার মতো বিষয়। সেই থেকে ৪২ বছর ইরান শিয়া ধর্মীয় গুরুদের দ্বারা শাসিত। তাই এই সেন্সরশিপ জারি করার ইরান…
সর্বসাকুল্যে পবিত্র কোরআনের তিনটি সুরা জানতেন কথিত পীর আব্দুল মোত্তালিব। ‘ঢাকা গে কমিউনিটি’ নামের দুটি ওয়েব পেজ চালাতেন। পেজ দুটির মাধ্যমে প্রায় ১০০ বয় ফ্রেন্ডের (প্রেমিক) সঙ্গে চালাতেন অস্বাভাবিক ও বিকৃত যৌনাচার। ক্ষমতাসীন দলের ব্যানারে থাকতে ৬০ লাখ টাকার বিনিময়ে বাগিয়ে নেন নির্মাণ শ্রমিক লীগের সহ-সভাপতির পদ। লাখো ভক্ত আশেকান পীর চিশতির। দেশজুড়ে ওরস মাহফিলের নামে মুরিদ জোগাড় করে সরকারি চাকরি, ফ্ল্যাটের মালিকানা ও স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার ফাঁদ তৈরি করেছেন তিনি। ফাঁদে পড়ে অসংখ্য মুরিদ কথিত পীরের হাতে তুলে দিয়েছেন কোটি কোটি টাকা। কাঙ্ক্ষিত চাকরি কিংবা নৌকার প্রার্থী কোনোটিই জোটেনি মুরিদদের ভাগ্যে। বরং পীরবাদ ও চিশতিয়া ত্বরিকার…
প্রায় সাড়ে চারশ কোটি বছরের ইতিহাসে পৃথিবী কখনও হালকা, কখনওবা বেশি গরম অবস্থা ধারণ করেছে৷ সূর্যের চারপাশে পৃথিবী ঘোরার সময় যখন তার অবস্থান সূর্যের কাছে এসেছে তখন পৃথিবী বেশি গরম ছিল, আর যখন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব বেশি ছিল, তখন পৃথিবী অপেক্ষাকৃত ঠাণ্ডা ছিল৷ ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক হাজার বছরের বার্ষিক গড় তাপমাত্রা বিবেচনা করে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন৷ এতে দেখা যায়, কয়েকশ বছর ধরে তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও বিংশ শতাব্দীতে এসে তা অনেক বেড়ে গেছে৷ ২০১৩ সালে ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় ১১ হাজার বছরের তথ্য ব্যবহার করা হয়৷ সেখানেও প্রায় একই রকম…
দিন দিন পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে আফগানিস্তানে। ভেঙে পড়া অর্থনীতি, অদক্ষ প্রশাসন আর উপর্যুপরি হামলায় গৃহযুদ্ধের যুগে প্রবেশের দ্বারপ্রান্তে দেশটি। মানুষের মুখে খাবার নেই, কর্মসংস্থান নেই, আছে শুধু মৃত্যু আর ধর্ম। এবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে ৫৫ জন নিহত এবং ১৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স-এর সূত্রে এই খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। আফগানিস্তানে জাতিসংঘ মিশন এক টুইট বার্তায় একে আত্মঘাতী বোমা হামলা উল্লেখ করেছে। বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাঈদ খোস্তি। এই মসজিদটিতে অধিকাংশ শিয়া সম্প্রদায়ের মানুষ নামাজ পড়তেন।…