…
এডিটর পিক
একটি শিশু নিখোঁজ হওয়া মানে শুধু একটি পরিবারের একজন সদস্য হারিয়ে যাওয়া নয়; এর সঙ্গে…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- বাংলাদেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, এখনো সন্ধান মেলেনি ২ হাজারের
- ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
- পোশাক কারখানায় এআই বিপ্লব: উৎপাদনশীলতা বাড়ছে, বদলে যাচ্ছে শ্রমের ধরন
- বোয়িং থেকে নতুন বিমান কেনা: বাংলাদেশের লাভ, নাকি বাড়তি চাপ?
- সংখ্যাগরিষ্ঠ যা চায়, সেটিই কি ন্যায়?
- অ্যান্টি-ওয়েস্ট নেটওয়ার্কের উত্থান: বাংলাদেশের কী করা উচিত?
- পে-স্কেলের খরচের বোঝা কি শেষ পর্যন্ত গরিব-মধ্যবিত্তের?
- কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ
Author: ডেস্ক রিপোর্ট
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাকে গ্রেফতার করা হতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও গ্রেফতারের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি র্যাবের পক্ষ থেকে। এর আগে লাইভে এসে পরীমনি অভিযোগ করেন যে অভিযাম চালাচ্ছে যারা, তারা পুলিশ নয়; তারা ভাঙচুর চালাচ্ছে। লাইভে তিনি বারবার সাহায্য চেয়ে আবেদন করেন। সূত্র মতে, আজ বুধবার (৪ আগস্ট) বিকেলের দিকে পরিমণির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এ অভিযান শুরু হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায়…
রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ার-১-এর ১৫ তলার অর্ধেক জুড়ে আছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে। তার মধ্যে রয়েছে ছয়টি বেসরকারি হাসপাতাল। কোনও হাসপাতালে ১০ বেড, আবার কোনোটার আছে ২০ বেড। একটি হাসপাতালে শুধু অপারেশন থিয়েটার ভাড়া দেওয়া হয়। এদিকে, জনবল কম এই অজুহাতে উদ্বোধনের ১৫ বছরেও চালু হয়নি তিন সরকারি হাসপাতাল। এই নিয়ে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাসপাতাল ছাড়াও এই ভবনে আছে ব্লাড ট্রান্সফিউশন সেন্টার, ফার্মেসি, হেয়ারিং সেন্টারসহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে অন্যান্য রোগে আক্রান্তরা চিকিৎসা পেলেও করোনা রোগীদের চিকিৎসা এখানে হয় না বলে জানান সংশ্লিষ্টরা। সূত্র মতে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের কল্যাণে আবাসিক ও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য…
দুদকেই দুর্নীতি; চলতি বছরের ১৪ মার্চ দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত সংবাদ তোলপাড় তুলেছে সংশ্লিষ্ট মহলে। ‘দুদকে অনুসন্ধান বাণিজ্য’ শিরোনামে ওই প্রতিবেদনের ভিত্তিতে সুয়োমটো রুল জারি করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের সেই রুলের জবাবে সংবাদটি পর্যালোচনাপূর্বক ব্যাখ্যা আদালতে দাখিলের জন্য ইনকিলাবে প্রকাশিত সংবাদের তথ্যগুলোকে বিভ্রান্তিমূলক এবং বস্তুনিষ্ঠ নয় বলে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্টের নির্দেশনা দৈনিক ইনকিলাব পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, ‘বিদায়ের আগে দুর্নীতির বহু রাঘব বোয়ালকে ছেড়ে দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।’ প্রতিবেদনে অভিযোগ করে বলা হয়, ‘তাদের দায়মুক্তি আড়াল করতে ঢাল হিসেবে ব্যবহার করেন কিছু নিরীহ ও দুর্বল ব্যক্তিকে। সব মিলিয়ে শেষ…
সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। এর মধ্যে আগুন উস্কে দিয়ে গত ২৭ জুলাই ইসরায়েলের হয়ে কাজ করা একটি গুপ্তচর দলের সদস্যদের গ্রেপ্তার করার কথা জানায় ইরান। এরপর থেকেই ওমান উপসাগরকে কেন্দ্র পানি ঘোলা হতে শুরু করে। এর মধ্যেই ইসরায়েলের মালিকানাধীন জাহাজে হামলার ঘটনা ঘটল। এরপর ছিনতাই হওয়া ট্যাংকার ইরানের দিকে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। যথারীতি ইরানের দিকে আঙুল তুলছে পশ্চিমারাও। আফগানিস্তান ও ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের পর ইরানের দিকে আটঘাট বেঁধে যুক্তরাষ্ট্র যে এগোবে, তা নিয়ে নিশ্চয়তা না থাকলেও, সন্দেহ নেই। ছিনতাই হওয়া ট্যাঙ্কার ইরানের পথে ওমান উপসাগরে ছিনতাই হয়েছে পানামার পতাকাবাহী একটি ট্যাংকার। রহস্যজনকভাবে ছিনতাইয়ের…
দিল্লিতে নয় বছরের বাচ্চা মেয়েকে শ্মশানঘাটে ধর্ষণ করার পর জ্বালিয়ে দেয়ার লোমহর্ষক অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও এলাকার বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা পর দিল্লি পুলিশ অভিযুক্ত এক পুরোহিত ও তার তিন সঙ্গীকে গ্রেফতার করেছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির সেনানিবাস এলাকার পাশ ঘেঁষে রয়েছে একটি বাল্মিকী বস্তি; সেখানেই ঘটেছে এই ঘটনা।- সূত্র বিবিসি বাংলা। রাধেশ্যাম নামে মূল অভিযুক্তক পুরোহিতকে সোমবার রাতেই পুলিশ গ্রেফতার করেছে। আটক হয়েছেন লক্ষ্মীনারায়ণ, কুলদীপ ও সালিম নামে তার তিন সঙ্গীকে। তাদের নামে বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, ভয় দেখানো ও প্রমাণ লোপাট করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সঙ্গে দিল্লির ক্যান্টনমেন্ট…
আখাউড়া-সিলেট মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের দায়িত্বে ছিল চীনা ঠিকাদার। তবে ব্যয় কমানোর কারণে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রকল্পটি। এ কারণে ২০১৯ সালের এপ্রিলে প্রকল্পের কাজ শুরু হলেও কাজের অগ্রগতি নেই। এ অবস্থায় প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে। এদিকে, ভারত অর্থায়নের প্রস্তাব দিলেও চীনের দিকেও তাকিয়ে থাকবে কর্তৃপক্ষ। প্রকল্প বিভ্রাট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, জি টু জি ভিত্তিতে এ প্রকল্পে চীনের ঠিকাদার কাজ পায়। কিন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের করা এক তদন্তে প্রকল্পে বেশি ব্যয় ধরার তথ্য উঠে আসে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ১৬ হাজার ১০৪ কোটি টাকা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রকল্পের ব্যয় ৩…
গত ৩০শে জুলাই যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য দৈনিক নিউইয়র্ক টাইমসের সাপ্তাহিক সাময়িকীতে ছবিসহ সাইফ আল ইসলামের একটি সাক্ষাৎকার প্রকাশের পর থেকে লিবিয়া এবং আরব বিশ্বে শুরু হয়েছে তোলপাড়। গত সাত বছর সাইফ গাদ্দাফির কোনও খোঁজ কেউ পায়নি। তিনি বেঁচে আছেন কি নেই, তা নিয়েও ছিল অনিশ্চিতা। কয়েক মাস আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে নাফুশ পার্বত্যাঞ্চলের জিনতান মালভূমি এলাকায় নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক ও আলোকচিত্রীর সঙ্গে সাইফের দেখা হয়। তাদের সঙ্গে আলাপে সাইফ নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় কথা বলেন। সাংবাদিক এবং লেখক রবার্ট এফ ওয়ার্থকে সাইফ গাদ্দাফি বলেন, “আমি আমার দেশ ফেরত চাই। তারা আমার দেশকে ধর্ষণ করেছে। হাঁটুর…
ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ এর সংক্রমণ কমে যাওয়ার কয়েক মাস পরও কেরালায় করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে ৩৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত; যা দেশটিতে নতুনভাবে আক্রান্তের মোট সংখ্যার অর্ধেকেরও বেশি। গত সাতদিনে রাজ্যটিতে শনাক্তের গড় ২০ হাজার ৩৩৭ জন। যেখানে গত ২৪ ঘণ্টায় পুরো দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৩০ হাজার ৫৪৯ জন মানুষ। এদিকে, চলমান করোনা মহামারিতে ভারতে করোনাভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা এক ধাক্কায় কমেছে প্রায় ১০ হাজার। ভাইরাসে বিপর্যস্ত দেশটির জন্য এটি বড় সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু অপরিবর্তিত রয়েছে। তবে দেশটিতে বেড়েছে…
সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীতে চীন ছিল কৃষিপ্রধান স্বয়ংসম্পূর্ণ দেশ। ফলে আমদানিতে তাদের ছিল প্রবল অনাগ্রহ। তারা শুধু রুপা আর আফিম আমদানি করত। চীনের রূপার চাহিদা তখন তুঙ্গে। এছাড়া সে সময় আফিম যে মাদক হিসেবে ব্যবহার করা যায়, তা জানত না চীনারা। তারা আফিম ব্যবহার করত ছোটখাটো রোগের চিকিৎসার ওষুধ হিসেব। এই আফিম আসত মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। এই আফিমকে কেন্দ্র করেই আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল চীন ও গ্রেট ব্রিটেনের মধ্যে। ১৮৩৯ থেকে ১৮৬০ এর মধ্যে এ যুদ্ধ সংঘটিত হলেও বাস্তবে এটা দুটি ভিন্ন যুদ্ধ ছিল। যার প্রথমটি ১৮৩৯ সালে শুরু হয়েছিল এবং ১৮৪২ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং দ্বিতীয়টি ১৮৫৬ সালে…
করোনা মহামারী কারও জন্য সর্বনাশ; কারও জন্য পৌষমাস। ২০১৯ সাল থেকেই সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাসের। মারা গেছে লাখ লাখ মানুষ। ধসে গেছে অর্থনীতি। বিধ্বস্ত হচ্ছে শহর, বন্দর, দেশ। লকডাউনের নামে থমকে বিশ্ব। একের পর এক লকডাউন; জরুরি অবস্থা; হাজারও বিধিনিষেধে- কোনো কাজ হচ্ছে না। বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। একবেলা খাবারের নিশ্চয়তাও নেই মানুষের। বিপর্যয়ের এই দিনে কোটি কোটি মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে করোনার টিকা। ইতোমধ্যে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। একই সঙ্গে ফিরিয়ে দিচ্ছে স্বাভাবিক জীবন। তবে এই টিকায় শুধু সাধারণ মানুষেরই উপকার হচ্ছে, এমনটা নয়। পালটে যাচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর চেহারাও। ফাইজার ও মডার্নার মতো…