…
এডিটর পিক
বাংলাদেশের সেনাবাহিনীকে সাধারণত দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবিলা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং জাতীয় জরুরি পরিস্থিতিতে…
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- দাবানলের আগুন যেভাবে বদলে দিচ্ছে এক মহাদেশের ভবিষ্যৎ
- আমেরিকাকে যেভাবে হারাল নেতানিয়াহু
- AI যখন নিজেই পরিচয় দিতে বাধ্য: ইউরোপের নতুন নিয়ম পৃথিবীকে কীভাবে বদলাবে?
- যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
- ৩২৫ গবেষণাপত্র প্রত্যাহার: বাংলাদেশের উচ্চশিক্ষায় জ্ঞানচর্চা, নাকি ডিগ্রির কারখানা?
- রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
- বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে: স্বস্তির পথ, নাকি ভোগান্তির শুরু?
- How Bangladesh’s Rakhine Are Losing Their Homeland
Author: ডেস্ক রিপোর্ট
একবার এক নাজি সেনা অফিসার পাবলো পিকাসোর আঁকা ‘গুয়ের্নিকা’ দেখে জিজ্ঞেস করলেন, এটা কে করেছে? পিকাসো ঘুরিয়ে উত্তর দিলেন, তোমরা করেছ। ঠিক এমনটাই ঘটেছে টিএসসির কাওয়ালির আসরে। কারণ সংস্কৃতি আক্রান্ত হলে তার শক্তি আরও বেড়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত কাওয়ালি গানের আসরে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আসর শুরু হওয়ার পরপরই দুর্বৃত্তরা মঞ্চে উঠে আয়োজক এবং দর্শকদের মারধর করে। এই ঘটনার পরে বিভিন্ন জেলায় কাওয়ালির আসরের ঘোষণা আসছে। আজ আবার টিএসসিতে হবে প্রতিবাদী কাওয়ালির জমায়েত। বিষয়টা আর গানে আটকে নেই, কাওয়ালি হয়ে উঠেছে জুলুমের বিরুদ্ধে এক সাংস্কৃতিক বিদ্রোহ। কে তা করে…
পৃথিবীর ইতিহাসে আমরা ষষ্ঠতম গণবিলুপ্তির পর্যায়ে রয়েছি। হিসাব-নিকাশ প্রজাতির বিলুপ্তিরই ইঙ্গিত নির্দেশ করছে। এই ষষ্ঠ গণবিলুপ্তি এড়াতে হলে আমাদের জলবায়ুগত পরিবর্তন, প্রাণীদের আবাসস্থল ধ্বংস করা রোধ করতে হবে। কয়েক লাখ বছর ধরে সগর্বে পৃথিবীতে রাজত্ব করা মনুষ্য প্রজাতিও ভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে; এমনটা শুনলে সবারই চক্ষু চড়কগাছ হওয়ার কথা! কিন্তু আদতে এটাই সত্য। নৃতাত্ত্বিক এই বিলুপ্তির জন্য দায়ী মানুষ। জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস, দূষণ এবং শিল্প-সংক্রান্ত কৃষিকাজ এর অন্যতম কারণ। কয়েক দশকের মধ্যে ধ্বংসের মুখে প্রায় ১০ লাখ প্রজাতি। বিশ্বের সব প্রজাতির প্রায় তিন চতুর্থাংশ আগামী ৩০ লাখ বছরের মধ্যে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে পৃথিবীতে প্রাণিকুলের গণবিলুপ্তি…
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে মারা গেছেন দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরী। মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে হারিছ চৌধুরীর মৃত্যুর খবর জানান তার চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী। যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস আগেই তিনি মারা যান। তিন মাস আগে মারা গেলও এতোদিন এ তথ্য জানা যায়নি। মঙ্গলবার আশিক চৌধুরী ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ভাই বড় ধন, রক্তের বাঁধন’। নিজের ছবির সাথে হারিছ চৌধুরীর একটি ছবি যুক্ত করে তিনি এই স্ট্যাটাস দেন। এরপর স্ট্যাটাসের নিচে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইন্নালিল্লাহি…রাজিউন লিখে কমেন্ট করতে থাকেন। আশিক চৌধুরী বুধবার বলেন, হারিছ…
মৃতকে জীবিত করার চেষ্টা বিজ্ঞানীরা করে আসছেন বহুকাল আগে থেকে। সফলতাও পেয়েছেন। এমনকি কাজগুলো মোটেও বিতর্কিত নয়। সর্বশেষ ১০ বছরে পাঁচবার বিজ্ঞানীরা হাজার বছর ধরে মৃতের মতো পড়ে থাকা প্রাণকে জীবিত করেছেন। যুগে যুগে বিজ্ঞানীরা মানব জীবনের সব সীমাবদ্ধতা নিয়েই ভেবেছেন। অনেক সমস্যার সমাধান তারা করেছেন। তেমনি অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। তাদের এই প্রচেষ্টাকে যেমন যুগে যুগে মানুষ সমর্থন করেছে। ঠিক তেমনি তাদের কর্মকাণ্ড বুঝতে পারেনি বিধায় বিজ্ঞানের বিষয়ে এক ধরনের ভীতিও সাধারণ মানুষের মধ্যে কাজ করেছে। যার মূল্য দিতে হয়েছিল গ্যালিলিও কোপার্নিকাসের নাম না জানা আরও অনেক বিজ্ঞানীর। বিলুপ্ত পর্বতের ছাগল বুকার্ডোকে ফিরিয়ে আনা ২০০০ সালে পৃথিবীর…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ধাপে ধাপে সহিংসতা বেড়েই চলেছে। নির্বাচনি সহিংসতার কারণে বাড়ছে নিহত ও আহতের সংখ্যাও। ইতোমধ্যে নিহতের সংখ্যা শতক ছাড়িয়েছে। এই নিয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেক বিশেষজ্ঞরাই। গত শনিবার (৮ জানুয়ারি) পর্যন্ত সহিংসতায় মারা গেছেন অন্তত ১০৫ জন। ওই দিন গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত জামাল শেখ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান। রক্তাক্ত নির্বাচন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ভাষ্যানুযায়ী, সহিংসতার বিচারে এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নির্বাচনি এই সহিংস ঘটনার কারণে খোদ একজন নির্বাচন কমিশনার চলমান ইউপি নির্বাচনকে ‘রক্তাক্ত নির্বাচন’ বলে আখ্যায়িত করেছেন। অবশ্য…
করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে সাধারণ ঠাণ্ডাজ্বর। যুক্তরাজ্যের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিবিসির সূত্র মতে, যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি গবেষক দল ৫২ জন স্বেচ্ছাসেবীর নমুনা ও তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশন্সে ছাপাও হয়েছে সেই গবেষণা প্রতিবেদন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে এই গবেষণা শুরু করেন ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা। গবেষণায় যে ৫২ স্বেচ্ছাসেবীর নমুনা ও তথ্য বিশ্লেষণ করা হয়েছে, তাদের কেউই তখনও করোনা টিকার কোনো ডোজ নেননি; কিন্তু কোভিড রোগীর সঙ্গে পাশাপাশি বসবাস করছিলেন। ২৮ দিন ধরে চলা এই গবেষণা শেষে দেখা যায়, এই ৫২ জনের মধ্যে…
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে বিস্ফোরণে অন্তত ৯ শিশু নিহত হয়েছে। সোমবারের এই বিস্ফোরণে আহত হয়েছে আরও কমপক্ষে চারজন। তালিবানের নিয়োগকৃত দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বিস্ফোরণে হতাহতের এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের লালোপার জেলায় খাদ্য সামগ্রী বিক্রির একটি গাড়ি পুরোনো অবিস্ফোরিত মর্টাল শেলে আঘাত হানলে বিস্ফোরণ ঘটে। তবে এই বিস্ফোরণের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। আফগানিস্তানে তালিবানের প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান কার্যালয় নানগারহার প্রদেশে রয়েছে। গত বছরের আগস্টের মাঝের দিকে দেশটির ক্ষমতাসীন সরকারকে বিতাড়িত করে তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে কয়েকটি হামলা চালিয়ে আইএস। তবে দেশটিতে ২০১৪…
দেশেই থাকবেন নাকি দেশ ছেড়ে চলে যাবেন; তুরস্কের বহু মানুষের কাছে এটা এখন এক জটিল প্রশ্ন। এধরনের লোকের সংখ্যা দিন দিন বাড়ছে যাদের অনেকেই বয়সে তরুণ। তুরস্কে ২০২০ সালে চালানো এক জরিপে দেখা গেছে ৭০ শতাংশেরও বেশি তরুণ দেশ ছেড়ে চলে যেতে আগ্রহী। ভেঙে পড়েছে অর্থনীতি। দেশটিতে বাড়ছে রাজনৈতিক চাপ। যে কারণে দেশ ছাড়তে চাইছে তরুণরা সরকারি পরিসংখ্যানে দেখা যায়- যারা তুরস্ক ছেড়ে চলে যেতে চান তাদের বেশিরভাগেরই বয়স ২৫ থেকে ২৯। দেশটির ২০২০ সালের অভিবাসন সংক্রান্ত তথ্য গত সেপ্টেম্বর মাসে পরিসংখ্যান ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রকাশ করার কথা ছিল যা স্থগিত করা হয়েছে। তারা ২০১৯ সালের সর্বশেষ যে পরিসংখ্যান প্রকাশ…
মানুষ মানুষকে মেরে ফেলছে, প্রকাশ্যে কোপাচ্ছে এমন দৃশ্য আমরা প্রায়ই দেখি। কিন্তু মানুষকে মেরে তার মাংস খাচ্ছে অন্য মানুষ এমন দৃশ্য চোখে পড়েনা। রুপকথায় নরভক্ষণের গল্প থাকলেও বাস্তবেও কিন্তু নরভক্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। আর তারা হলো নিয়ান্ডারথাল। নিয়ান্ডারথালরা তাদের প্রজাতির অন্য মানুষের মাংস রান্না করে খেয়েছে। নিয়ান্ডারথালরা হচ্ছে আমাদের হোমো স্যাপিয়েন্সের মতো প্রায় একই বৈশিষ্ট্যসম্পন্ন মানুষ। তবে আজ থেকে প্রায় ৩০ হাজার বছর আগেই এই পৃথিবী থেকে হারিয়ে গেছে তারা। আমরা (হোমো স্যাপিয়েন্স) মানুষরাই তাদের এই পৃথিবী থেকে বিতাড়িত করেছি। যদিও পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনে আরো অনেক কারণ উল্লেখ করেছেন গবেষকরা। নিয়ান্ডারথালরা যে নিজ প্রজাতির মাংস খেতো…
সৌদি আরবের রাস্তায় তিন বিদেশি আফ্রিকান নারী ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাক পরে সাম্বা নৃত্য পরিবেশন করেছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সূত্র মতে, সম্প্রতি দক্ষিণ সৌদির জাজান প্রদেশে শীতকালীন উৎসবে তিন বিদেশি নারী সংক্ষিপ্ত পোশাক পরে রাস্তায় সাম্বা নৃত্য পরিবেশন করেন। এই নৃত্যের ভিডিও গত সপ্তাহ থেকে সৌদির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। স্বল্প বসন পরে রক্ষণশীল সৌদিতে এমন নাচ করায় সমালোচনা ঝড় উঠেছে। সৌদি আরবের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের বয়স ৩০ এর নিচে। ডিফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমান দেশটিতে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। সৌদি আরব তাদের বিনোদন জগত বৈচিত্রপূর্ণ…