…
এডিটর পিক
বাংলাদেশের সেনাবাহিনীকে সাধারণত দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবিলা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং জাতীয় জরুরি পরিস্থিতিতে…
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- দাবানলের আগুন যেভাবে বদলে দিচ্ছে এক মহাদেশের ভবিষ্যৎ
- আমেরিকাকে যেভাবে হারাল নেতানিয়াহু
- AI যখন নিজেই পরিচয় দিতে বাধ্য: ইউরোপের নতুন নিয়ম পৃথিবীকে কীভাবে বদলাবে?
- যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
- ৩২৫ গবেষণাপত্র প্রত্যাহার: বাংলাদেশের উচ্চশিক্ষায় জ্ঞানচর্চা, নাকি ডিগ্রির কারখানা?
- রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
- বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে: স্বস্তির পথ, নাকি ভোগান্তির শুরু?
- How Bangladesh’s Rakhine Are Losing Their Homeland
Author: ডেস্ক রিপোর্ট
বর্তমান সিরিয়া সংকটটি হচ্ছে দুনিয়ার গণতন্ত্রমনা মুক্তিকামী মানুষের অসহায়ত্বের প্রতিচ্ছবি। মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির পাশাপাশি আঞ্চলিক রাজনীতির অন্যতম খেলোয়াড় সৌদি আরবের নিজস্ব স্বার্থও সিরিয়াবাসীর দীর্ঘকালীন মানবেতর জীবনযাপনের কারণ। মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান ও তেলসম্পদের ওপর দখল বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার আধিপত্য বজায় রাখতে চায়। আরও কারণ হলো, তার মিত্রদেশ ইসরায়েলের নিরাপত্তা বিধান করা। এদিকে, আঞ্চলিক রাজনীতিতে নিজের প্রভাব অটুট রাখা, ইরানের প্রভাব ঠেকানো ও সিরিয়ার সঙ্গে ঐতিহাসিক দ্বন্দ্ব এক্ষেত্রে সৌদি আরবের জ্বালানি হিসেবে কাজ করছে। তবে এবার চীন ও ইরানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে সিরিয়া। সিরিয়ার এই পদক্ষেপ এই অঞ্চলের ভূ-রাজনীতি কতটা পাল্টে দেবে, এখন সেটাই দেখার বিষয়। চীনের…
টানা এক যুগ ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। তবে এখন ৭২ বছরের প্রাচীন এই দলটি নিয়ে সংশয় সাধারণ মানুষের মধ্যে আর সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়ছে দলটির মধ্যেও। দলীয় কোন্দল, ব্যক্তিগত স্বার্থ, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে টানা চতুর্থবার ক্ষমতায় আসা সহজ হবে না দলটির জন্য। এর মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সামনে এসেছে আওয়ামী লীগের তৃণমূলের বিভাজন। দলীয় বিভাজনের ফলে নৌকার চেয়ে বিরোধীদের জয়ের হার বেড়েছে। বিষয়টি ভাবিয়ে তুলছে আওয়ামী লীগের নীতিনির্ধারকদেরও। জাতীয় নির্বাচন নিয়ে চিন্তার ভাঁজ পড়ছে দলটির নেতৃস্থানীয়দের কপালে। এছাড়া কোথাও কোথাও এ বিভাজন রূপ নিয়েছে দ্বন্দ্ব-সংঘাতে। গত পাঁচ ধাপের নির্বাচনী সংঘাতে ঘটেছে শতাধিক প্রাণহানি। আহত হয়েছেন হাজারের বেশি নেতাকর্মী।…
তীব্র গরমের কারণে প্রতিবছর ৩ হাজার ২০০ কোটি কর্মঘণ্টা হারাচ্ছে বাংলাদেশ। প্রতিকূল আবহাওয়া বা হিউমিড হিটের কারণে যেসব দেশ শ্রম ও উৎপাদনশীলতা হারাচ্ছে, এমন শীর্ষ পাঁচ দেশের কাতারে উঠে এসেছে বাংলাদেশ। এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। যেখানে মূলত বাইরে খোলা স্থানে ভারী ভারী কাজ করা মানুষের কর্মঘণ্টা কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। কেমন ছিল গত বছর? ল্যানসেটের বার্ষিক কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড হিউম্যানিটি রিপোর্টে গত বছর সতর্ক কর বলা হয়েছিল যে, ২০২০ সালে প্রচণ্ড তাপের প্রভাবে সামগ্রিকভাবে প্রায় ২৯ হাজার ৫০০ কোটি ঘণ্টার কাজ নষ্ট হয়ে গেছে, গরীব দেশগুলো গড় সম্ভাব্য আয় হারিয়েছে মোট…
মানুষের বুদ্ধিমত্তাই তাকে অন্যান্য সকল প্রাণীর থেকে আলাদা করে তুলেছে। অন্য সকল প্রাণী যেখানে পৃথিবীতে কেবল টিকে থাকার সংগ্রামে রত, সেখানে মানুষ নিজস্ব ভাষা ও সভ্যতা গড়ে তুলেছে। অসাধারণ সব প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে এক প্রকার বশে এনেছে পৃথিবীকে। এখন তো পৃথিবী পেরিয়ে মহাকাশ জয় করার স্বপ্নও দেখছে তারা। কেবল মানুষই কেন এটি করতে পারলো? অন্যান্য প্রাণী কেন পারলো না? কারণ অন্য প্রাণীর তুলনায় মানুষের রয়েছে বেশ বড়সড় একটি মস্তিষ্ক। শুধু আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সই নয়, অন্যান্য আদি মানবেরও রয়েছিল এ উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি। ষাট কেজি ওজনের একটি স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের আয়তন যেখানে গড়ে মাত্র ২০০ ঘন সেন্টিমিটার, সেখানে দুই মিলিয়ন…
বগুড়া শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজের অবস্থান জানান দিতে তিন খুন, যৌন হয়রানিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে হেলাল হোসেন ওরফে সেলিম ফকির ওরফে বাউল সেলিম ওরফে খুনী হেলাল (৪৫)। এ ঘটনার পর খুনী হেলাল ওরফে দুর্ধর্ষ হেলাল নামে এলাকায় পরিচিত হয়ে ওঠেন তিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে বাউল বেশ ধারণ করে সেলিম ফকির নামে পরিচিত হয়ে ওঠে। ভৈরব স্টেশনে গান গেয়ে নতুন করে জীবন শুরু করেন। পরে দ্বিতীয় বিয়ে করে দুর্ধর্ষ খুনী এই বাউল হেলাল। মূলত হত্যাকাণ্ডের সাজা থেকে বাঁচতেই তার এসব কৌশল। এভাবে ২০ বছর ধরে বাউল ছদ্মবেশে ঘুরেছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। অবশেষে…
এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে ২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ক্রসফায়ার, শুটআউট, বন্দুকযুদ্ধে মারা গেছেন ২ হাজার ৮৫০ জন। এই সংখ্যা কমবেশি হতে পারে, কিন্তু এগুলো সংখ্যা নয়, একেকটা মানুষের জীবন। প্রেসিডেন্ট বাইডেন তার ‘গণতন্ত্র’ সম্মেলনে বাংলাদেশকে ডাকেননি। উপরন্তু বাংলাদেশের র্যাবের কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি পুঁজি করে বাংলাদেশে সরকার বিরোধীরা জনমত গড়ে তুলতে চাইছে। অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎপর হয়েছে সরকার। সবমিলিয়ে বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের তৎপরতা আগুনে ঘি ঢেলে দিয়েছে। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, টক শোতে হচ্ছে আলোচনা, ছক কষছে বিরোধীরা। এদিকে, সরকার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য লবিস্ট নিযুক্ত করেছে। সময় সাপেক্ষ…
শ্রীলঙ্কার মুসলিম সম্প্রদায় এখন বর্ণবৈষম্য ও বঞ্চনার শিকার। তবে দীর্ঘ তিন দশক ধরে শ্রীলঙ্কায় হয়ে যাওয়া গৃহযুদ্ধে সরকারের মিত্র ছিল দেশটির সংখ্যালঘু মুসলিমরা। তামিলদের সঙ্গে যুদ্ধ শেষে সে পরিস্থিতি পাল্টে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মুসলিম নেতারা বলেছেন, সিংহলিদের সঙ্গে মুসলিমদের সম্পর্ক বেশ ভালোই ছিল। ২০০৯ সালে তামিলরা পরাজিত হলে পরিস্থিতি বদলাতে শুরু করে। যেভাবে শুরু এই বৈষম্যমূলক নিপীড়নের বিভিন্ন ডানপন্থি সিংহলিজ সংগঠন প্রায়ই মুসলিমদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালাতে থাকে। ইস্টার সানডের বোমা হামলার ঘটনার আগে থেকেই এমনটি চলে আসছে। ইস্টার সানডের দিনে বোমা হামলাটি ছিল মুসলিমদের জন্য একটি চরম মুহূর্ত। বোমা হামলার কয়েক সপ্তাহের মধ্যেই মুসলিমদের…
আসনের অর্ধেক নয়, স্বাস্থ্যবিধি মেনে যত সিট ততজন যাত্রী নিয়ে চলতে পারবে বাস, তবে দাঁড়িয়ে যাত্রী তোলা যাবে না। ভাড়াও বাড়বে না। পাশাপাশি করোনার টিকার সনদ ছাড়া চালক ও শ্রমিকরা বাস চালাতে পারবেন না বলে যে শর্ত রয়েছে, তা বহাল থাকছে। বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ দাবি করেন। কিছুদিন আগে হাসপাতালে যেখানে রোগীর সংখ্যা ছিল দুইশ থেকে আড়াইশ, সেখানে এখন রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত এক সপ্তাহে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে ১৭০ শতাংশ। প্রায় তিন মাস যাবত শনাক্তের হার তিন শতাংশের কম থাকলেও এখন সেটি প্রায় ১২…
১৮৬১ সালে জার্মানির এক পাথরের খনিতে এই পাখির ফসিল বা জীবাশ্ম পাওয়া যায়। সেখানে মূলত একটি পাখির দুটি বৃহৎ ডানার সন্ধান পাওয়া গিয়েছিল। ধারণা করা হয়, এটিই পৃথিবীর প্রাচীনতম পাখি। তবে এ নিয়ে বিতর্কও আছে। তবুও প্রত্নতাত্ত্বিক ও পাখি বিজ্ঞানীরা অনেকটা একমত যে, আবিষ্কৃত আর্কিওপটেরিক্সই পৃথিবীর প্রাচীনতম পাখি। প্রাচীনকালের প্রথা, ধর্ম, সাহিত্য, শিল্পকলা প্রভৃতিতে রয়েছে পাখির প্রত্যক্ষ উপস্থিতি। কিন্তু এই পাখির শুরুটা কীভাবে? অবশ্য কীভাবে বা কখন পাখিরা পৃথিবীতে এসেছিল তা সঠিকভাবে বলা মুশকিল। এ নিয়ে রয়েছে নানা মতবাদও। বিবর্তনবাদের জনক ডারউইন বলেছিলেন, সরীসৃপ প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে পাখির সৃষ্টি হয়েছে। আবার অনেকে মনে করে ডায়নোসর থেকে পাখির উৎপত্তি। আজ…
তৈরি পোশাকশিল্পের বাইরে অন্যান্য খাতের কারখানায় অগ্নিদুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি জানিয়েছে, গত ৬ মাসে ৮২টি কারখানায় আগুন লেগেছে, যাতে মৃত্যু হয়েছে ১২৮ জনের। সিপিডি কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন। খ্রিশ্চিয়ান এইডকে সঙ্গে নিয়ে গবেষণাটি করে সিপিডি। এর বিস্তারিত তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক। তিনি জানান, গত ছয় মাসে প্রতি দুই দিনে একটি করে অগ্নিদুর্ঘটনা ঘটেছে। এতে দগ্ধ বা আহত হন ২৮৩ জন। প্রতিবেদনে বলা হয়, পোশাক খাতের বাইরে অন্য খাতগুলোর কারখানায় অগ্নিদুর্ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় শিল্পে নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে…