…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments
- আওয়ামী লীগ বনাম বিএনপি: উন্নয়ন, দুর্নীতি ও জনদুর্ভোগের হিসাব
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
Author: ডেস্ক রিপোর্ট
নাসার মার্স রিকানিসেন্স অরবিটর (এমআরও) মঙ্গল গ্রহে হিমায়িত বালির অনেক টিলার অত্যাশ্চর্য কিছু ছবি তুলেছে। স্যাটেলাইট ছবিতে শিমের বীজের (কিডনি বিনস) মতো দেখতে এসব টিলায় গ্রহটির জলবায়ু ইতিহাস ও প্রাণের অস্তিত্বের সম্ভাবনার সূত্র নির্দেশ করে। এক প্রতিবেদনে জানিয়েছে মানিকন্ট্রোল ডট কম৷ এই ছবি ২০২২ সালের সেপ্টেম্বরে তোলা হয়, প্রকাশ করা হয়েছে গেল ২০২৪ সালের ডিসেম্বরে। বিজ্ঞানীরা বলছেন, শিমের বীজের মতো দেখালেও এগুলো আসলে মঙ্গল টিলাগুলোয় হিমের স্তর। প্রকাশিত ছবির টিলাগুলো স্থির। পৃথিবীতে, বাতাসের সঙ্গে বালির দানা উড়ে গিয়ে টিলা ক্রমাগত স্থানান্তরিত হয়। তবে মঙ্গল গ্রহের টিলায় কার্বন ডাই অক্সাইড তুষারপাত বালির এই চলাচলে বাধা দেয়। মঙ্গলের উত্তরাঞ্চলে শীতের সময়, হিম…
শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের যেসব স্থানে উত্তেজনা দেখা গেছে তার অন্যতম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন। ৫ই অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত এলাকার অন্যান্য জায়গার চেয়ে ভৌগলিক কারণে দহগ্রামের বাংলাদেশি নাগরিকদের দুশ্চিন্তা অনেক বেশি কারণ পুরো ইউনিয়নটি ভারতের ভেতরে অবস্থিত। ২২ বর্গকিলোমিটারের এই ভূখণ্ডে প্রায় হাজার বিশেক বাংলাদেশি নাগরিকের বসবাস। ভারতে অভ্যন্তরে তিন বিঘা করিডোর ব্যবহার করে বাংলাদেশের দহগ্রাম ইউনিয়নে প্রবেশ করতে হয়। সরেজমিন দহগ্রামে গিয়ে বিবিসি বাংলা জানার চেষ্টা করেছে যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেখানে কী ধরনের তৎপরতা চালাচ্ছে, আর সীমান্ত এলাকার মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ঠিক কী কারণে। দহগ্রামে গিয়ে দেখা যায়…
পরিবেশ, অভিযোজন ক্ষমতা মানুষের শরীরে নতুন অবয়ব দেয়। মিলিয়ন বছর পর কেমন হবে সেই অবয়ব বিবিসি আর্থ অবলম্বনে লিখেছেন সালাহ উদ্দিন শুভ্র শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী বলেছিলেন, ‘মানুষ বেঁচে থাকলে বদলায়’। তার কথার সূত্র ধরে যদি ভাবি মিলিয়ন বছর পর মানুষ শারীরিকভাবে কতটা বদলাবে? বিজ্ঞান বলছে, পরিবেশ বিপর্যয়ের সঙ্গে অভিযোজন করতে গিয়ে নতুন নতুন আবিষ্কার মানুষের মানসিক পরিস্থিতি ও শারীরিক বিবর্তন ঘটাচ্ছে। মিলিয়ন বছর আগে আজকের যে মানুষ, তারা এমন ছিল না। ধীরে ধীরে তার শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটেছে। আগামী সহস্র বছরেও যে পরিবর্তন অব্যাহত থাকবে। আগে যেমন মানুষ বুনো পরিবেশে বাস করত, এখন তা বদলে গেছে। তখন যে শারীরিক কাঠামো…
জমিদার একটি ফারসি শব্দ এবং মোগল আমল থেকেই এর ব্যবহার হয়ে আসছে। ফারসি শব্দ ‘যামিন’, যার অর্থ জমি এবং ‘দাস্তান’ যার অর্থ ধারণ বা মালিকানা। এই দুটি ফারসি শব্দের বাংলা অপভ্রংশের সঙ্গে ‘দার’ শব্দটি যুক্ত হয়ে ‘জমিদার’ শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ ‘জমির মালিক বা ভূস্বামী’। জমিদার ও জমিদারবাড়ি সম্পর্কে সবারই কমবেশি আগ্রহ রয়েছে। তবে সঠিকভাবে জানা নেই যে কবে থেকে এই বঙ্গে জমিদারি প্রথা শুরু হয়েছিল। অনেকেরই ধারণা, ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এই বঙ্গে জমিদারি প্রথা চালু হয়েছিল। প্রকৃতপক্ষে আজ থেকে ৬০০ বছরের বেশি সময় আগে থেকেই পূর্ববঙ্গে জমিদারি প্রথা চালু ছিল। মূলত তুর্কি, আফগান বা সুলতানি শাসনামল…
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিস। স্থানীয় ঘোড়দৌড় বাজারের পাশে অফিসটির একরকম বিধ্বস্ত অবস্থা। দ্বিতল ভবনের পুরোটাতেই ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। মূল ফটকে ঝুলছে তালা। ভেতরে পড়ে আছে আসবাবপত্রের ধ্বংসাবশেষ। অফিস জনমানবশূন্য। অফিসের সামনে যেতেই ভিড় করলেন বাজারের লোকজন। দৃষ্টিতে কৌতূহল। তাদের সঙ্গে কথা বলতেই জানা গেলো একসময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের আনাগোনায় ভরপুর থাকতো অফিস প্রাঙ্গণ। “প্রচুর লোক আসতো। রমরমা অবস্থা। এখন কেউ আসে না,” বললেন অহিদুল ইসলাম নামে একজন। কেন আসে না এমন প্রশ্নে তার উত্তর, “সবাইতো পলাইছে। কেউ গ্রামে নাই। একটা নেতাও নাই।” খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে, মুন্সিগঞ্জে দলটির বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। কেউ ঢাকায় কেউবা বিদেশে।…
আমাদের সৌরজগতের প্রায় সব বড় গ্রহেরই রিং বা বলয় রয়েছে। উদাহরণ হিসেবে শনির কথাই ধরা যাক। এমনকি এটাও ধারণা করা হয় যে, আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলেরও একটি বলয় ছিল এক সময়। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে যে, পৃথিবীরও কি অতীতে একটি বলয় ছিল? একদল বিজ্ঞানী বলছেন, তাদের গবেষণা এই বিষয়েই প্রমাণ দেয় যে—এক সময় পৃথিবীরও একটি বলয় ছিল। আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটারস জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই নিবন্ধটি বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স ডিরেক্টেও প্রকাশিত হয়েছে। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি, মেলবোর্নের স্কুল অব অর্থ, অ্যাটমোসফিয়ার অ্যান্ড এনভায়রনমেন্টের অ্যান্ড্রু টমকিনস। এ ছাড়া একই…
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন। এ সময় কারা ফটকে অপেক্ষমাণ নেত্রকোনা থেকে আসা তাঁর সমর্থক ও বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বেলা দুইটার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র…
দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। বুধবার (১৫ জানুয়ারি) যুদ্ধবিরতির চুক্তিতে দুইপক্ষ ঐকমত্যে পৌঁছায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির পথও খুলবে। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে সম্মত হলো উভয়পক্ষ, যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার। এ ছাড়া মিশর এবং যুক্তরাষ্ট্রও এই যুদ্ধবিরতির সমর্থনে দীর্ঘদিন ধরে কাজ করছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যস্থতাকারীদের মধ্যে পৃথক বৈঠকের পর উভয়পক্ষ গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে। গাজার প্রধান…
আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে উপস্থাপিত এবং অনলাইনে শেয়ার করা এই যুগান্তকারী পর্যবৈক্ষণটি হিমালয় গঠন সম্পর্কে আমাদের বোঝার ক্ষমতা বাড়াতে পারে। আজও নিত্যদিন বিজ্ঞানীদের অবাক করে চলেছে হিমালয়। তাদের রাজকীয় শিখরের নীচে, ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলি গত ৬ কোটি বছর ধরে ধীর গতিতে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। এই ভূতাত্ত্বিক-সংঘর্ষ শুধু পাহাড়ই তৈরি করেনি, বরং ভূপৃষ্ঠের গভীরে রহস্যময় প্রক্রিয়াকে আশ্রয় দিয়েছে। ঘন মহাসাগরীয় প্লেটগুলির বিপরীতে, মহাদেশীয় টেকটোনিক প্লেটগুলি পুরু এবং উচ্ছ্বল। সংঘর্ষের সময় পৃথিবীর আবরণে সাবডাকশন (একটি ভূতাত্ত্বিক প্রক্রিয়া যেখানে একটি টেকটোনিক প্লেট একটি দ্বিতীয় প্লেটের সঙ্গে একত্রিত হয়, সেখানে ভারী প্লেটটি অন্যটির নীচে চলে যায়। একটি অঞ্চল যেখানে এই প্রক্রিয়াটি ঘটে…
শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিস্মিত হয়েছে এই ভেবে যে, মানুষের মতো প্রাণীরাও ঈর্ষা বোধ করে কি না। এদের মধ্যে কি ঈর্ষার মতো অনুভূতি আছে? সম্প্রতি এই প্রশ্নের উত্তর মিলেছে ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে’র গবেষণায়। এতে বলেছে, মানুষের মতো প্রাণীরাও নির্দিষ্ট পরিস্থিতিতে সাড়া দেয়। তবে এদের আচরণ মানুষের ঈর্ষা বা ন্যায্যতার অনুভূতি থেকে তৈরি নাও হতে পারে। বানর, পাখি ও কুকুর’সহ ১৮টি প্রজাতির ৬০ হাজারেরও বেশি প্রাণী পর্যবেক্ষণের সঙ্গে জড়িত এমন ২৩টি গবেষণার তথ্য খতিয়ে দেখেছেন ইউসি, বার্কলের গবেষকরা। এ বিশ্লেষণটিকে ‘বৈষম্যর প্রতি বিদ্বেষ’ হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা, যেখানে অন্যায় আচরণ অপছন্দ বা মেনে না নেওয়ার কথা প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক…