Author: অর্থনীতি ডেস্ক

দেশের বেশিরভাগ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অবস্থাই খারাপ অবস্থানে চলে গেছে। মূলধন ঘাটতিতে পড়েছে অন্তত ১০টি ব্যাংক। ব্যাংকবহির্ভূত ১১ আর্থিক প্রতিষ্ঠান রয়েছে বিপজ্জনক স্তরে। ঝুঁকিপূর্ণ তালিকায় ঢুকেছে আরো ১৮টি। এ অবস্থায় পুঁজিবাজারেও চলছে তহবিল সংকট। দুর্নীতি, অনিয়মই এই সংকট সৃষ্টিতে প্রধান ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার নানা উদ্যোগ নিলেও, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রক্ষায় সরকারের পদক্ষেপের দুর্বলতাও দেখছেন অনেকেই। জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যয় অনুযায়ী আয় হচ্ছে না। ঋণ আদায় কমে গেছে। আবার কমেছে আমানতের পরিমাণ। বেশির ভাগ প্রতিষ্ঠানের দায়দেনা বেড়ে যাওয়ার পাশাপাশি কমেছে সম্পদের পরিমাণ। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা-বাণিজ্য। কমেছে ব্যাংকিং লেনদেনও।…

Read More