…
এডিটর পিক
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সামনে নতুন করে তৈরি হয়েছে এক বড় অর্থনৈতিক উদ্বেগ। যে শিল্প কয়েক…
Trending Posts
-
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম গ্রহণ করেছিলেন
নভেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
নভেম্বর ২৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম গ্রহণ করেছিলেন
নভেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
নভেম্বর ২৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- প্রশাসনে আ.লীগ-ঘনিষ্ঠদের সরানোর উদ্যোগ, নতুন বিতর্ক
- গঙ্গা চুক্তি না হলে ভারতের ক্ষতি কেন বেশি?
- গণিতের প্রাথমিক সমস্যাও সমাধান করতে পারে না তৃতীয় থেকে নবম শ্রেণীর ৬০% শিক্ষার্থী
- বাংলাদেশ থেকে সরিয়ে কয়েক শ মিলিয়ন ডলারের অর্ডার ভারতকে দিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো
- ভারতে আ’লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?
- গোপালগঞ্জে কী ঘটছে? ট্রেন, মোবাইল ব্যাংকিং বন্ধ, বিদ্যুৎ নিয়েও শঙ্কা
- হাজার হাজার বছর বরফের নিচে আটকে থাকা পৃথিবীর আরেকটি জগৎ!
- ১০ মাসে ৩৪১ শিশু ধর্ষণের শিকার, ৮৩ ছেলে শিশু—শৈশব কতটা নিরাপদ বাংলাদেশে?
Author: ডেস্ক রিপোর্ট
তালিবানের দখলদারিত্বে অনেকদিন ধরে অস্থিতিশীল পরিবেশ তৈরী হয়ে আছে আফগানিস্তানে। বারবার মোড় বদলে যাচ্ছে অঞ্চলটির ভূ-রাজনীতির। তবে পাল্লাটা ভারী হয়ে আছে তালিবানদের দিকেই। তবে সেনা সরিয়ে নেয়া শেষ হতে না হতেই আফগামিস্তানে তালিবানদের অবস্থান লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানোর ঘটনায় এবার কিছু স্বস্তিকর অবস্থানে আফগান সরকার। পেন্টাগন স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ হামলার কথা জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি আফগানিস্তানের সরকারি বাহিনীর বরাত দিয়ে জানান, ‘গত কয়েক দিনে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে আমরা বিমান হামলা চালিয়েছি।’ তবে কিরবি এই বিমান হামলা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা চলবে। তিনি…
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দুই জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি, আনসার আল ইসলাম ও ভারতের জামআতুল মুজাহিদীন ইন্ডিয়া-জেএমআই একজোট হয়েছে। তারা সংগঠিত হচ্ছে ‘গাজওয়াতুল হিন্দ’ বা ‘হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ’কে সামনে রেখে। সম্প্রতি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া চার জঙ্গির কাছ থেকে এ সংক্রান্ত তথ্য পেয়েছে ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী। জঙ্গিবাদ দমনে তথ্য বিনিময়ের মাধ্যমে এ অপতৎপরতা বন্ধে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ-ভারত গোয়েন্দারা। বাংলাদেশ-ভারত গোয়েন্দারা কাজ করছে একসঙ্গে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসির দেওয়া তথ্যের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের ওই চার জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স ‘এসটিএফ’। এ প্রসজ্ঞে ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সম্প্রতি ভারতে…
কোভিড-১৯ মহামারির কারণে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঘাটতিতে সংকটে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটি সংশোধিত লক্ষ্য থেকে ঘাটতি। তবে এই প্রথম রাজস্ব আদায়ে আড়াই লাখ কোটি টাকার মাইলফলক পার করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করোনার কারণে ক্ষতিটা বড় অঙ্কের করোনার কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা রাজস্ব আদায় পরিস্থিতি দিয়ে বোঝা যাচ্ছে না। কারণ, এনবিআর ছোট ছোট প্রতিষ্ঠানের কাছ থেকে কর আদায় করতে পারে না। অথচ ছোট প্রতিষ্ঠানগুলোর টিকে থাকার চ্যালেঞ্জ বেশি। করোনার কারণে ব্যবসা-বাণিজ্যের করুণ…
টাঙ্গাইলে ভাঙন থামছে না যমুনা নদীতে। শতাধিক বাড়িঘরসহ মসজিদ, হাট-বাজার, তাঁত কারখানা, স’মিল, আবাদি জমি ও রাস্তাঘাট এর মধ্যেই যমুনার গর্ভে চলে গেছে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিও ব্যাগও কাজে আসছে না। ফলে চরম আতঙ্কে দিন পার করছেন যমুনা তীরবর্তী বাসিন্দারা। যমুনা নদীর কোলঘেঁষা টাঙ্গাইল সদর উপজেলা, কালিহাতী, নাগরপুর ও ভূঞাপুর উপজেলায় ভাঙন শুরু হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি ভাঙনের তীব্রতা বেড়েছে। গতবছরে ভাঙ্গনে ঘরবাড়ি সরিয়ে এনে এখনো ঠিকভাবে দাঁড় করাতে পারেনি, আবারও ভাঙ্গনে সরিয়ে নিতে হচ্ছে। রাক্ষুসি যমুনা চোখের সামনে সবকিছু গ্রাস করে নিচ্ছে। সদর উপজেলার চরপৌলী, মাকরকোল, কেশবমাইঝাইল, তিতুলিয়া, নয়াপাড়া, কুকুরিয়া, বারবাড়িয়া, দেওরগাছা, রশিদপুর, ইছাপাশা, খোশালিয়া, চানপাশা,…
বিতর্ক যেন পিছু ছাড়ছে না অলিম্পিক গেমসের। আগামীকাল ২৩ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টোকিওতে অলিম্পিক আসর শুরু হবার কথা। অথচ অলিম্পিক শুরুর একেবারে প্রাক্কালে এর উদ্বোধনী অনুষ্ঠানের শো ডিরেক্টর তথা পরিচালক কেন্টারো কোবায়শিকে বরখাস্ত করা হয়েছে। এই নিয়ে গেমসকে ঘিরে বিতর্কের স্তুপ জড়ো হল। কী রসিকতা করেছিলেন কোবায়েশি সম্প্রতি কেন্তারো কোবায়াশির নব্বইয়ের দশকের কিছু ফুটেজ প্রকাশিত হয়েছে। এইসব ফুটেজে দেখা যাচ্ছে যে, তিনি হলোকাস্ট নিয়ে রসিকতা করছেন। জাপানের অলিম্পিক প্রধান সিকো হাশিমোতো বলেছেন, ভিডিওটি ‘ইতিহাসের বেদনাদায়ক তথ্য’ নিয়ে উপহাস করেছে। এই কেলেঙ্কারিটির জন্য সাবেক কৌতুক অভিনেতা কোবায়াশি কঠোর সমালোচনার মুখে পড়েন। ২৩ বছর আগে শিশুদের বিনোদন দেয়ার অভিপ্রায়ে তিনি…
নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শুরু করতে না পারায় ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে সরকার। এই ১০ প্রকল্প বাস্তবায়ন হলে ৯ হাজার মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতো। এর ফলে কতটা বিদ্যুৎ ঘাটতিতে পড়বে দেশ তা নিয়ে আলোচনা হলেও, প্রকল্প বাতিলের ফলে কত টাকার ক্ষতি হল তা নিয়ে উচ্চবাচ্য নেই সংশ্লিষ্ট মহলে। তবে এই প্রকল্প বাতিলে দেশে বিদ্যুৎ ঘাটতি নিয়ে নীতি নির্ধারকরা বলছেন, প্রকল্পগুলো বাদ দেওয়ায় তেমন বড় কোনো প্রভাব না পড়লেও ২০৩০ সালের দিকে রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। আর সে ঘাটতি মেটাতে অন্য সব এলাকার সঙ্গে কিভাবে সমন্বয় করা যায়,…
সাম্প্রতিক সময়ে তিউনিসিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌযানডুবির ঘটনা ঘটেছে। মারা গেছেন অনেকে; যাদের অধিকাংশই বাংলাদেশি। এরপরও থেমে নেই এ পথে ইউরোপ যাওয়ার চেষ্টা। গত সাত বছরে প্রায় ২০ হাজার মানুষ মারা গেছেন; এখানেও অধিকাংশই এদেশের। তবু দেশে এই মানবপাচার রোধে কার্যকর কোন পদক্ষেপ নেই। সচেতন নয় কর্তৃপক্ষ; এমনকি যারা যাচ্ছেন, তাদের পরিবার পরিজনও এ বিষয়ে দায়িত্বশীল নয়। পাঁচ থেকে ১০ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে বারবার মানুষ এ পথে যাচ্ছেন। মৃত্যুও থামাতে পারছে না বাংলাদেশিদের লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে ১৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা…
জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় বহুবার বহুভাবে আগ্রাসন চালিয়েছে দখলদার ইহুদিবাদীরা। তবে এবার আল-আকসা নিয়ে রাতারাতি সুর পাল্টে ফেললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর কারণ দলে আরব-মুসলিম শরিক দল রাম পার্টির প্রভাব। ইহুদিবাদী দেশটির কট্টরপন্থি দুই এমপিসহ চার শতাধিক ইহুদি গত রোববার জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসায় সেনা পাহারায় ঢুকে পড়ার ঘটনায় সেদিন কট্টরপন্থি ইহুদিদের পক্ষ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছিলেন, আল-আকসায় ইহুদিদেরও প্রার্থনা করার অধিকার আছে। কিন্তু দেশটির বর্তমান জোট সরকারের আরব ইসরায়েলি শরিক দল এ ব্যপারে কঠোর নিন্দা জানানোর একদিন পরই সুর পাল্টে ফেলেন নাফতালি বেনেত। এবার আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দেন…
করোনার ভয়ংকর ভ্যারিয়েন্ট ডেল্টা প্রথমে শনাক্ত হয় ভারতেই। এরপরই শনাক্ত এবং মৃত্যুর হারের ঊর্ধ্বগতি পৃথিবীর বুক কাঁপিয়ে দিয়েছে। লাশের বন্যা বয়ে গেছে ভারতে। যদিও প্রতিদিন মহাভারতের যুদ্ধের ময়দানের মত মানুষ মরার পরও সরকারি হিসাবে এ পর্যন্ত ভারতে কোভিড-১৯ আক্রান্তদের প্রাণহানির সংখ্যা মাত্র চার লাখ ১৪ হাজার। তবে গবেষকদের মতে, মহামারিকালে ভারতে অতিরিক্ত মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। সূত্র মতে, কোভিড-১৯ মহামারির দ্বিতীয় তরঙ্গে সবচেয়ে বেশি মৃত্যু হয় দক্ষিণ এশিয়ার বৃহত্তম জনসংখ্যার দেশ প্রতিবেশী ভারতে। কিন্তু, সরকারি হিসাবে দৈনিক আনুষ্ঠানিক যে মৃতের সংখ্যা দেওয়া হয়, শুরু থেকেই অভিযোগ ছিল তা বাস্তব সংখ্যার চেয়ে অনেকগুণ কম। সাম্প্রতিক গবেষণাও দিচ্ছে একই ইঙ্গিত। …
সারা বিশ্বে এখন পর্যন্ত ১৩০ কোটি লোককে করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশ টিকাই দেওয়া হয়েছে মাত্র ১০টি দেশের মানুষকে। নিম্ন আয়ের দেশের মানুষের মাত্র ১ শতাংশ টিকার প্রথম ডোজ পেয়েছে। আজ ১৩৮ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এ কথা বলেন। অলিম্পিক কমিটির বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসিডেন্ট বলেন, ‘মহামারি থেকে উত্তরণ হয়েছে বলে যারা মনে করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। টিকা শক্তিশালী ও প্রয়োজনীয়। কিন্তু বিশ্ব একে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। ব্যবহৃত টিকার ৭৫ শতাংশই ১০টি দেশে ব্যবহৃত হয়েছে। নিম্ন আয়ের দেশের মানুষের মাত্র ১ শতাংশ এই টিকার একটি…