…
এডিটর পিক
বাংলাদেশে তীব্র গরম এখন আর নিছক ঋতুগত অস্বস্তি নয়; এটি ধীরে ধীরে একটি অর্থনৈতিক, জনস্বাস্থ্য…
Trending Posts
-
কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ সাহাবুদ্দিনের
জুলাই ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
এক বছর পর আবার ‘গুম’: মিরাজ শেখের নিখোঁজ হওয়া কী প্রমাণ করছে?
জুলাই ২৬, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
দায়মুক্তি না জবাবদিহি? সাহাবুদ্দিনের বিদায়ের পরই যে প্রশ্ন সামনে এলো
জুলাই ২৬, ২০২৬By স্টেটওয়াচ বিশ্লেষণ | 0 Comments -
পুশ-ইন” নিয়ে কেন থামছে না বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তেজনা?
জুলাই ২৬, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ সাহাবুদ্দিনের
জুলাই ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
এক বছর পর আবার ‘গুম’: মিরাজ শেখের নিখোঁজ হওয়া কী প্রমাণ করছে?
জুলাই ২৬, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
দায়মুক্তি না জবাবদিহি? সাহাবুদ্দিনের বিদায়ের পরই যে প্রশ্ন সামনে এলো
জুলাই ২৬, ২০২৬By স্টেটওয়াচ বিশ্লেষণ | 0 Comments -
পুশ-ইন” নিয়ে কেন থামছে না বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তেজনা?
জুলাই ২৬, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- How Bangladesh’s Rakhine Are Losing Their Homeland
- মেগিড্ডো: ইতিহাসের প্রথম নথিবদ্ধ যুদ্ধ
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক: অর্থনীতি কি নতুন ঝুঁকির দিকে?
- নিষেধাজ্ঞা নিয়েও যেভাবে টিকে থাকতে চায় আওয়ামী লীগ
- তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
- সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: কেন? এর অর্থ কী?
- শেখ হাসিনাকে ঘিরে রাজনীতি, প্রত্যর্পণ নিয়ে ভেবে দেখছে দিল্লী
- বাংলাদেশের মানুষের পাঁচটি ঐতিহাসিক ভুল ধারণা
Author: ডেস্ক রিপোর্ট
করোনাভাইরাসের ডেল্টার প্রকোপে যখন বিশ্বের অধিকাংশ দেশই নাস্তানাবুদ, তখন মাসখানেকের মধ্যেই প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে চীন। যেন তারা আশ্চর্য চীনের প্রাচীর গড়ে রুখে দিয়েছে করোনাভাইরাসের এই প্রাণঘাতি ভ্যারিয়েন্টটি। জুলাই মাসের পর গত সোমবার এই প্রথম একজন চীনা নাগরিকও কোভিডে সংক্রমিত হননি। রিপোর্টে এমনটাই জানিয়েছে সে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। কিন্তু কীভাবে এত দ্রুত ডেল্টার সংক্রমণ রুখে দিল চীন? সংক্রমিত করোনাভাইরাস রোগ সৃষ্টিকারী সার্স-কোভি-২ ভাইরাসের বহুসংখ্যক জিনগত পরিবর্তিত ভ্যারিয়েন্ট রয়েছে; যা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আবির্ভূত হয়েছে। তবে যতগুলো সার্স-কোভি-২ ভ্যারিয়েন্ট এ যাবৎ শনাক্ত হয়েছে, তার মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট সব থেকে বিপজ্জনক। এ ভ্যারিয়েন্টটি ২০২০ সালের শেষভাগে ভারতে প্রথম…
আসামিকে না ধরে ভুল ব্যক্তিকে গ্রেফতার, তদন্ত এমনকি সাজা দেওয়া আমাদের দেশের সংস্কৃতি হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই ভুক্তভোগী ব্যক্তিকে বছরের পর বছর ধরে জেল হাজতে কাটাতে হয়। আবারও অমনই এক ঘটনার পুনরাবৃত্তি হলো ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে। সেখানে আসামিকে না ধরে ভুল ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গ্রেফতারকৃত নির্দোষ ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। তিনি উপজেলার মহিষমারী গ্রামের আলিম উদ্দীন ওরফে বৈশাখুর ছেলে। বালিয়াডাঙ্গী বাজারের মেইন রোডে দীর্ঘ দিন ধরে মুদি ও মুড়ির ব্যবসা করে আসছিলেন আব্দুর রাজ্জাক। গতকাল সোমবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চুরির মামলায় আসামিকে গ্রেফতার না করে নিরপরাধ…
করোনার সংক্রমণের কারণে দুই বছর ধরে বন্ধ রয়েছে পঞ্চগড়ের ছোট বড় অর্ধশতাধিক হস্তশিল্প কারখানা। বন্ধ আছে তাঁতের শাড়ি, থ্রিপিস, ওড়না ও পরচুলা কিংবা নকল চুল তৈরি। মালামাল তৈরি না হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা আসছেন না, বকেয়া টাকাও দিচ্ছেন না। এ অবস্থায় অর্থ সংকটে পড়েছেন মালিক ও শ্রমিকরা। অভাবে সংসার চালাতে পারছেন না অনেক শ্রমিক। মালিকরা পাননি সরকারি সহায়তা ও সুদবিহীন ঋণ। সংকট চরম আকার ধারণ করায় দিশেহারা তারা। জেলার অর্ধশতাধিক কারখানায় কাজ করেন প্রায় ১০ হাজার শ্রমিক। লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত সব কারখানা বন্ধ। থমকে গেছে প্রাণচাঞ্চল্য। বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। লোকসানে পড়েছেন কারখানা মালিকরা। সবমিলে তাদের ক্ষতি কয়েক কোটি…
চমকে দিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। তারা পাঁটের আঁশ দিয়ে তৈরি করেছেন ‘রেসিং কার’। এর বডিতে ব্যবহার করা হয়েছে পাটের আঁশ। কুয়েট শিক্ষার্থীরা এ গাড়ির মাধ্যমে পাটশিল্পকে নতুন উচ্চতায় তুলে ধরার চেষ্টা করেছেন। নিজস্ব প্রচেষ্টায় ফর্মুলা কারের আদলে তৈরি করা এ রেসিং কারের নাম দেওয়া হয়েছে ‘কিলোফ্লাইট আলফা’। এ কার তৈরিকারক শিক্ষার্থীদের গ্রুপের নামও ‘কিলোফ্লাইট’। কুয়েট শিক্ষার্থীরা নিজস্ব টেকনোলজিতে প্রথম গাড়ি তৈরি করেছেন। তিন বছরের চেষ্টায় তৈরি এ গাড়িটির বডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরিবেশবান্ধব পাট দিয়ে তৈরি। ‘ফর্মুলা স্টুডেন্ট ইউকে’ অনলাইন ইভেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছে কুয়েট শিক্ষার্থীদের বানানো এই রেসিং কার। এই প্রতিযোগিতার লাইভ…
যশোরে মাদকদ্রব্যসহ পুলিশের দুই কনস্টেবলকে আটক করা হয়েছে। শনিবার রাতে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানান ওসি। সূত্র মতে, আটক দুই কনস্টেবলের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০)। আটক মুজাহিদ যশোরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে। এছাড়া আজম ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমর্রত ছিলেন এবং তিনি সাময়িক বরখাস্ত। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামে। এ প্রসঙ্গে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ…
আফগানিস্তান থেকে আনুষ্ঠানিক ভাবে আমেরিকার সেনা বিদায় নেবে, এই ঘোষণার পর থেকেই জল্পনা চলছিল অত্যাধুনিক সমর সম্ভার কি এ বার তালিবানের হাতে পড়বে? সেই জল্পনাই এখন সত্যি হওয়ার পথে। মাইন নিরোধক গাড়ি থেকে অত্যাধুনিক হেলিকপ্টার, আমেরিকার ছেড়ে যাওয়া অস্ত্র সম্ভার এখন তালিবানের হাতে। দু’দশক ধরে আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে আমেরিকার সেনা। প্রত্যক্ষ ভাবে তালিবান মোকাবিলার পাশাপাশি আফগান সেনাকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে তারা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি অনুযায়ী, আফগান সেনাকে নিজের পায়ে দাঁড় করাতে ১ ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করেছে আমেরিকা। বিশেষজ্ঞ মহলের মত, সেই অর্থের সিংহ ভাগই খরচ হয়েছে প্রশিক্ষণ এবং সমরাস্ত্র কিনতে। সেই…
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে দুইমাসের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। শজিমেক হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্নদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। জানা যায়, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর স্বজন ও পুলিশকে মারধরের এই ঘটনা ঘটছে। এ সময় অভিযুক্তরা দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথিও মেরেছেন বলেও অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মো. আসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের বাসিন্দা। তিনি জানান, তার অন্তঃসত্ত্বা স্ত্রী জয়নব বেগম বুধবার অসুস্থ হয়ে পড়েন। একইদিন তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার স্ত্রীর রক্তক্ষরণ হচ্ছিল। তিনি চিকিৎসকদের বিষয়টি জানান। …
দিনে গুলি আর রাতে বিমান হামলা; হামাস আয়োজিত বিক্ষোভে শত শত ফিলিস্তিনির উপর ইসরায়েল এই ভয়াবহ হামলা চালায়। গতকাল শনিবার (২১ আগস্ট) দিনে ইসরায়েল-গাজার মধ্যকার সুরক্ষিত সীমান্ত বেড়ার কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর গভীর রাতে ভূখণ্ডটির বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এদিকে আরব লীগ হুঁশিয়ার করে দিয়েছে ইসরায়েলকে। তবে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষে মৃত্যুর মিছিল কোন হুঁশিয়ারি কখনও থামাতে পারেনি। হামলায় শিশুসহ ৪১ ফিলিস্তিনি আহত এর আগে গাজা সীমান্তে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ ৪১ ফিলিস্তিনি আহত হন। তাদের মধ্যে ২ জন ফিলিস্তিনির অবস্থা গুরুতর। রোববার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার গাজার…
করোনার প্রকোপ বেড়ে যাবার পর থেকে মানুষের টিকার প্রতি আগ্রহ এখন তুঙ্গে। টিকার জন্য রেজিস্ট্রেশনও করা হচ্ছে প্রচুর পরিমাণে। তবে টিকা প্রত্যাশী মানুষের তুলনায় টিকা পাওয়া মানুষের সংখ্যা নিতান্তই কম। অনেকেই রেজিস্ট্রেশন করার দুই মাস পরেও টিকা পায়নি। অনেকে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে হতাশ। এর সুযোগ নিচ্ছে অসাধু একটি চক্র। দেশে টিকার ঘাটতি মোকাবিলা এবং নিবন্ধনকৃতদের দ্রুত টিকা দিতে যখন স্বাস্থ্য অধিদফতর হিমশিম খাচ্ছে, তখন রাজধানীর ক্লিনিক-ফার্মেসিতে টাকায় মিলছে সেই টিকা! জানা গেছে, ৫ আগস্ট পর্যন্ত টিকার অপেক্ষায় ছিলেন প্রায় ৭৫ লাখ মানুষ। এরপর ১৯ আগস্ট টিকার জন্য অপেক্ষাকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪০ লাখেরও বেশি।…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী মিজান বিশ্বাসের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ উঠেছে। মিজান বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলা ছাত্রলীগের সদস্য এবং ইবির শাখা ছাত্রলীগ কর্মী। মিজানের সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন ইবির ৭৩ ছাত্রী। ‘ক্রাশ অ্যান্ড কনফিউশন’ নামের একটি পেজ থেকে এ সাইবার বুলিংয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন ভুক্তভোগী ছাত্রী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই পেজ থেকে আপত্তিকর ক্যাপশন (ইবি কাঁপানো সব সুন্দরী একসাথে, ইমো নাম্বার পেতে লাভ রিয়েক্ট দিয়ে সঙ্গেই থাকুন) লিখে একসঙ্গে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করা হয়। পরে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টটি ভাইরাল হয়ে যায়। এরপর শিক্ষার্থীদের তোপের…