…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
- রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
- জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
- সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
- দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
- মাথাপিছু তিন হাজার ডলারের দেশ, তবু মানুষ কেন হাঁপাচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
পৃথিবী জুড়েই জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। আর একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ধ্বংস হচ্ছে বনাঞ্চল। যার ফলে বাংলাদেশেই শ্বাসমূলীয় বনাঞ্চল বা ম্যানগ্রোভ বনাঞ্চলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমেছে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের (ডব্লিউএমও) গবেষণা থেকে জানা যায়, গত ২৭ বছরে বাংলাদেশ তার শ্বাসমূলীয় বনাঞ্চলের ১৯ শতাংশই হারিয়ে ফেলেছে। ডব্লিউএমওর প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের মোট ম্যানগ্রোভ বনাঞ্চলের তিন-চতুর্থাংশই এশিয়ায়। এর মধ্যে বাংলাদেশে ২৪ শতাংশ। মিয়ানমারে ১৯, ভারতে ১৭ ও থাইল্যান্ডে রয়েছে ১৪ শতাংশ। তবে বাংলাদেশের ম্যানগ্রোভ বনাঞ্চলের অবস্থা দিন দিন বেশ নাজুক হয়ে উঠছে। সূত্র মতে, ম্যানগ্রোভ বনাঞ্চলের পরিসর ১৯৯২ সাল থেকে ২০১৯ সালের মধ্যেই ১৯ শতাংশ…
দেশে বর্তমানে প্রায় ১৬ লাখ ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে। এর সঙ্গে প্রতি বছর নতুন করে যোগ হয় দুই লাখ রোগী। এই পরিসংখ্যানে বোঝা যায়, ক্রমাগত নারীদের মধ্যে বাড়ছে স্তন ক্যান্সারের প্রবণতা। আর এর কারণ দ্রুত নগরায়ন, দীর্ঘক্ষণ বসে কাজ করা, সপ্তাহে তিন বারের বেশি ফাস্টফুড খাওয়া, স্থূলতা এবং বেশী মাত্রায় প্রসাধনী সামগ্রী ব্যবহার। গত মঙ্গলবার সকালে রাজধানীর বিএমএ ভবনের সভা কক্ষে ‘স্তন ক্যান্সারে পেশাগত ঝুঁকি’ বিষয়ক একটি সচেতনতামূলক গোলটেবিল বৈঠক হয়। সেখানে এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি এই বৈঠকে কিছু বিষয়ে সচেতন হলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকংশেই কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক। বাংলাদেশ ক্যান্সার স্ট্যাডি গ্রুপ ও বাংলাদেশ…
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে বারবার। অভিযোগ রয়েছে, বর্ণবাদী বিদ্বেষ থেকে শুরু করে সাম্প্রদায়িক সহিংসতায় উস্কানিদাতাদের নিজস্ব মতাদর্শ প্রচারের সুযোগ করে দিচ্ছে ফেসবুক। এমনকি অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী মিয়ানমারের উগ্রবাদীদের রোহিঙ্গা গণহত্যার প্রেক্ষাপট তৈরিতেও ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিটি। ফেসবুক এ নিয়ে শুধু গণমাধ্যমের সমালোচনা, জনরোষের মুখোমুখিই হয়নি। বরং মার্কিন কংগ্রেসের নিজস্ব তদন্তের মুখেও পড়েছে। অতীতেও এসব সংকট একের পর এক মোকাবিলা করেছে ফেসবুক। তবে এবার একসঙ্গে তিনটি সমস্যার মুখোমুখি হতে চলেছে এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফলে দীর্ঘ ১৭ বছরের ইতিহাসে সম্ভবত সবচেয়ে তীব্র সংকটে পড়তে যাচ্ছে ফেসবুক। গত শুক্রবার সিএনএনসহ যুক্তরাষ্ট্রের…
ইতিহাসের জনক খ্যাত হেরোডোটাসের বিবরণী থেকে জানা যায়, প্রাচীন মিশরীয় সভ্যতায় ফারাওদের স্ত্রী, অনন্যা রুপসী কোনো রমনী কিংবা প্রখ্যাত নারী যখন মারা যেতেন তাদের মৃতদেহকে সংরক্ষণের জন্য মমিও করা হত। তবে এর পূর্বে তিন থেকে চার দিন রেখে দিয়ে পচন ধরে একটু বিকৃত হওয়ার অপেক্ষা করা হত। এর পেছনে প্রাচীন মিশরীয়দের একটা খারাপ স্বভাবের কথা উল্লেখ করে গবেষকগণ মতামত প্রদান করেছেন। প্রাচীন মিশরের পাপাচারী পুরোহিত, রাজপরিবারের সদস্য এমনকি অনেক সাধারণ মানুষ সুযোগ বুঝে মৃতদেহের সঙ্গে মিলিত হত। সেক্ষেত্রে যদি কোনো সম্ভ্রান্ত কিংবা অনন্যা সুন্দরী কোনো নারী মারা যেতেন, তবে পরিস্থিতি হত আরো বেশি জঘন্য। তাই এর থেকে রক্ষা পাওয়ার জন্যই…
আজ ঢাকার পল্টনে এক সংবাদ সম্মেলন করে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক একটি দলের ঘোষণা দেয়া হয় যেটির আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১০১জন সদস্য। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। কমিটির যুগ্ম-আহ্বায়ক হয়েছেন রাশেদ খান, ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ ও মাহফুজুর রহমান খান। এ ছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান-সাবেক নেতাদের রাখা হয়েছে। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা বাংলাদেশ গণ অধিকার পরিষদ-এর মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এগুলোর ওপর ভিত্তি করে…
‘বাংলাদেশ হচ্ছে অত্যন্ত রক্ষণশীল একটি রাষ্ট্র। সেই রক্ষণশীল রাষ্ট্রে খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী।’ — মহিউদ্দিন আহমদ। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা, রাজনৈতিক কোন অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেতো না। দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে ১৯৮২ সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। সেখান থেকে হয়ে ওঠেন বিএনপির সর্বময় কর্তা। জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হলেন…
টিকাদানের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধুমাত্র যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর অন্তত ২০ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। যেখানে বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের দুই ডোজ টিকা পেয়েছেন ২ কোটি ৬০ লাখের বেশি মানুষ, যা মোট জনসংখ্যার ১২ দশমিক ০৫ শতাংশ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গত ২৮ সেপ্টেম্বর হওয়া গণটিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। এই গণটিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হলে দেশে পূর্ণ দুই ডোজ পাওয়া মানুষের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৮ অক্টোবর দেশের সকল সিটি কর্পোরেশন,…
বরিশালে দুর্গামন্দিরে সন্ত্রাসীদের হামলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধীও আছে। আর এক্ষেত্রে আওয়ামী লীগের সম্পৃক্ততা জটিল করছে পুরো পরিস্থিতিকে। গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল শ্রী শ্রী কাজীরপাড় সর্বজনীন দুর্গামন্দিরে হামলায় গৌরনদী মডেল থানায় এ মামলা হয়েছে। সেই মামলার ৩ নম্বর আসামি উপজেলার ধুরিয়াইল গ্রামের রফিকুল ইসলাম ওরফে শাহীন (৫৬)। জন্মগতভাবেই তার এক পা খাটো, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। সূত্র মতে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘটনার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মন্দিরে হামলা ভাঙচুর করে দৌড়ে পালিয়ে যান তিনি। এজাহার সূত্রে জানা যায়, শারদীয় দুর্গা উৎসবের বিজয় দশমীর দিন রাত…
পৃথিবীর উপর্যুপরি উষ্ণতা বৃদ্ধির কারণে ক্রমেই ছোট হচ্ছে উত্তর মেরুর বরফের চাদর। এ নিয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞেরা। তবে সে সতর্কতায় কান নেই বিশ্ব মোড়লদের। যার কারণে উষ্ণতা বৃদ্ধির লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। এর মধ্যে এবার আর্কটিক বা উত্তর মেরুর প্রাচীনতম ও সবচেয়ে পুরু বরফের চাদরেও এক ‘প্রকাণ্ড গর্ত’ চোখে পড়ল জলবায়ু বিজ্ঞানীদের। বিজ্ঞানীদের অনুমান, ২০২০ সালের মে মাসে ওই ফাটল তৈরি হয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, ‘‘এই অংশটিই সবচেয়ে স্থিতিশীল বলে এত দিন জানতাম। এখানেও ভাঙন ধরেছে। ভয় হচ্ছে, এ বার কি এখানেও বরফ গলতে শুরু করবে!’’ উল্লেখ্য, উত্তর মেরুর এই অংশকে পৃথিবীর ‘লাস্ট আইস’ বলা হয়। অর্থাৎ কি…
হিন্দু ধর্ম গ্রহণ করতে চলেছেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণর তৃতীয় কন্যা সুকমাবতী সুকর্ণপুত্রি। সিএনএন ইন্দোনেশিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগামীকাল ২৬ অক্টোবর মঙ্গলবার বালিতে একটি ‘সুধি বদানি’ অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী হবেন সুকমাবতী। হিন্দু ধর্মে তার আগ্রহের পিছনে রয়েছেন তার দাদি ইদা আয়ু নিয়োমন রাই শ্রিম্বেন। সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য সংগঠিত সফল সংগ্রামের নেতৃত্বদানকারী। তিনি ইন্দোনেশিয়ার জাতির জনক হিসেবে স্বীকৃত। তিনি ১৯৪৫ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন। জাপানি বাহিনী আত্মসমর্পণ করার পর সুকর্ণ ও মোহাম্মদ হাতা ১৭ আগস্ট ১৯৪৫ সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতার ঘোষণা করেন, যেখানে সুকর্ণ প্রথম রাষ্ট্রপতি মনোনীত হন। সুকমাবতী সুকর্ণপুত্রি…