…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
- আলাস্কায় ১৩,৮০০ বছরের পুরোনো বসতি: মানুষ কখন একটি জায়গাকে ‘ঘর’ বলতে শিখল?
- পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
- আবার আইএমএফের ঋণ: বাংলাদেশ কি সংকট সামলাচ্ছে, নাকি সংস্কার পিছিয়ে দিচ্ছে?
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
- রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
Author: ডেস্ক রিপোর্ট
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা শুরু করেছে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়েছে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের চেরনিহিভ, খারকিভ এবং লুহানস্ক সীমান্ত পেরিয়ে হাজার হাজার রুশ সৈন্য স্থলপথে দেশটিতে ঢুকে পড়েছে। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনে সেনা পাঠাবে না ন্যাটো, পরিষ্কার জানিয়ে দিলেন জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রাশিয়ার ইউক্রেন আক্রমণ প্রসঙ্গে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।…
ডিসেম্বর থেকেই উত্তেজনার পারদ উঠতে শুরু করেছিল৷ পশ্চিমা দেশগুলো বলে আসছিল, ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া৷ তখন থেকেই উদ্বেগের শুরু দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের। ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই নানা আলোচনা, পর্যালোচনার মধ্যে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর আগে সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুটি অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ‘শান্তি রক্ষার’ নামে সেখানে সেনা পাঠিয়েছে রাশিয়া৷ আর এ ঘটনাকে আগ্রাসনের সূচনা হিসেবে দেখছে পশ্চিমা দেশগুলো, রাশিয়ার ওপর জারি করা হচ্ছে একের পর এক অবরোধ৷ যুদ্ধ বাঁধার শঙ্কায় বিভিন্ন দেশ ইতোমধ্যে ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে, বাংলাদেশের…
পাহাড়ের নাম সেক্স মাউন্টেন। বাংলা করলে এর অর্থ দাঁড়ায় যৌন পাহাড়। কী অদ্ভুত! যৌনতায় ঠাসা এতকিছু আছে, পাহাড়ও যে আছে, সহজে বিশ্বাসই হয় না। কিন্তু ঘটনা সত্য। এই আধুনিক যুগেও এর আবেদন বা আগ্রহ কমেনি। প্রাচীন প্রথা, নাকি তার আড়ালে চলছে অনাচার? ইন্দোনেশিয়ার ‘সেক্স মাউন্টেন’ নিয়ে বিতর্কের অবসান এখনও হয়নি। মুসলিম প্রধান দেশের একটি শতাব্দী প্রাচীন রীতিকে ঐতিহ্যের ঘেরাটোপে মুড়ে কি দেহব্যবসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে? এই প্রশ্নের মীমাংসা হয়নি। তবে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট নিয়ম মেনে অপরিচিত মানুষের সঙ্গে সঙ্গমের খেলায় মেতে ওঠেন স্থানীয় যুবক, যুবতীরা। সেখানে অবাধ প্রবেশ বিবাহিতদেরও। মধ্য জাভার বিখ্যাত পাহাড় এই ‘সেক্স মাউন্টেন।’ সোলো বা সুরাকারতা শহর…
ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্ত, ক্রিমিয়া ও রাজধানী কিয়েভে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা প্রতিরোধের কথা জানিয়েছে ইউক্রেনও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে বৈশ্বিক পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এদিকে, ইউক্রেনে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অভিযানকে ‘বিনা উসকানিতে হামলা ও অন্যায্য’ বলে আখ্যা দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ার সেনাদের ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। রাশিয়ার বোমা হামলায় নিহত ৭ আহত ১৯ ইউক্রেনের…
পৃথিবীর বাইরে বসতি স্থাপন নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন বহুদিন। চিরচেনা বাসযোগ্য এই গ্রহটি ধীরে ধীরে হয়ে উঠছে বসবাস অনুপযুক্ত। কেউ আবার পৃথিবী ছেড়ে মঙ্গলগ্রহে গিয়ে বসবাসের কথাও ভাবছেন। সে লক্ষ্যে নাসাসহ আরো কিছু বহুজাগতিক প্রতিষ্ঠান নানা পরীক্ষা-নিরীক্ষা করছে। আগামী কয়েক দশকের মধ্যেই হয়ত দেখা যাবে লোকজন পাড়ি জমাচ্ছেন লাল রঙের গ্রহটিতে। তবে মঙ্গল গ্রহ ছাড়াও সৌরজগতে আরো কিছু গ্রহের উপগ্রহ রয়েছে, যেখানে বসবাস স্থাপন করা সম্ভব এবং সেখানে পানিরও বিপুল সম্ভাবণা রয়েছে। এছাড়াও সেখানে ব্যাকটেরিয়া ছাড়াও নানা অণুজীবের বসবাস ইতোমধ্যেই থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। অমন কিছু গ্রহ উপগ্রহ সম্পর্কেই আজ জেনে নেয়া যাক। গ্যানিমিড গ্যানিমিড জুপিটারের বৃহত্তম উপগ্রহ।…
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনকে দেখা হবে অনেকটা এরকম- বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক বাহিনী বিনা প্ররোচনায় প্রতিবেশী একটি দেশের ওপর স্থল আক্রমণ করেছে। দখলের মাধ্যমেই হোক বা পুতুল সরকার বসানোর মাধ্যমেই হোক এই হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্ভবত আঞ্চলিক আধিপত্যের বিস্তৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের সংঘাত আরও দেখা গেছে। ১৯৫০ এর দশকে হাঙ্গেরিতে, ১৯৬০ এর দশকে চেকস্লোভাকিয়ায় এবং ১৯৭০ এর দশকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন; এমনকী ২০১৪ সালে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ক্রিমিয়া দখলও এর মধ্যে পড়বে। যুক্তরাষ্ট্রও কম যায়নি; তারা ১৯৮০-র দশকে পানামায় হামলা চালিয়েছে, সিআইএ-কে ব্যবহার করে ১৯৫০ এর দশকে গুয়াতেমালার, ৭০ এর দশকে চিলির নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। দূরে গিয়েও…
নয় কোটি ২০ লাখ বছর আগে পৃথিবীর তাপমাত্রা এতো বেশি ছিল যে মেরু অঞ্চলে বড় আকারের বরফের খণ্ড ছিল না। ক্যানাডিয়ান আর্কটিকের মতো উত্তরাঞ্চলে কুমিরের মতো কোন প্রাণীরও অস্তিত্ব ছিল না। তবে তখনও মানুষের আবির্ভাব ঘটেনি। এছাড়াও অতীতে কখনও কখনও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানের চেয়ে ২৫ মিটার (৮০ফুট) উঁচু ছিল। হয়েছিল প্রাগৈতিহাসিক বন্যা। এমন এক বন্যার কারণেই আজকের আকার পেয়েছে আমাদের প্রিয় পৃথিবী। পৃথিবীর আকার অনেকটা কমলা লেবুর মতো। শৈশবে ভূগোলের বইতে আমরা এমনটা পড়েছি সকলেই। কিন্তু আদৌ কি তার আকার মসৃণ কমলা লেবুর মতো? না। বরং, পৃথিবীর ভূত্বক অনেকটা বিকৃত গোলকের মতো। যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে ইলিপসয়েড। প্রাচীনকালে, এটি বিশ্বাস…
আগামী দ্বাদশ জাতীয় সংসদ ২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, এই নির্বাচনে বিএনপির সম্ভাবনা কতটা। আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের বাইরে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দল এতো দীর্ঘসময় কখনো ক্ষমতার বাইরে থাকেনি। বর্তমান বিএনপি এতিম, অসহায় ও সহায়-সম্বলহীন দল। নেতারা প্রতিনিয়ত বিএনপিকে বিক্রি করছেন বেঁচে থাকার জন্য। দলের নেতৃত্ব কার হাতে কেউ জানেন না সঠিকভাবে। রিজভী নিজেকে মহাসচিব ভাবেন। মির্জা ফখরুল রিজভীকে সহ্য করতে পারেন না। যেন সতীনের সংসার করছে বিএনপি। ১৯৯১ থেকে…
ব্যাংকে অনিয়ম-দুর্নীতি, ঋণখেলাপি, ঋণ জালিয়াতির মতো বিষয়গুলো আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছে। ২০১৭ ও ২০১৮ সাল তো ব্যাংক জালিয়াতির বছর হিসেবেই চিহ্নিত হয়েছে। পরিস্থিতি কত ভয়াবহ হলে এমনটি হতে পারে তা সহজেই অনুমেয়। নানা অনিয়ম-দুর্নীতির কারণে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক এখন বড় সংকটে। ব্যাংকটিকে এখন টাকা ধার করতে হচ্ছে। একই সঙ্গে বেড়েছে খেলাপি ঋণ। বড় ধরনের লোকসানেও পড়েছে যদিও দেশের রাষ্ট্রায়ত্ত ঋণপ্রদানকারী সংস্থার মধ্যে সবচেয়ে বাজে পারফরমার- জনতা ব্যাংক ব্যবসায় অদক্ষতা ঢাকতে বিনিয়োগে ৩৭৭ কোটি টাকা লোকসান গোপন করে আর্থিক বিবৃতিতে একে পরিচালন ব্যয় হিসাবে দেখিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দুর্বল ট্রেজারি ব্যবস্থাপনার কারণে গত বছরের প্রথম নয় মাসে ট্রেজারি বিল…
আমেরিকাসহ পশ্চিমী দুনিয়ার হুঁশিয়ারি অগ্রাহ্য করে পুতিন সোমবার রাতে ইউক্রনের দু’টি অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্ক (যাদের একত্রে ডনবাস বলা হয়)-কে ‘স্বাধীন’ ঘোষণা করেন। তার এই পদক্ষেপের ফলে পশ্চিমী-সমর্থিত ইউক্রেন সরকারের সঙ্গে রাশিয়ার সঙ্ঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সোমবার রাতে টেলিভিশন ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন একসময় রাশিয়ার ভূমি ছিল। তিনি আত্মবিশ্বাসী, রাশিয়ার জনগণ তাঁর এ সিদ্ধান্তকে সমর্থন জানাবে। আর স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পরই দোনেৎস্ক এলাকায় ট্যাংক দেখা গেছে। এর মধ্যেই পরমাণু অস্ত্রের মহড়া শুরু করেছে রাশিয়া। সমর্থন পেয়েছে পার্লামেন্টের। যুদ্ধ তাই হয়ে উঠেছে অবধারিত। পুতিনকে সমর্থন…