…
এডিটর পিক
সীমান্তে সাধারণত শক্তির প্রদর্শন দেখা যায়। অস্ত্র হাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি থাকে, সীমান্তের…
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
আগস্ট ২৪, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
Trending Posts
-
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
আগস্ট ২৪, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
- ক্ষেপণাস্ত্রের গোপন প্রযুক্তি বেসরকারি হাতে দিচ্ছে ভারত—নিরাপত্তা ঝুঁকি কতটা?
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ১৬৫; নিখোঁজ ৮২৬
- বাংলাদেশের সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শটগান ফেলে পালাল বিএসএফ
- ইরানে কেন আটকে গেল আমেরিকা?
- জে-১০সিই কিনছে বাংলাদেশ? আকাশ প্রতিরক্ষায় আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত
- কৃষ্ণাঙ্গ নারীদের বাহন বানানোর ইতিহাস: ইউরোপীয় ঔপনিবেশিক বর্বরতা
- সীমান্তে কাঁটাতার, ভেতরে পরিচয়ের রাজনীতি: পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ কথাটি এত শক্তিশালী কেন?
- প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
Author: ডেস্ক রিপোর্ট
জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সম্প্রতি ড্রোন হামলার প্রতিশোধ নিতে সিরিয়া ও ইরাকে ইরান-সমর্থিত কমপক্ষে ৮৫টি টার্গেটে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমাদের জবাব শুরু হয়েছে। সময়ে সময়ে তা অব্যাহত থাকবে। আমরা চেছে বেছে টার্গেটে হামলা চালাবো। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী শুক্রবার ইরানি বাহিনী এবং তেহরান সমর্থিত ইরাক ও সিরিয়ার মিলিট্যান্ট গ্রুপের বিরুদ্ধে এই হামলা শুরু করেছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এর ফলে গাজা যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। এমনিতেই গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েক শতাব্দী প্রাচীন আকঞ্জি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) মেহরাউলিতে অবস্থিত মসজিদটি ভেঙে ফেলা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। আকঞ্জি মসজিদের তত্ত্বাবধানকারীদের মতে, মসজিদটি প্রায় ৬০০ বছরের পুরনো। সেখানে একটি বোর্ডিং স্কুলে ২২ জন শিক্ষার্থী থাকত। মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাফর এএফপিকে বলেছেন, মসজিদটি রাতের অন্ধকারে ধ্বংস করা হয়েছে। এর আগে তারা কোনো নোটিশ পাননি। স্থানীয়দের দাবি, মসজিদটি রাজিয়া সুলতানার শাসনামলে নির্মিত হয়েছিল, যা প্রায় ৬০০-৭০০ বছরের পুরনো। গত দেড় বছর ধরে মসজিদটির ইমাম হিসেবে আছেন হুসেইন। তিনি বলেছেন, ‘মেশিন (বুলডোজার) আসার আগে আমাদের জিনিসপত্র সংগ্রহ করার জন্য মাত্র ১০ মিনিট সময় দেয়া…
খুব বেশি বড় নয়। পরিযায়ী পাখিরা বিশ্রাম নেয় সেই দ্বীপে। বসতিহীন এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে এখনও ছাপ পড়েনি আধুনিকতার। পরিযায়ী পাখি দেখতে বছরের একটি নির্দিষ্ট সময়ে এই দ্বীপে ঘুরতে যান পর্যটকেরা। আমেরিকার কানেটিকাটের মিলফোর্ড শহরের কাছে রয়েছে চার্লস দ্বীপ। বর্তমানে সিলভার স্যান্ডস স্টেট পার্কের অন্তর্গত রয়েছে দ্বীপটি। লোকমুখে শোনা যায়, ৩০০ বছরের পুরোনো অভিশাপে মোড়া রয়েছে দ্বীপটি। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, এক জলদস্যুর গুপ্তধনও লুকোনো রয়েছে এই দ্বীপে। পরিযায়ী পাখিদের আস্তানা হলেও বছরের একটি নির্দিষ্ট সময়ে চার্লস দ্বীপে যাওয়া নিষিদ্ধ। প্রতি বছর মে থেকে শুরু করে আগস্ট পর্যন্ত চার্লস দ্বীপে প্রবেশ করতে পারেন না পর্যটকেরা। কারণ এই সময় নানা…
‘টাঙ্গাইল শাড়ি’ বাংলাদেশে বহুল পরিচিত একটি বিষয়। ঢাকার কাছে টাঙ্গাইল জেলার সাথে এর নাম জড়িয়ে আছে। কিন্তু সম্প্রতি ভারত দাবি করেছে ‘টাঙ্গাইল শাড়ি’ তাদের পণ্য। বিষয়টিতে বাংলাদেশে অনেক বিস্ময় প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ভারত সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে একটি পোস্টে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করা হয়। বলা হয়, এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের বহিঃপ্রকাশ। ওই পোস্টের নিচে অনেক বাংলাদেশি ব্যবহারকারীকে প্রতিবাদ জানাতে দেখা যায়। তাদের বক্তব্য টাঙ্গাইল বাংলাদেশের একটি জেলার নাম এবং ওই শাড়িটির উৎপত্তি এই জেলায়। কিন্তু এই বিতর্কের প্রেক্ষাপট রচিত হয়েছে আরো এক মাস আগে। চলতি বছরের জানুয়ারির দুই তারিখে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক…
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে সেখানকার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে। খবর বিবিসির। নিষেধাজ্ঞার আওতায় ওই চার ইসরায়েলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। ইসরায়েলি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মিশিগান অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট বাইডেনের সফরের পরপরই এ ঘোষণা এল। অঙ্গরাজ্যটিতে আরব–আমেরিকান জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে। গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী…
বাংলাদেশের জন্য চীনা ঋণের অর্থ ছাড় কমে গেছে। আবার সাম্প্রতিক সময়ে কোনো প্রকল্পে অর্থায়নের নতুন কোনো প্রতিশ্রুতিও দেয়নি দেশটি। গত দুই অর্থবছরে চীনা ঋণের অর্থ ছাড়ে বেশ গতি ছিল। এ সময় বেইজিং থেকে পাওয়া ঋণে বড় বড় প্রকল্পও নেওয়া হয়েছে। কিন্তু চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের পুরো সময়ের তুলনায় অর্থ ছাড় হয়েছে তিন ভাগের এক ভাগ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত জুলাই-ডিসেম্বরে সব মিলিয়ে ৩৬ কোটি মার্কিন ডলার ছাড় করেছে চীন। বর্তমান বাজারদরে টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে চীন ছাড় করেছিল ৫৪ কোটি ডলার বা প্রায়…
যতদূর দেখা যায় শুধু বালি আর বালি। মাঝেমধ্যে ইতিউতি ছড়িয়ে রয়েছে কাঁটাগুল্মের ঝোপ। দূরে শুকনো পাথুরে পাহাড়। আর এই শুনশান মরুভূমির বুক চিরে এগিয়ে গেছে দীর্ঘ রাস্তা। না, মানুষের বাস নেই এই অঞ্চলে। নেই কোনো গণপরিবহন পরিষেবা। তবে এই পথ ধরে যেতে গেলেই যাত্রীদের চোখে পড়তে বাধ্য এক অদ্ভুত দৃশ্য। এই শুনশান মরুপ্রান্তরে, যেখানে মানুষ বাস নেই, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি রংবাহারি পাথুরে স্তম্ভ। রৌদ্রের আলোয় ঝলমল করছে তাদের এবড়োখেবড়ো চেহারা। লাস ভেগাস বলতেই মানুষের চোখে ভেসে ওঠে সারা রাত জেগে থাকা একটা শহরের ছবি। প্রকাণ্ড প্রকাণ্ড অট্টালিকা, বার, নাইট ক্লাব, ক্যাসিনো। তবে সানসিটির পরিধি ছাড়িয়ে…
সম্প্রতি ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা গতি পেয়েছে বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইন্ডিয়া আউট’ প্রচারণায় মূলত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের জন্য। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে এটা করা হচ্ছে। মালদ্বীপেও একইভাবে ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা চলছে। একসঙ্গে এই দুটি প্রচারণা ভারতের বিরুদ্ধে প্রতিবেশীদের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ। এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের খবরে ভারতের মনোযোগ আকৃষ্ট হয়েছে। এমন ঘটনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর মঙ্গলবার বলেছেন, প্রতিটি প্রতিবেশীরই সমস্যা আছে। কিন্তু শেষ পর্যন্ত সবারই সবার প্রয়োজন আছে। ইতিহাস ও ভূগোল অত্যন্ত শক্তিশালী শক্তি। তা থেকে বেরিয়ে আসা যাবে না। এ থেকে বোঝা যায় মালদ্বীপ ও…
কর্মকর্তারা জানান, কয়েক দিন ধরে এই হামলা চালানো হবে। কখন কখন হামলা চালানো হবে তা আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে বলেও জানানো হয়। গত রবিবার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে একটি ড্রোন হামলায় তিন জন মার্কিন সেনা নিহত হওয়ার পর এই পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। এই হামলার জন্য ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিতি ওই গোষ্ঠীটিতে এমন কিছু সশস্ত্র যোদ্ধা রয়েছে যাদেরকে অস্ত্র, তহবিল ও প্রশিক্ষণ দিয়েছে ইরানের প্রতিরক্ষাবাহিনী রেভোলিউশনারি গার্ডস ফোর্স। ধারণা করা হয় যে, রবিবারের হামলার পেছনে এই গোষ্ঠীর হাত ছিল। এরইমধ্যে হামলার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। টাওয়ার ২২ নামে…
এক সময় সেনাবাহিনীর ‘প্রিয় পুত্র’ থেকে এখন সাইডলাইনে ছিটকে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে দীর্ঘ কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। আগামী ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। তার দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইও বিচ্ছিন্ন অবস্থায় আছে। ফলে প্রশ্ন উঠছে, ইমরান খানের রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ? নাকি তিনি আবারও ফিরে আসতে পারবেন পাকিস্তানের ক্ষমতায়! ১৯৫২ সালে লাহোরে জন্ম হয় ইমরান খানের। প্রথমে ক্রিকেট আর এরপর রাজনীতি দিয়ে মানুষের মনে জায়গা করে নেন তিনি। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বেই পাকিস্তান তার একমাত্র ওডিআই বিশ্বকাপ জয় লাভ করে। ক্রিকেট থেকে অবসরের পর তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৬…