…
এডিটর পিক
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বোঝার জন্য ইরানকে কেবল একটি আধুনিক রাষ্ট্র হিসেবে দেখা যথেষ্ট নয়। ইরান এমন…
Trending Posts
Trending Posts
- আজকের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়ানো এক প্রাচীন পরাশক্তি
- প্রতিবেশী দেশে কেন বোমা ফেলছে তেহরান?
- মধ্যপ্রাচ্যে হতে পারে পারমাণবিক যুদ্ধ
- দুই সপ্তাহে ৪০ খুন, সরকারি দলের নেতাকর্মী পাঁচজন
- কেনাকাটা সংক্রান্ত দুর্নীতি এখতিয়ারে বাহিরে ছিলো বিধায় তদন্ত করিনি
- হরমুজ প্রণালীর অস্থিরতায় হুমকির মুখে বাংলাদেশের এলএনজি সরবরাহ
- খামেনির মতো চাইলেই অন্য দেশের নেতাদের হত্যা করতে পারবে আমেরিকা?
- মুসলিম প্রধান এই দেশে কেন এতো ধর্ষণ?
Author: ডেস্ক রিপোর্ট
বাংলাদেশে সবেমাত্র নির্বাচন হয়েছে। কিন্তু তা গণতন্ত্র থেকে অনেক দূরে। ৭ই জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেখ হাসিনা তার টানা চতুর্থ মেয়াদে এবং সামগ্রিকভাবে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করেন। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছিলো। কিন্তু সরকার তাতে রাজি না হওয়ায় বিএনপি ভোট বর্জন করে। তাই ভোটের ফলাফল আগে থেকেই অনুমেয় ছিলো। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার এই প্রথা বাতিল করে, যদিও বিএনপির দাবি ছিল একটি অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য এটি একমাত্র উপায়। তবে বিএনপির ভোট বর্জনের এটি একমাত্র কারণ ছিল না। প্রাক-নির্বাচন পর্বে সরকারের ভীতি প্রদর্শনের…
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে প্রায় ২১ হাজার মাদ্রাসা শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এই বিশাল সংখ্যক মাদ্রাসা শিক্ষক আছেন চাকরি হারানোর শঙ্কায়। ভারতের মাদ্রাসাগুলোতে মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য ২০০৯-১০ সালে তৎকালীন কংগ্রেস সরকার রাজ্যটিতে ‘স্কিম ফর প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন ইন মাদ্রাসাজ’ নামের একটি বিশেষ প্রকল্প চালু করেছিল। পরে ২০১৬ সালে সেই প্রকল্পের তহবিলে আরও ৩০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯৬ কোটি টাকা) যোগ করেছিল তৎকালীন বিজেপি সরকার। প্রকল্পটি চালু করার পর থেকে এ পর্যন্ত উত্তর প্রদেশজুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল ৭০ হাজারেরও বেশি মাদ্রাসা। আসন্ন মে মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের ঠিক আগেই মোদি সরকার মাদ্রাসাগুলোতে এ অর্থায়ন…
বানর বলতেই আমরা বুঝি বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। বন ও লোকালয়— দুই জায়গাতেই তারা বসবাস করতে পারে স্বাচ্ছন্দ্যে।বান্দরবান জেলায় কিছু এলাকায় একসময় ছিল বানরের অভয়ারণ্য। কিন্তু দিনে দিনে লোকসংখ্যা বৃদ্ধিতে এই প্রাণীটির দেখা দিয়েছে খাদ্য সংকট। আর এতে কমে গেছে বানরের সংখ্যা। পেছনে ফিরে গেলে, জলবায়ু পরিবর্তনের ফলেই প্রকৃতি থেকে হারিয়ে গিয়েছিল সবচেয়ে বড় আকারের বানরগুলো। বিজ্ঞানীরা বলছেন, শুষ্ক ঋতুতে সবচেয়ে বড় এপগুলোর (লেজবিহীন বড় আকারের বানর) পছন্দের ফলমূল পরিবেশ থেকে হারিয়ে যেতে শুরু করে। আর সেকারণেই সম্ভবত কয়েক লাখ বছর আগে প্রাণিগুলো বিলুপ্ত হয়ে গেছে। চীনের দক্ষিণাঞ্চলে গিগান্টোপিথেকাস ব্ল্যাকি নামের এ প্রজাতিটি বাস করতো। এই প্রজাতিকেই সবচেয়ে বড় বানর…
রিজার্ভের পতন কোনোভাবেই থামানো যাচ্ছে না। গত দুই বছরের ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেও কমতে শুরু করেছে রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের কিস্তি যোগ হওয়ায় গত মাসে রিজার্ভ কিছুটা বেড়েছিল। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর ফের কমেছে রিজার্ভ। ২০২৪ সালের প্রথম ১০ দিনে রিজার্ভ কমে দাঁড়িয়েছে বিপিএম-৬ অনুযায়ী ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলার। গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) যা ছিল ২১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। অর্থাৎ জানুয়ারির প্রথম ১০ দিনে রিজার্ভ কমেছে ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার বা সাত দশমিক ৭৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয়…
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে টানা দুই বছর (২০২২ ও ২০২৩ সাল) রেকর্ড হয়েছে। এই ২৪ মাসে নতুন করে বিভিন্ন দেশে ২৪ লাখের বেশি কর্মী গেছেন। অথচ ২০২৩ সাল শেষে প্রবাসী আয় (রেমিট্যান্স) তেমন বাড়েনি। অভিবাসন খাতের বিশেষজ্ঞরা বলছেন, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম নিয়ে নানা পরীক্ষা, বেশি দামে প্রবাসী আয় কেনা, প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে অতিরিক্ত প্রণোদনা দিয়েও বিদায়ী বছরে প্রবাসী আয় তেমন বাড়ানো গেল না। প্রবাসী আয় তেমন বাড়াতে না পারার পেছনে অর্থ পাচার ও হুন্ডি–বাণিজ্যের সংশ্লিষ্টতা দেখছেন অভিবাসন খাতের বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বিদেশে নতুন কর্মী যাওয়ার পর দেশে টাকা পাঠাতে সাধারণত ছয় মাস থেকে এক বছর সময় লাগে। এই…
“আমার জন্যই তুমি ভেসে যাও অশ্রুর শহরে, দগ্ধ হও অবর্ণনীয় যন্ত্রণায়, গিয়েছ অভিশপ্ত নগরে৷ ঐশ্বরিক শক্তি, পরম প্রজ্ঞা এবং প্রথম প্রেমের ভেতর আমার জন্ম৷ আমার আগে আর কিছুর অস্তিত্ব ছিলো না৷ তুমি আর আশায় থেকো না৷” এই পঙক্তিগুলো ত্রয়োদশ শতাব্দীর ইতালিয়ান কবি দান্তে আলিঘিয়েরির বিখ্যাত কাল্পনিক মহাকাব্য ‘ডিভাইন কমেডি’ থেকে নেয়া। তিনি এই মহাকাব্যে দোযখের বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, দোযখের প্রবেশদ্বারের উপরের অংশে একটা শিলালিপিতে এই পঙক্তিগুলো মুদ্রিত। দান্তের জন্ম ১২৬৫ খ্রিষ্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন ১৩২১ খ্রিষ্টাব্দে। ১৩০৮ খিষ্টাব্দ থেকে শুরু করে ১৩২০ খ্রিষ্টাব্দ, এই সময়কালে তিনি এই মহাকাব্যটি লেখেন। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে মহাকাব্যের প্রথম মুদ্রিত সংস্করণ প্রকাশিত…
মোহিনী আক্তার তামিম বদরুননেসা সরকারি মহিলা কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পাশ করেন। তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী। তার প্রতিবন্ধী ভাতার টাকা তার মায়ের মোবাইলে যায়। এক ব্যক্তি তার মাকে ফোন করে সমাজসেবা অধিদপ্তরের বরাত দিয়ে বলে, তার বিকাশ নম্বরে একটু ঝামেলা আছে তা পরিবর্তনের জন্য পিন নম্বরটি প্রয়োজন। তার মা পিন নম্বর দিলে তিন বারে তার নগদ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্টচক্র। শুধু প্রতিবন্ধী ব্যক্তি মোহিনীই নয়, দুস্থ অসহায় প্রবীণ ভাতাপ্রাপ্ত এমন অগণিত ব্যক্তিকে সমাজসেবা অধিদপ্তরের বরাত দিয়ে নানা প্রলোভনে পিন নম্বর, ওটিপি জেনে টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্টচক্র। সমাজসেবা অধিদপ্তর বলছে, বর্তমানে এটি তাদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। অসহায়…
শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের জন্য একইসঙ্গে সেরা সময় ও খারাপ সময় উভয়েই নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের চরম দারিদ্র্যতা অর্ধেকে নেমে এসেছে এবং মাথাপিছু জিডিপি ৩০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তার এই পারফরমেন্স বেশ চিত্তাকর্ষক হলেও, একটি একদলীয় রাষ্ট্রের উত্থানের কারণে সেই অর্জন ক্ষুণ্ন হয়েছে। গত বছর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে হওয়া সরকারবিরোধী বিক্ষোভের পর এ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। হিউম্যান রাইট্স ওয়াচ নভেম্বর মাসে জানিয়েছিল, সাধারণ নির্বাচনের আগে বিরোধী নেতা ও সমর্থকদের জেলে পাঠানো হয়েছে, এমনকি হত্যাও করা হচ্ছে। এই নির্বাচন বয়কট করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। এরমধ্য দিয়ে শেখ হাসিনার দল আওয়ামী…
পাঁচ ঝুঁকিতে আছে বাংলাদেশের অর্থনীতি। এগুলো হলো জ্বালানি স্বল্পতা, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে যাওয়া, মূল্যস্ফীতি, সম্পদ ও আয়বৈষম্য এবং সরকারি ঋণ বেড়ে যাওয়া ও বেকারত্ব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ফোরামের বার্ষিক সম্মেলনের আগে বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, করোনা মহামারির পর চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে সবচেয়ে কম। বিশ্বব্যাংকের পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ প্রতিবেদন দিল। সেখানে স্বল্প ও দীর্ঘমেয়াদি বৈশ্বিক ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে ডব্লিউইএফ-এর অংশীদার হিসাবে কাজ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মোট ৭১টি কোম্পানির ওপর জরিপ করে…
বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিজয় কোনো বিস্ময়ের ব্যাপার নয়। শেখ হাসিনা একে ‘জনগণের বিজয়’ বলে বর্ণনা করেছেন। কিন্তু পরিস্থিতি বলছে, এই বর্ণনা যথার্থ (অ্যাকুরেট) নয়। নির্বাচনে শতকরা মাত্র ৪০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন তদারকির জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল। কিন্তু সেই দাবি প্রত্যাখ্যাত হওয়ার পর তারা নির্বাচন বর্জন করে। এর ফলে শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশকে আঁকড়ে ধরবে রাজনৈতিক ক্ষোভ। একই সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলবে একটি ‘জিরো-সাম’ গেম। আগের বহু বছরের মতো রাজপথে এই ক্ষোভ দেখা দেবে। বিরোধী দল…