…
এডিটর পিক
সীমান্তে সাধারণত শক্তির প্রদর্শন দেখা যায়। অস্ত্র হাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি থাকে, সীমান্তের…
Trending Posts
-
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
মাজার থেকে বঙ্গভবন: যে ভবনের ইতিহাসে মিশে আছে পাঁচ শতকের ঢাকা
আগস্ট ২২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বিজেপির একশ দিন: পশ্চিমবঙ্গের নতুন সীমান্তনীতি বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে?
আগস্ট ২২, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
প্রধানমন্ত্রী এগিয়ে, সরকার পিছিয়ে: জনমতের এই ব্যবধান আসলে কী বলছে?
আগস্ট ২২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- বাংলাদেশের সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শটগান ফেলে পালাল বিএসএফ
- ইরানে কেন আটকে গেল আমেরিকা?
- জে-১০সিই কিনছে বাংলাদেশ? আকাশ প্রতিরক্ষায় আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত
- কৃষ্ণাঙ্গ নারীদের বাহন বানানোর ইতিহাস: ইউরোপীয় ঔপনিবেশিক বর্বরতা
- সীমান্তে কাঁটাতার, ভেতরে পরিচয়ের রাজনীতি: পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ কথাটি এত শক্তিশালী কেন?
- প্রশ্ন করাই কি অপরাধ? তিন সাংবাদিকের বিচার ও সংবাদমাধ্যমের নতুন ভয়!
- হরমুজের অস্থিরতায় পানামা খালেও কেন বাড়ছে উত্তেজনা?
- রোহিঙ্গারা কি আদৌ ফিরবে নাকি বাংলাদেশেই থেকে থাবে?
Author: ডেস্ক রিপোর্ট
প্রায় ২০০ জন শিক্ষার্থীর মৃতদেহের উপর দাঁড়িয়ে আদালত যখন ঘোষণা করল কোটা নয় মেধার ভিত্তিতে হবে চাকরি, ঘোষণা করলো মেধার ভিত্তিতে চাকরি হবে ৯৩ পার্সেন্ট আর কোটা ৫%, তখন সবাই ভাবল থামতে চলেছে এই রক্তাক্ত নতুন ইতিহাস। কিন্তু না, সরকারের রাতে হানা দিয়ে শিক্ষার্থীদের খুঁজে বের করা নতুন ভাবে ইন্ধন যোগাচ্ছে এই আন্দোলনে। আর বিক্ষোভ রূপ নিচ্ছে বিপ্লবে। পরিস্থিতি ১৯৭১ সালে থেকেও ভয়াবহ। রাজপথ আরো বেশি রক্তাক্ত। নির সেনাবাহিনীর কাছেই খুন হতে হচ্ছে দেশের মানুষকে। শিক্ষার্থীদের যুক্তিযুক্ত দাবি যখন সরকার সেনাবাহিনী পুলিশ এবং র্যাব দিয়ে দমন করতে চাইল, তখনই বিক্ষোভ রূপ নিল ইতিহাসের সব থেকে রক্তাক্ত এক বিপ্লবে। আমার স্টুডেন্ট…
শনিবার রাত ১১টা। রাজধানীর মগবাজার ডাক্তারগলি এলাকা। অন্যান্য রাতের মতোই গলির বাসিন্দা ও ব্যবসায়ীরা স্বাভাবিক কাজকর্ম করছিলেন। হঠাৎ করে পুলিশের কয়েকটি গাড়ি যখন ওই গলিতে প্রবেশ করে তখনই বদলে যায় স্বাভাবিক চিত্র। একে একে গাড়ি থেকে নামেন অন্তত ৪০ জনের মতো পুলিশ সদস্য। তাদের মধ্যে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবলরা ছিলেন। পুলিশের সদস্যরা গলির প্রত্যেকটি প্রবেশ পথে অবস্থান নেন যাতে করে কেউ গলি থেকে বের হতে না পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্লক রেইড নামের অভিযানটি প্রায় আড়াই ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল। এ সময়টা পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ভয়ে গলির অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় চলে…
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীতে সংঘর্ষ ও সংঘাতে আহত ৬ হাজার ৭০৩ জনের কথা জানা গেছে। তাঁরা ৩১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এসব রোগী ১৬ থেকে ২২ জুলাইয়ের মধ্যে হাসপাতালে এসেছেন। ইটপাটকেল ও লাঠি বা রডের আঘাতে আহত হয়ে কিছু মানুষ হাসপাতালে এসেছিলেন। তবে বেশি মানুষ হাসপাতালে এসেছেন ছররা গুলি, রাবার বুলেট বা বুলেটবিদ্ধ হয়ে। আবার কেউ কেউ এসেছেন কাঁদানে গ্যাসের কারণে অসুস্থ হয়ে। সাউন্ড গ্রেনেডেও মানুষ আহত হয়েছেন। রাজধানীতে সংঘর্ষ-সংঘাত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সীমাবদ্ধ ছিল না। বেশি সংঘর্ষ হয়েছে উত্তরা, বাড্ডা-রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ী-শনির আখড়া, মোহাম্মদপুর-বছিলা, ধানমন্ডি এলাকায়। আহত ব্যক্তিরা এসব এলাকার…
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জের ধরে ঢাকাসহ দেশের নানা জায়গায় গ্রেফতার ও মামলার সংখ্যা প্রতিদিন বাড়ছে। সহিংসতার ঘটনায় শুধু ফেসবুকে পোস্ট দেয়া কিংবা নিহতদের নিয়ে কথা বলার অভিযোগেও আটক করার অভিযোগ পাওয়া গেছে। ওই আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও আরিফ সোহেলকে সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিরা তুলে নেয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। ঢাকার পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ রোববার এক সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে তাদের হেফাজতে নেয়ার কথা নিশ্চিত করেছেন। তবে আরিফ সোহেল সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি। এর আগে কোটা আন্দোলনে নেতৃত্ব দেয়া আরো…
অনেকদিন ধরেই মঙ্গল গ্রহে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে নাসার রোভার পারসিভ্যারেন্স। সম্প্রতি রোভারটি এমন এক পাথর খণ্ড খুঁজে পেয়েছে যা থেকে মিলতে পারে প্রাচীন জীবনের প্রমাণ। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের সবচেয়ে উঁচু জলপ্রপাত, চেয়াভা ফলস-এর নামে নামকরণ করা হয়েছে পাথরটির। তিন দশমিক দুই বাই দুই ফুট আকারের নমুনাতে রয়েছে “রাসায়নিক স্বাক্ষর ও কাঠামো” যা কোটি কোটি বছর আগে প্রাচীন মাইক্রোবায়াল জীবনের মাধ্যমে তৈরি হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। পারসিভ্যারেন্স গত ২১ জুলাই শিলাটি এমন এক জায়গা থেকে সংগ্রহ করে যা এক সময় ছিল মঙ্গলের নদী উপত্যকা। অনেক আগে পানির প্রবাহ তৈরি করেছিল উপত্যকাটি। নমুনাটির দৈর্ঘ্য বরাবর বড় সাদা…
আবু বকর আল–বাগদাদি নামটি ২০১৪ সালের জুলাইয়ে বিশ্বের বেশির ভাগ মানুষ প্রথম জানতে পেরেছিল। ওই সময় ইরাক থেকে তিনি নিজেকে একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে সেই সন্ত্রাসী সংগঠনটিই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বা আইসিস হিসেবে পরিচিত হয়ে ওঠে। এর নেতা হিসেবে বিশ্বব্যাপী নিষ্ঠুরতা আর আতঙ্কের নাম হয়ে ওঠেন আল–বাগদাদি। আতঙ্ক ছড়ালেও মাত্র ৪৮ বছর বয়সে বাগদাদি মারা যান। ২০১৯ সালের ২৭ অক্টোবর তাঁর মৃত্যুর খবর প্রচার করে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আল–বাগদাদি মার্কিন সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে ঘোষণা দেন ওই সময়কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ায় ইদলিব প্রদেশে মার্কিন বাহিনীর হামলার…
দূরের গ্রহ ইউরেনাসের চতুর্থ বৃহত্তম চাঁদের নাম এরিয়েল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এরিয়েল সম্পর্কে নতুন তথ্যের খোঁজ দিয়েছে। জেমস ওয়েবের তথ্য বিশ্লেষণে জানা যাচ্ছে, ইউরেনাস গ্রহের একটি চাঁদে লুকানো এক মহাসাগর থাকতে পারে। সৌরজগতের সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ কিছু লক্ষণ ইউরেনাসের চাঁদে খুঁজে পেয়েছে জেমস ওয়েব। ইউরেনাসের চাঁদ এরিয়েলে তরল পানি থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ছবি ও তথ্য ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা ইউরেনাসের চাঁদ এরিয়েলে সমুদ্রে লুকিয়ে থাকতে পারে বলে দাবি করছেন। এমনিতেই মনে করা হয় এরিয়েলের পৃষ্ঠে উল্লেখযোগ্য পরিমাণে কার্বন ডাই-অক্সাইড বরফ রয়েছে। ইউরেনাস ও তার চাঁদ এরিয়েলের দূরত্ব সূর্য থেকে অনেক দূরে।…
একসময় ভারতীয় উপমহাদেশ জুড়ে সর্বত্র দেখা মিলত এমন পাখি ছিল শকুন। সে সময় গবাদি পশুপাখির মৃতদেহের খোঁজে বিস্তীর্ণ ভাগাড়ের ওপর ঘুরে বেড়াত এইসব ময়লা-সাফ-করা পাখি। তবে দুই দশকেরও বেশি সময় আগে অসুস্থ গরুর চিকিৎসায় ব্যবহৃত এক ওষুধের কারণে মরে যেতে শুরু করে বিভিন্ন প্রজাতির ভারতীয় শকুন। ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে পাঁচ কোটি শকুনের সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে কেবল ডাইক্লোফেনাক ওষুধের কারণে। গবাদি পশুদের জন্য সাশ্রয়ী ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক, যা শকুনের জন্য মারাত্মক ক্ষতিকর। যেসব শকুন এই ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেয়েছিল সেসব শকুন কিডনি বিকল হয়ে মারা গেছে। ২০০৬ সালে পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধ…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সময় ‘বাংলাদেশ ক্রসরোডে দাঁড়িয়ে’ এমন কথাটি বেশ কয়েকবার শোনা গিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখ থেকে, ছাপা হয়েছিল খ্যাতনামা বিদেশি পত্রিকাগুলোতেও। কোটা বিরোধী আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে ‘বাংলাদেশ ক্রসরোডে দাঁড়িয়ে’ কথাটি ফের আলোচনায়। এবার যার মুখ থেকে এই কথাটি বেরিয়েছে তিনি ইউরোপের শক্তিশালী দেশ জার্মানির সাবেক মন্ত্রী রেনাতে কুনাস্ত। তিনি যে দেশটির বর্তমান সংসদ সদস্য তাই নয়, গত বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের ছয় সদস্যের যে প্রতিনিধি দল আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে এসেছিল, ওই প্রতিনিধি দলের নেতৃত্বেও ছিলেন জার্মান-সাউথ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারওম্যান রেনাতে কুনাস্ত। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এর বিবৃতির প্রসঙ্গ…
টেবিলে বসে যে বিষয়ের আলোচনা করা যেত, সমাধান দেওয়া যেত, সেই বিষয়টিকে রাজপথে নিয়ে যাওয়া হলো, গুলিতে ঝাঁঝরা হয়ে গেল অসংখ্য শিক্ষার্থী, শিশু, বিভিন্ন পেশার মানুষের জীবন। অতঃপর এলো সেই দাবির আংশিক বাস্তবায়ন। কিন্তু গোটা জাতি তখন শোকে বিহ্বল। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে কোনো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এমন মুহূর্তের জন্য প্রস্তুত ছিলেন না। সালাম, বরকত, রফিক, জব্বার তাদের জীবন দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করেছিলেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাধ্য হয়েছিল সেই দাবি মানতে। আজকের শাসকগোষ্ঠীও দাবি মানতে বাধ্য হয়েছে। পার্থক্যটা রইল কোথায়? বাবার কোলের সন্তান থেকে রিকশাচালক, শ্রমিক, দিনমজুর, স্কুল-কলেজ, মাদ্রাসা, পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক—কে নেই এই মিছিলে? ইতিহাস কি ক্ষমা…