…
এডিটর পিক
বিশ্বের জ্বালানি বাজারে আবারও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ? নিরপেক্ষতা, নিরাপত্তা ও নতুন ভূরাজনৈতিক ঝুঁকি
আগস্ট ৩০, ২০২৬By আন্তর্জাতিক ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ? নিরপেক্ষতা, নিরাপত্তা ও নতুন ভূরাজনৈতিক ঝুঁকি
আগস্ট ৩০, ২০২৬By আন্তর্জাতিক ডেস্ক | 0 Comments
- অ্যান্টি-ওয়েস্ট নেটওয়ার্কের উত্থান: বাংলাদেশের কী করা উচিত?
- পে-স্কেলের খরচের বোঝা কি শেষ পর্যন্ত গরিব-মধ্যবিত্তের?
- কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ
- পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি মানতে হবে ভারতকে, দ্য হেগের রায়
- যুক্তরাষ্ট্র থেকে কেন বোয়িংয়ের আরো উড়োজাহাজ কিনতে চাচ্ছে বাংলাদেশ?
- ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, মস্কো-বেইজিংয়েও নজর: ভারতের ‘আমেরিকা প্লাস’
- মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান: ভারসাম্যের নতুন সমীকরণ
- ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকে তোলপাড়, মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
Author: ডেস্ক রিপোর্ট
ইউক্রেনে রাশিয়ার সেনাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের সাধারণ পরিষদে ৯৩টি দেশ রাশিয়ার সদস্যপদ বাতিলের পক্ষে ভোটদানের পর মস্কো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার নিউইয়র্কে সাধারণ অধিবেশনে মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবের পক্ষে সমর্থন জানায় ৯৩টি দেশ। অন্যদিকে, রাশিয়ার সদস্যপদ স্থগিত করার বিপক্ষে ২৪টি দেশ ভোট দেয়। তবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আরও ৬টি দেশসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত ছিল। ইউক্রেন যুদ্ধে কে কার পক্ষে ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে প্রস্তাবে ভোট দেওয়া দেশগুলোর দুই-তৃতীয়াংশের বেশি দেশ রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোটদান…
হাজার বছর ধরে মানুষ নিজেদের শরীর নিয়ে অধ্যয়ন ও গবেষণা চালিয়েছে। যার ফলশ্রুতিতে এবার মানবদেহে একেবারে নতুন একটি অঙ্গের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আসলে এগুলো কোষ কিন্তু পুরো অঙ্গের মতো কাজ করে। মানুষের ফুসফুসের ভেতরে উপস্থিত পাতলা এবং খুব সূক্ষ্ম শাখায় এ কোষগুলো পাওয়া যায়। বিজ্ঞানীরা একজন সুস্থ মানুষের ফুসফুস থেকে টিস্যু নিয়ে প্রতিটি কোষের ভেতরে উপস্থিত জিনগুলো বিশ্লেষণ করেন। তারপর রেসপিরেটরি এয়ারওয়ে সেক্রেটরি (আরএএস) কোষগুলো শনাক্ত করেন। এর প্রধান কাজ শ্বাসতন্ত্রকে সুস্থ রাখা। বিজ্ঞানীরা আশা করছেন, এর সাহায্যে তারা মানুষকে ধূমপানজনিত রোগ থেকে বাঁচাতে পারবেন। তাই প্রশ্ন উঠছে ধূমপানের ফলেই কি এই বিবর্তন ঘটল নাকি এই কোষ ছিল আগের থেকেই।…
এবি অরাইজি নামে একটি নক্ষত্রের চারপাশে ঘুরছে এমন একটি গ্রহের জন্ম হচ্ছে বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা৷ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে ভরা এই গ্রহটির নাম এবি অরাইজি বি৷ বিজ্ঞানীরা বলছেন, গ্রহ তৈরির সাধারণ যে প্রক্রিয়া তারচেয়ে ভিন্ন প্রক্রিয়ায় এবি অরাইজি বি গ্রহের জন্ম হচ্ছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরির কাছে স্থাপিত সুবারু টেলিস্কোপ ও অর্বিট করতে থাকা হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে এই গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিজ্ঞানীরা বলছেন, এবি অরাইজি নক্ষত্রের চেয়ে এবি অরাইজি বি গ্রহের অবস্থান অনেক দূরে৷ সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন সূর্যের চেয়ে যত দূরে অবস্থিত, এবি অরাইজি বি…
বিজ্ঞানের শিক্ষক হিসেবে প্রকৃতিকে ব্যাখ্যা করার ক্ষেত্রে যুক্তিকে গুরুত্ব দেওয়ার কথা বলায় মামলার আসামি হয়ে মুন্সীগঞ্জের হৃদয় চন্দ্র মণ্ডল এখন কারাগারে। পাননি জামিন। বিজ্ঞান ক্লাসে ধর্ম নিয়ে আলোচনার পর একদল শিক্ষার্থীর বিক্ষোভের মুখে গ্রেপ্তার হন মুন্সীগঞ্জের শিক্ষক হৃদয় কৃষ্ণ মণ্ডল। এরপর মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন নাকচ করে দেন৷ সূত্র মতে, তিন সপ্তাহ আগে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হৃদয় কৃষ্ণ মণ্ডল বিজ্ঞান পড়ানোর সময় প্রসঙ্গক্রমে ধর্ম নিয়ে কথা বলেন৷ ঘটনার পর হৃদয় কৃষ্ণ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মনিরুজ্জামান শরীফ৷ মনিরুজ্জামান জানান, গত ২০ মার্চ দশম…
ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে ইয়ামিনা পার্টির একজন আইনপ্রণেতা পদত্যাগ করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার। আজ বুধবার জোট ছাড়ার ঘোষণা দেন দলটির আইনপ্রণেতা ইদিত সিলমান। আজ বুধবার ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বেনেটের ডানপন্থি ইয়ামিনা দলের সংসদ সদস্য ইদিত সিলমানের পদত্যাগের ফলে সরকার গঠনের মাত্র ১০ মাসের মাথায় তা পতনের মুখে পড়েছে। এতে আরও বলা হয়, এই মুহূর্তে নেসেটে সরকার ও বিরোধীদলের সদস্য সংখ্যা সমান সমান। জোটের আরেকজন সদস্য পদত্যাগ করলেই সরকারের পতন হবে এবং দেশটিকে আবার নির্বাচনে যেতে হবে। প্রকৃত অর্থেই ক্ষমতায় আসার মাত্র দশ মাসের মাথায়ই দেশটির সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা…
কেমন হতো যদি আমাদের পৃথিবীটা বৃত্তাকার না হয়ে সমতল চাকতি হতো? আমাদের জীবনে এই সমতল চাকতির মতো পৃথিবীর প্রভাব কেমন হতো? যদিও পৃথিবী বা অন্য কোনো গ্রহের পক্ষেই আসলে সমতল হওয়া সম্ভব না। মহাকর্ষ শক্তির প্রভাবেই গ্রহ-নক্ষত্রগুলো প্রায় বৃত্তাকার হতে বাধ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গ্রহ বিজ্ঞানের অধ্যাপক ডেভ স্টিভেনসনের মতে, এই মুহূর্তে যদি পৃথিবীকে জোর করে প্যানকেকের মতো সমতল করে দেওয়া হয়, তাহলে যা ঘটবে তা হচ্ছে, মহাকর্ষীয় বলের প্রভাবে এটি আবার গোলকে রূপান্তরিত হওয়ার চেষ্টা করবে। সমতল বানিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথেই পৃথিবী এত প্রবলভাবে গোলক রূপে ফিরে যেতে চাইবে যে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবু…
মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জনসচেতনামূলক লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়। যদিও পুলিশ বলছে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামী তিনি এবং সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন কয়েক বছর আগে বিএনপির রাজনীতিতে এসে বেশ আলোচিত হন। তিনি সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও ওই নির্বাচনে পরাজিত হন তিনি। বিরোধী দল বিএনপির অনেক নেতাকর্মীকেই মাঠের আন্দোলনে খুব একটা সক্রিয় দেখা না গেলেও বিভিন্ন ইস্যুতেই তাকে মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে…
১৯৯০ সালে পাকিস্তানের অর্থনীতির আকার ছিল ৪০ বিলিয়ন ইউএস ডলার, বর্তমানে সেই অর্থনীতির আকার প্রায় ২৬৩ বিলিয়ন ইউএস ডলার। জনসংখ্যা একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো পাকিস্তানের জন্যও আবির্ভূত হয়েছিল স্বাধীনতার পরপরই। উত্তরণ আর পতনের দোলাচলে রাজনীতি অর্থনীতি মিলিয়ে এখন উভয় সংকটে পাকিস্তান। রাজনৈতিক সংকটের মধ্যেই অর্থনৈতিক দিক থেকে অতল গহ্বরে পড়ে গেল পাকিস্তান। অর্থনৈতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) ছয় বিলিয়ন ডলারের কর্মসূচি স্থগিত করে দেওয়া হল। চলতি মাসে এই টাকা ছাড়া হবে না বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের প্রতিবেদন। এমন পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের রেকর্ড দরপতন হয়েছে পাকিস্তানি রুপির। সূত্র মতে, মঙ্গলবার বাজার বন্ধের সময়…
কয়েক লক্ষ বছরের পথ ঘুরে সৌরমণ্ডলের বাইরে থেকে পৃথিবীর কাছে চলে এসেছে একটি ধূমকেতু। সূর্যের জোরালো অভিকর্ষ বলের টানে এই ধূমকেতুর সূর্যের উপর হুমড়ি খাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই সৌরমণ্ডলে ঢোকার কয়েক লক্ষ বছর পর এই প্রথম পৃথিবীর কাছাকাছি আসল এই মহাজাগতিক ধূমকেতু। এই প্রথম আসলেও পৃথিবীর কাছাকাছি তার এই আসা মূলত শেষবারের মতোও। কারণ, সূর্যের জোরালো অভিকর্ষ বলের টানে এই ধূমকেতুর আত্মাহুতি দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি তা শেষ পর্যন্ত না-ও হয় তা হলেও এ বারের মতো সূর্যকে প্রদক্ষিণ করে এই মহাজাগতিক আগন্তুক আবার ফিরে যাবে সেখানে যেখান থেকে বেরিয়ে সে এই সৌরমণ্ডল পরিক্রমা শুরু করেছিল। তার পর আর…
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখন অর্থনীতিতে সবচেয়ে বিপর্যস্ত সময় পার করছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার অভাবে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। দাম পরিশোধ করতে না পারায় জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে সিমেন্ট পর্যন্ত সব গুরুত্বপূর্ণ পণ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে। প্রতিদিন লোডশেডিং হচ্ছে ১৩ ঘণ্টা। বিদ্যুৎ সংকটের কারণে সড়কবাতিও বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কাগজের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও দৈনিক পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে। মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়েছে ১৮.৭ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৩০.২ শতাংশ। ফাস্টক্যাপিটাল রিসার্চের গবেষণা প্রধান দিমান্থা ম্যাথিউ বলেন গত কয়েক দশকের মধ্যে মুল্যস্ফীতির সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে শ্রীলঙ্কায়। সীমাহীন দুর্ভোগ সহ্য করতে না পেরে ৩১…