Author: ডেস্ক রিপোর্ট

গত ১০ বছরে নরেন্দ্র দামোদর মোদির একচ্ছত্র শাসন ক্রমেই স্বৈরাচারী কায়দায় শক্তিশালী শাসক হয়ে ওঠে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নিশ্চিত ছিলেন যে তৃতীয়বারের মতো তিনি আরও শক্তিশালী অবস্থায় নির্বাচনী বৈতরণী পার করবেন। গত ১০ বছর বিজেপি ভারতকে যেভাবে জাত-পাত, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু তত্ত্বে বিভক্ত করেছে, তাতে শুধু ভারতের উদার গণতন্ত্রের চরিত্রেই নয়, উপমহাদেশের অতীব জটিল ভূরাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলেছে। ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রায় কাছাকাছি নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদি। দেশ চালিয়েছিলেন অনেকটা স্বৈরশাসকের মতো। যার উদাহরণ ২০১৬ সালে হঠাৎ করে ১০০০ ও ৫০০ রুপির মহাত্মা গান্ধী সিরিজের নোট বাজার থেকে রাতারাতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি একাই মন্ত্রিপরিষদের…

Read More

বর্ণবাদ হলো এমন একটি দৃষ্টিভঙ্গি, যার মাধ্যমে মানবজাতিকে বিভিন্ন উঁচু-নিচু শ্রেণীতে বিভক্ত করা হয়। এই বিভাজনে বেশ কিছু বৈশিষ্ট্য বিবেচ্য হয়। কখনো হয়তো গায়ের চামড়ার রং, আবার কখনো পেশা, গোত্র, অঞ্চল ইত্যাদি। মানবজাতির ইতিহাসে বর্ণবাদের নিপীড়ন একটি অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও পৃথিবীর বিভিন্ন দেশে বর্ণবাদের মতো জঘন্য প্রথার চর্চা করা হতো। দেশ ও অঞ্চল ভেদে বর্ণবাদের ধরনও ছিল ভিন্ন রকম। দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ প্রথার মূলে ছিল গায়ের রং। সহজ করে বললে, কালো চামড়ার মানুষদের প্রতি সাদা চামড়ার মানুষেদের সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য। আফ্রিকায় বর্ণবাদের শুরুটা হয়েছিল প্রায় সাড়ে তিনশ বছর আগে, যখন ইউরোপীয় সাদা চামড়ার বণিক সম্প্রদায় প্রথমবারের…

Read More

রাজধানীর গুলশান-বনানীসহ অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনতে গেলে প্রতি বর্গফুটের দাম পড়ছে ২০-২৫ হাজার টাকা। ভবনের অবস্থান ও নান্দনিকতার ওপর ভিত্তি করে এর চেয়েও বেশি দাম দিতে হয়। সেক্ষেত্রে দুই হাজার বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য গিয়ে দাঁড়াচ্ছে ৪ থেকে ৬ কোটি টাকায়। অথচ নিবন্ধনে অভিজাত এসব ফ্ল্যাটের মূল্য দেখানো হচ্ছে কোটি টাকারও কম। আবার দেশের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তারই এসব এলাকায় ফ্ল্যাট কেনার সামর্থ্য থাকার কথা নয়। যদিও বাস্তবতা ভিন্ন। অভিজাত এলাকাগুলোয় প্লট বা ফ্ল্যাটের প্রধান ক্রেতাই এখন সরকারি কর্মকর্তারা। গুলশানে একদিনেই চারটি ফ্ল্যাট কিনেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবার। দুর্নীতি দমন কমিশনের (দুদক)…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর থেকে দেশের ভেতরে বিরোধী শিবির থেকে রাজনৈতিক কোনো চাপ দেখছে না আওয়ামী লীগ। দলটির টানা চতুর্থ দফার সরকার অনেকটা স্বস্তিতেই ছিল। কিন্তু হঠাৎ করেই রাজনীতির বাইরে আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ক্ষমতাসীনদের সেই স্বস্তি কিছুটা উদ্বেগে রূপ নিয়েছে। কারণ, তাঁরা দুজনই সরকারের বিশেষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। দুটি বাহিনীর শীর্ষ পদে থাকার সময় তাঁদের দুজনের বিরুদ্ধেই ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করার অভিযোগ উঠেছিল। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি তাঁর ভাইয়ের ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরিতে প্রভাব খাটিয়েছেন। আর সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের আয়বহির্ভূত বিপুল সম্পদের খোঁজ পাওয়া…

Read More

বাংলাদেশি নাগরিকদের অতি সংবেদনশীল এবং ‘ক্লাসিফায়েড’ তথ্য অনলাইনে বিক্রি করেছে পুলিশের দুই কর্মকর্তা। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) ডাটাবেইজে প্রবেশ করে এসব তথ্য নিজেদের দখলে নিয়েছিলেন তারা। ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন- অ্যান্টিটেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং র‍্যাপিড একশন ব্যাটালিয়ন-৬ (র‍্যাব) এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আমান বান্না। আইনশৃংখলা রক্ষাকারী এই দুই ইউনিটের প্রবেশাধিকার বন্ধ করাসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এনটিএমসি। শুক্রবার (৭ জুন) দুপুরে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিএমসি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল জিয়াউল আহসান। জানা যায়, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং এএসপি তারেক আমানের আইডি থেকে ন্যাশনাল ইন্টিলিজেন্ট প্ল্যাটফর্মে (এনআইপি)…

Read More

সম্পদ বিষয়ক তথ্য সেবাদাতা মার্কিন কোম্পানি ওয়েলথ-এক্সের বার্ষিক প্রতিবেদনে ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত পরপর তিন বছর বিশ্বব্যাপী ধনীর সংখ্যা বৃদ্ধির দিক থেকে শীর্ষে থাকা দেশগুলোর অন্যতম ছিল বাংলাদেশ। বিভিন্ন মাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের অনেকেই বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলছেন, যা বৈধভাবে অর্জিত বা প্রদর্শিত নয় অথবা কালো টাকা হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক ইউবিএস ব্যাংকের গত সেপ্টেম্বরে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অর্থনীতির নানামুখী সংকট সত্ত্বেও দেশে বিলিয়নেয়ার বা শতকোটি টাকার মালিকের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে, যারা দেশের মোট জিডিপির ১০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছেন। দেশের বিশেষ এ গোষ্ঠীর সদস্যদের অপ্রদর্শিত সম্পদ বা কালো…

Read More

ভারতের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের ফরিদকোট আসন থেকে জয়ী হয়েছেন সরবজিৎ সিং খালসা। তার অন্যতম পরিচয় হলো তার বাবার নাম ছিল বিয়ন্ত সিং। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার যে দুইজন দেহরক্ষী গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল, তাদেরই একজন ছিলেন বিয়ন্ত সিং। তার সঙ্গে একই লোকসভায় বসবেন ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধীও। সরবজিৎ সিংয়ের মতোই আরেক খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংও এবারের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন জেলবন্দি অবস্থায় থেকেই। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আছে। ভোটে জেতার পরে তার আইনজীবীরা তার জামিনের ব্যবস্থা শুরু করেছেন। অমৃতপাল সিংয়ের আইনজীবী রাজদেভ সিং খালসা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে জামিনের আবেদনে সরবজিৎ সিংয়ের মাদক-বিরোধী…

Read More

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকে সতর্ক করল বিদেশি বিনিয়োগ নিয়ে। ড. ইউনূসের বিরুদ্ধে আইনের অপব্যবহার হলে বাংলাদেশের আইনের শাসন প্রশ্নবিদ্ধ এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার এ সতর্কবার্তা দিয়েছেন। প্রসঙ্গত, দুদকের করা অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় গত ২ জুন আদালতকক্ষে লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়িয়েছিলেন ড. ইউনূস৷ স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শান্তিতে নোবেলজয়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়্যাল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলে ভূষিত ড. মুহাম্মদ ইউনূসকে গত রোববার বাংলাদেশের একটি কোর্টরুমে লোহার খাঁচার ভেতরে…

Read More

বিজ্ঞানের একেবারে মৌলিক শাখা হলো পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের এমন কোনো শাখা নেই, যেখানে পদার্থবিজ্ঞানের ভূমিকাকে গৌণ করা যায়। মানুষের রোগনির্ণয় ও চিকিৎসায় পদার্থবিজ্ঞানের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সবচেয়ে সরল যে যন্ত্রটি রোগনির্ণয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তার নাম থার্মোমিটার। মানুষের শরীরের স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হলে শরীরের তাপমাত্রার পরিবর্তন ঘটে স্বাভাবিকের চেয়ে বেশি। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শিশুদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা এর চেয়ে কিছুটা বেশি থাকে। শরীরের তাপমাত্রা ৯৯ বা ১০০ ডিগ্রি ফারেনহাইট হয়ে গেলে আমরা অনেক সময় খুব বিচলিত হয়ে পড়ি। কিন্তু চিকিৎসকেরা তিন মাসের কম বয়সী…

Read More

সূর্যের আলো না পড়লে যেকোনো জায়গা হয়ে যায় অন্ধকার। স্যাঁতসেঁতে আবহাওয়া থাকে। কৃত্রিমভাবে আলোর ব্যবস্থা না করলে সেখানে বসবাস করা সম্ভব হয় না। তবে সূর্যের আলো পড়ে না, এমন এক গ্রাম ছিল ইতালিতে। ইতালির ভিগানেল্লা নামে একটি ছোট গ্রামের বাসিন্দারা সূর্যের আলো ছাড়াই জীবন কাটাতেন। বিশেষ করে শীতকালে। পাহাড়ের গভীরে উপত্যকার তলদেশে গ্রামের অবস্থান হওয়ায় শীতকালে পুরো তিন মাস সূর্য আলো সেখানে পড়ত না। ভিগানেল্লার আশপাশের পাহাড়গুলো গ্রামের ওপর দীর্ঘ ছায়া ফেলত। তখন গ্রামবাসীর কাছে নিজের বাড়িকে মনে হতো সাইবেরিয়ার শীতলতম কোনো স্থান। বছরের পর বছর ভিগানেল্লার লোকেরা এটিকে তাঁদের ভাগ্য হিসেবে মেনে নিয়েছিলেন। শীতকালে সূর্যের দেখা ছাড়াই জীবন যাপন…

Read More