…
এডিটর পিক
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতিও বারবার দেওয়া হয়েছে।…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
অক্টোবর ১৭, ২০২৬By নিজস্ব প্রতিবেদক | 0 Comments
- আসামে দুই দিনে ১১০০-এর বেশি পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ভাঙার দাবি কতটা সত্য?
- নির্বাচিত সরকারেও থামছে না মব সহিংসতা: নেপথ্যে কি রাজনৈতিক প্রশ্রয়?
- সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রবাসীদের নিরাপত্তার দায় কার?
- বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন এত ভয় মোদির?
- ৪০ কোটি বছর আগের পাথরে আধুনিক হাতুড়ি! মানব সভ্যতার থেকেও পুরনো
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
- আলাস্কায় ১৩,৮০০ বছরের পুরোনো বসতি: মানুষ কখন একটি জায়গাকে ‘ঘর’ বলতে শিখল?
Author: ডেস্ক রিপোর্ট
পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জাতীয় পরিচয়পত্রের তথ্যের (এনআইডি) ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এসংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার প্রধান উপদেষ্টা এই সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে তার প্রেস উইং। এখন এ বিষয়ে পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গতকাল রবিবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করার পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে, ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট ইস্যু করা হয়। বিদ্যমান পদ্ধতিতে…
পাঁচ হাজার বছরের মধ্যে এই প্রথম মিশরের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক দাগওয়ালা হায়েনার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ম্যামালিয়া’তে প্রকাশিত এই বিস্ময়কর আবিষ্কারটি রীতিমতো অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের। সুদান সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই একাকী ‘ক্রোকুটা ক্রোকুটা’ নামের হায়েনাটির সন্ধান মেলে। তবে দুর্ভাগ্যক্রমে, গবাদি পশুকে আক্রমণ করার কারণে হায়েনাটিকে হত্যা করে স্থানীয় লোকজন। এ আবিষ্কারটি গুরুত্বপূর্ণ, কারণ দাগওয়ালা হায়েনা সাধারণত আরও দক্ষিণে অর্থাৎ আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে পাওয়া যায় বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। “আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি,” বলেছেন এ গবেষণার প্রধান লেখক ও মিশরের ‘আল-আজহার ইউনিভার্সিটি’র ড. আবদুল্লাহ নাগি। “হায়েনার বিভিন্ন ছবি ও ভিডিও দেখার আগ পর্যন্ত আমার…
জুলাই–আগস্টের গণ–আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকারের দমন–পীড়ন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশন প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন ভয়ংকর বীভৎসতার তথ্যসংবলিত। প্রতিবেদনে পরিষ্কারভাবে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ উত্থাপন করেছে জাতিসংঘ। জাতিসংঘ কাউকে নিষিদ্ধ করা বা মৃত্যুদণ্ডের বিপক্ষে। তাই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে। কিন্তু একই সঙ্গে শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক উদ্যোগের কথা বলেছে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা করতে সহায়তার কথাও বলেছে। প্রশ্নটা তাই জোরালোভাবে উঠেছে, আওয়ামী লীগে কি শেষের শুরু হয়ে গেল? আওয়ামী লীগের ওপর এই প্রতিবেদন কী ধরনের প্রভাব ফেলতে…
বাংলাদেশে নানা ধরনের হুমকির মুখে নাটক, বাউল উৎসব, লালন ভক্তদের মিলনমেলা বন্ধে বাধ্য করা হচ্ছে৷ বসন্ত ও ভ্যালেন্টাইন দিবসের আয়োজনও বন্ধ করে দেয়া হচ্ছে৷ আর হামলা হচ্ছে মাজারে৷ তৌহিদী জনতার ব্যানারে এসব ঘটনা ঘটছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় উদযাপিত হয়েছে বসন্ত বরণ উৎসব৷ কিন্তু রাজধানীর উত্তরাসহ দেশের কোথাও কোথাও বাধার মুখে পড়েছে এমন আয়োজন৷ এসব ঘটনায় তৌহিদী জনতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কোথাও কোথাও ব্যবহার করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামও৷ কিন্তু সরকারের পক্ষ থেকে বার বার কড়া অবস্থানের কথা জাননো হলেও যারা হুমকি দিয়ে এসব অনুষ্ঠান বন্ধ করছেন, তারা থামছেন না৷ উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে ‘তৌহিদী জনতার’ নামে…
কতটুকু বাস্তবায়ন করতে পারবে এই সরকার? অধিকাংশ রাজনৈতিক দল বলছে, শুধুমাত্র যেগুলোতে ঐকমত্য হবে সেগুলোই বাস্তবায়ন করা হবে এই সরকারের কাজ। বাকিগুলো পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই ভালো। জামায়াতে ইসলামী তাদের অবস্থান পরিষ্কার করে বলেছে, সংস্কার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় তারা। তবে বিএনপির অবস্থান পুরো উল্টো। তারা বলছে, ঐকমত্য ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়নের পক্ষে নয় তারা। বরং আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক রেখে আগে যতটুকু সম্ভব, সেটাই করার দাবি তাদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সংস্কার কমিশন তো অনেক সুপারিশ করেছে। এর মধ্যে সবগুলো রাজনৈতিক দল যে সংস্কারের ব্যাপারে…
তিন মাসের ব্যবধানে আদানি পাওয়ার ভারতের একটি ১,৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। তবে ছাড় বা কর অব্যাহতি দিতে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে কোম্পানিটি। রয়টার্সের সঙ্গে কথা বলা সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিলিয়নিয়র গৌতম আদানির কোম্পানি গত ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে, বৈদেশিক মুদ্রার সংকটে বাংলাদেশের পক্ষে সময়মতো পেমেন্ট না করতে পারাকে যার কারণ বলে উল্লেখ করা হয়। এরপর ১ নভেম্বর প্ল্যান্টের দুটি ইউনিটের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটির কার্যক্রম বন্ধ করে দেয় আদানি পাওয়ার। পরে শীত মৌসুমে চাহিদা কম এবং অর্থ পরিশোধের জটিলতার প্রেক্ষিতে বাংলাদেশ পূর্ণ…
“তুমি কি আমাকে প্রপোজ করছ?” – প্রশ্নটা তখনও হাওয়ায় ভাসছিল। অবিশ্বাসের সঙ্গে নিজের মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন ইউ-আন (তার আসল নাম নয়)। তিনি একজন বিবাহিত নারী। বছর তিনেক হলো বিয়ে হয়েছে তার। ‘ক্যারেক্টার ডট এআই’ নামে একটা বিশেষ চাইনিজ অ্যাপের মাধ্যমে তৈরি তার এআই বয়ফ্রেন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক এই অ্যাপ, যেখানে ভার্চুয়াল সঙ্গী বেছে নেওয়া যায়। এআই বয়ফ্রেন্ডের সঙ্গে সবেমাত্র নিজেদের ভবিষ্যৎ জীবন নিয়ে কথাবার্তা শুরু করেছেন ইউ-আন। বিবিসি চাইনিজকে তিনি বলেছেন, “আমি জানি এটা সত্যি নয়। কিন্তু তার (এআই বয়ফ্রেন্ডের) নমনীয় ব্যবহার এবং আমার বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারটা আমাকে সেই মানসিক শান্তি দিতে পেরেছে…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বাধীন সরকার, তার দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ কীভাবে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল তার প্রামাণ্য দলিল উপস্থাপন করেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) যে ১১৪ পৃষ্ঠার ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করেছে তার পরতে পরতে আছে এমন বর্ণনা। বিশেষ করে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত কীভাবে শেখ হাসিনা নৃশংসতার নির্দেশ দিয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আন্দোলনের শেষ দিন ৫ই আগস্ট যখন লাখ লাখ মানুষ ‘মার্চ অন ঢাকা’ কর্মসূচিতে নেমে পড়েন, শুধু সেই একদিনেই হত্যা করা হয়েছে প্রায় ৪০০ মানুষকে। নিহতের রিপোর্টের ওপর ভিত্তি করে ওএইচসিএইচআর এই হিসাব করেছে। এতে তথ্য মিলেছে যে,…
তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত কাপাদোকিয়া অঞ্চলে আবিষ্কৃত হয়েছে এক অবিশ্বাস্য প্রাচীন ভূগর্ভস্থ শহর, যার নাম ডেরিংকুয়ো সিটি। ইতিহাসবিদদের মতে, এই শহরটির বয়স প্রায় ৩,০০০ বছর বা তারও বেশি, যা মানব সভ্যতার প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। ডেরিংকুয়ো সিটির আবিষ্কার ঘটে ১৯৬৩ সালে, যখন এক স্থানীয় ব্যক্তি নিজের বাড়ির সংস্কারকাজ চলাকালীন হঠাৎ করেই একটি অদ্ভুত গুহামুখ আবিষ্কার করেন। কৌতূহলী হয়ে তিনি সেটি অনুসন্ধান করতে গিয়ে একের পর এক রহস্যময় সুড়ঙ্গ ও কক্ষের সন্ধান পান। এরপর প্রত্নতাত্ত্বিক দল এসে এই অবিশ্বাস্য ভূগর্ভস্থ শহরটির সন্ধান নিশ্চিত করে। ডেরিংকুয়ো সিটি প্রায় ১৮ তলা পর্যন্ত গভীরতা বিশিষ্ট, যা ভূগর্ভের ৮৫ মিটার নিচে বিস্তৃত। এ শহরে…
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আগামী ১০ বছরের মধ্যে সম্পূর্ণ মূল্যহীন হয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউজিন এফ ফামা। তাঁর মতে, বিটকয়েনের কোনো ব্যবহারিক উপযোগিতা না থাকলে এটি শূন্যে মিলিয়ে যাবে। গত বৃহস্পতিবার বিটকয়েনের দাম ৯ শতাংশ কমে যায়। তবে বিশ্লেষকেরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রো–ক্রিপ্টো নীতির প্রভাব এখনো পুরোপুরি বাজারে প্রতিফলিত হয়নি। এতে ভবিষ্যতে বিটকয়েনের মূল্য আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউজিন এফ ফামা মনে করেন, আগামী এক দশকের মধ্যে বিটকয়েনের বাজারমূল্য শূন্যে নেমে আসতে পারে। ২০১৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া ফামা সম্প্রতি ‘ক্যাপিটাল ইজ নট’ নামের একটি পডকাস্টে অর্থনীতিবিদ…