…
এডিটর পিক
বাংলাদেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। পুলিশের…
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
- গণ-অভ্যুত্থানের পর পুলিশের অস্ত্রভান্ডারে নতুন সংযোজন, বাড়ছে মানবাধিকার উদ্বেগ
- মেয়াদোত্তীর্ণ রাজনীতিতে বিপন্ন বাংলাদেশ
- দখল, চাঁদাবাজি ও খুনের আতঙ্কে জনজীবন
- একসঙ্গে তিন তালাক: ইসলামে কী বলা হয়েছে, আর বাংলাদেশে আইনের অবস্থান কী?
- ‘কেউ মামলা করেনি’—অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?
- দেশজুড়ে সন্ত্রাসীরা কেন এতটা বেপরোয়া?
- ইরান যেভাবে আধুনিক যুদ্ধের ধরন বদলে দিল
Author: বিশেষ প্রতিবেদক
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ট্রিয়ারে পায়ে হেঁটে চলাচলের এলাকায় দ্রুত গতিতে ঢুকে পড়া একটি গাড়ির নীচে চাপা পড়ে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছে৷ ঘটনা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ব্যক্তিগত পর্যায়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ৷ ঘটনার পর বার্তাসংস্থা ডিপিএকে পুলিশের এক মুখপাত্র জানান, চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটি আটক করার হয়েছে। পুলিশের মুখপাত্র বলেন, ‘‘পথচারীদের এলাকায় একটি গাড়ির আঘাতে আহতদের আমরা উদ্ধার করেছি৷ গাড়িটি এবং তার চালককে আটক করা হয়েছে৷’’ পরে এক সংবাদ সম্মেলনে আটক ব্যক্তি জার্মান নাগরিক এবং তার বয়স ৫১ বছর বলে জানানো হয়৷ ঘটনার পরই জরুরি সেবার কর্মীরা সেখানে ছুটে যান৷ ঘটনাস্থল…
বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরকারি একটি কার্যালয়ের চুরি ঠেকাতে এলাকাবাসীকে মহাভোগান্তির মধ্যে ফেলা হয়েছে। চলফেরায় সীমাবদ্ধতা আরোপ করায় বন্দিদশায় পড়ার অনুভূতি হচ্ছে সেখানকার প্রায় ২০ হাজার মানুষের। সরাইল উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কার্যালয়ে সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। আর এই চুরি ঠেকাতে পরিষদের কর্মকর্তারা সাধারণ মানুষের গতিবিধিতে ব্যাঘাত ঘটিয়েছেন। এটা নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী এবং সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা হিসেবে চিহ্নিত করে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তাঘাট অধিকাংশই সংশ্লিষ্ট পাঁচটি গ্রামের সাধারণ মানুষের নিয়মিত চলাচলের পথ। উপজেলা পরিষদের উদ্যোগের প্রেক্ষিতে এসব সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তারা একটুও আমলে নেয়নি। চুরি ঠেকাতে না…
এশিয়ার ছোট্ট দেশ তাইওয়ান এখন শিশু জন্মদানে বেশ পিছিয়ে পড়েছে। সরকারের গৃহীত নীতির ফলে দেশটিতে এখন ১৫ বছরের কমবয়সী শিশুর তুলনায় পোষাপ্রাণীর সংখ্যা বেশি। গত সেপ্টেম্বর মাসের জনসংখ্যা সংক্রান্ত তথ্যাদি বিশ্লেষণ করে সম্প্রতি এই চিত্র পাওয়া গেছে। তাইওয়ানে যে পোষ্যদের সংখ্যা বেশি, এটা সে দেশের সরকারকেও বিপাকে ফেলে দিয়েছে। নাগরিকদের অনীহার কারণে জন্মহার কমে যাচ্ছে চীনের নিজস্ব ভূখণ্ড দাবিকৃত বিশেষায়িত এ দেশটিতে। বলা হচ্ছে, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে কম জন্মহারের দেশ তাইওয়ান। বংশবৃদ্ধি এবং সন্তান জন্ম দেয়াকে এখন ‘ওল্ড স্কুল’ মানতে শুরু করেছেন তারা। পরিবর্তে কুকুর-বিড়ালের মতো প্রাণী পোষার প্রবণতা বেড়ে গেছে সেখানে। ১৯৪৯ সালে মাও সেতুঙ-এর নেতৃত্বে চীনে নয়াগণতান্ত্রিক…
বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক স্থগিত হয়েছে। স্বরাষ্ট্র সচিব পর্যায়ের ২৯ নভেম্বরের পূর্ব নির্ধারিত বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে মতেই আয়োজক বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু শেষ সময়ে এসে ভারতীয় প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করায় তা স্থগিত হয়ে গেছে। দুই দেশের তরফে করনাভাইরাসকে কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে বৈদেশিক সম্পর্ক বিশ্লেষকরা বিষয়টিকে সহজভাবে দেখছেন না। বিশ্লেষকরা মনে করছেন, উঁচু মাপের বন্ধুত্বের বার্তাবরণের মধ্যেই দুই দেশের পরস্পরের প্রতি অভিযোগও আছে বেশ কিছু। সেই সঙ্গে আছে কিছু অবিশ্বাস ও সন্দেহ। ফলে শক্ত দেখালেও সম্পর্কটা আসলে নড়বড়ে। তাই বিশ্ব রাজনীতির উত্থান-পতনে পারস্পরিক এই সম্পর্ক দ্রুতই টলে ওঠে। ধারণা…
বাংলাদেশে সরকারি সেবা গ্রহণকারীদের চারভাগের এক ভাগ মানুষকে ঘুষ দিয়ে কাজ করতে হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। টিআই গত ১২ মাসে দুর্নীতি নিয়ে এক সমীক্ষা চালায়। সমীক্ষায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হয়। মূলত জরিপে জনগণকে পুলিশ, আদালত, সরকারি হাসপাতাল, পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া এবং বিদ্যুৎ, পানির মতো পরিষেবা পাওয়ার অভিজ্ঞতার বিষয় প্রশ্ন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার- এশিয়া ২০২০’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে গত ১২ মাসে সরকারি সেবা গ্রহণকারীদের ২৪ শতাংশ মানুষকে ঘুষ দিয়ে কাজ করতে হয়েছে। বাংলাদেশের ২৪ শতাংশ মানুষ বলেছে তারা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয়েছে।…
কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিদেশে সাহায্য বাজেট কমাচ্ছে যুক্তরাজ্য। ইতিমধ্যে যুক্তরাজ্যে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এবং সেই সঙ্গে আছে ব্রেক্সিটজনিত অনিশ্চয়তা। এই দুই কারণে যুক্তরাজ্যের অর্থনীতিতে এখন ভালো খবর নেই বললেই চলে। দ্বিতীয় দফা মন্দার আশঙ্কার মধ্যে আছে দেশটি। প্রতিবছর বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ ব্রিটিশ সহায়তা পেয়ে থাকে। এ ছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে সহযোগিতা দিয়ে আসছে। এখন ব্রিটিশ সরকার বিদেশে সাহায্য বাজেটে কাটছাঁট শুরু করলে বাংলাদেশও ক্ষতির শিকার হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ২৪ নভেম্বর ২০২০, বুধবার বিদেশে সাহায্য বাজেট কমাচ্ছে যুক্তরাজ্য ঘোষণা দেন। তিনি বলেন, ব্যয় পর্যালোচনার অংশ হিসেবে যুক্তরাজ্য…
পরপর দুই দিনে ঢাকার তিনটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঢাকার গণমাধ্যমগুলো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। ‘দুই দিনে পুড়ল তিন বস্তি, আগুনে ষড়যন্ত্রের গন্ধ’ এভাবেই এ সংক্রান্ত খবরের শিরোনাম করেছে জাতীয় পত্রিকা দৈনিক সমকাল। ‘এক মাসে ৫ বস্তিতে আগুন, হতভাগা বস্তিবাসীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা, নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যমূলক তা পর্যবেক্ষণ করা উচিত -নগর পরিকল্পনাবিদ’ এমন শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। ‘মাসোহারা ভোগীদের দায় নিতে হবে’ লিখেছে দৈনিক প্রথম আলো। ‘আগুনে ছোট হয় বস্তি পাল্টে যায় দখল’ এমন শিরোনাম করেছে দৈনিক কালের কন্ঠ। ‘তিন বস্তিতে আগুন উদ্দেশ্যমূলক না দুর্ঘটনা?’ এমন শিরোনাম করেছ জাগো নিউজ ২৪ ডট কম। আগুন পিছু ছাড়ছে না বস্তিবাসীর। গত ১…
বিএনপি নেতাদের এক সভা থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার করোনাভাইরাস মোকাবেলাকে বাণিজ্য হিসেবে নিয়েছে। মহামারী মোকাবেলাকে বাণিজ্য হিসেবে নিয়ে সরকার দুর্নীতির সুযোগ সৃষ্টি করেছে বলে ওই সভায় অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ২৫ নভেম্বর ২০২০, বুধবার সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজকে অসহায় অবস্থায়। আপনারা দেখেছেন, করোনাকালীন সময়ে হাসপাতালগুলোতে কী অবস্থা হয়েছে সেখানে ব্যবসায়ী সাহেদ, ডা. সাবরিনার মতো ছাত্রলীগ-যুবলীগের ব্যবসায়ীরা বগল বাজিয়েছিল, টাকা লুটপাট করেছে, লুটের রাজ্যে বাংলাদেশকে পরিচিত করেছে। সেলিমা বলেন, “বর্তমান সরকার একটা অপদার্থ সরকার। যে কিনা সাহায্য তো করেইনি জনগণকে, বরং তারা এই করোনাকে বাণিজ্য হিসেবে…
করোনার জন্য লকডাউনের কারণে ভারতে অনেক বস্ত্রকল বন্ধ হয়ে গেছে। এ কারণে দেশটিতে তুলার চাহিদা কমে গেছে। বাড়ছে মজুতের পরিমাণ। অন্যদিকে তুলার নতুন মৌসুম শুরু হচ্ছে। এ অবস্থায় উৎপাদিত তুলা রফতানি করতে না পারলে চাষিরা ভালো দাম পাবেন না, এমন আশঙ্কা রয়েছে। এ আশঙ্কা থেকে ভারতীয় তুলা বাংলাদেশে রফতানির চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন এ দেশের বস্ত্রকলমালিকরা। জানা গেছে, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। চুক্তি হলে বছরে ভারত থেকে ১৫ লাখ বেল তুলা আসবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই ভারতীয় তুলা বিক্রি কার্যক্রম পরিচালনা করবে। তবে আমদানিকৃত তুলা যদি টিসিবি বিক্রি করতে না…
জো বাইডেন খুবই দুর্বল প্রেসিডেন্ট হবেন আর দুর্বলতা ঢাকতে যুদ্ধ বাধাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন চীন সরকারের এক উপদেষ্টা। চীন সরকারের ওই উপদেষ্টার নাম ঝেং ইয়ংনিয়ান। তিনি চীনের শেনঝেনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেমপোরারি চায়না স্টাডিজের ডিন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ঝেং ইয়ংনিয়ান মত দেন, চীনকে দমনের ব্যাপারে যুক্তরাষ্ট্রে উভয় দলের মধ্যে এখন ঐকমত্য আছে। ফলে, বাইডেন হোয়াইট হাউসে প্রবেশের পর চীনের ব্যাপারে মার্কিন জনগণের অসন্তোষের সুযোগটি তিনি নিতে পারেন। বাইডেন খুবই দুর্বল প্রেসিডেন্ট হবেন বলে মনে করছেন ঝেং ইয়ংনিয়ান। তাঁর মতে, বাইডেন যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করতে না পারেন,…