…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
অক্টোবর ১৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
অক্টোবর ১৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- ইশরাক কি আইনের ঊর্ধ্বে?
- আমরা কি মানুষের কষ্ট বুঝি, নাকি তার পরিচয় দেখে সহানুভূতি দেখাই?
- আলাস্কায় ১৩,৮০০ বছরের পুরোনো বসতি: মানুষ কখন একটি জায়গাকে ‘ঘর’ বলতে শিখল?
- পুজোর বইয়ের স্টলে হামলার অভিযোগ: পশ্চিমবঙ্গে ভিন্নমতের জায়গা কতটা নিরাপদ?
- আবার আইএমএফের ঋণ: বাংলাদেশ কি সংকট সামলাচ্ছে, নাকি সংস্কার পিছিয়ে দিচ্ছে?
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
Author: ডেস্ক রিপোর্ট
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের পণ্যবাজারে অর্ধ শতকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা লাগতে যাচ্ছে বলে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। ইউক্রেনে রুশ হামলার জেরে চলমান যুদ্ধের ‘গুরুতর প্রভাব’ পড়বে বৈশ্বিক অর্থনীতিতে—এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফও। আইএমএফ বলছে, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকা দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া ইউক্রেন ছেড়ে লোকজন শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার প্রভাবও বৈশ্বিক অর্থনীতি পড়বে বলে মনে করছে সংস্থাটি। ইউক্রেনে যুদ্ধ যত দীর্ঘ হবে, খাদ্য পণ্যের দাম বাড়তি থাকার সময়সীমাও তত বাড়তে থাকবে বলে সতর্ক করেছে বিশ্ব ব্যাংক। কী বলছে বিশ্বব্যাংক ইউক্রেনে রাশিয়ার সামরিক…
পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, বিশ্ববিদ্যালয় হচ্ছে নীরব এলাকা। এখানে শব্দের গ্রহণযোগ্য মান ৪৫ ডেসিবেল, কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৮৯ ডেসিবেল পর্যন্ত শব্দ শোনা যায়। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ভোগেন নানা শারীরিক ও মানসিক সমস্যায়। সম্প্রতি বাকৃবির এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুরাদ আহমেদ ফারুখ ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা মিলে এই গবেষণা করেন। প্রায় বিশ্ববিদ্যালয়ের ৮০ শতাংশ শিক্ষক-শিক্ষার্থীর পাঠে মনোযোগহীনতা, মাথা ব্যথা, শ্রবণশক্তির সমস্যা, উদ্বিগ্নতা, অনিদ্রা, স্নায়বিক সমস্যা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যায় ভোগার তথ্য গবেষণায় উঠে এসেছে। গবেষণার প্রধান মুরাদ আহমেদ ফারুখ জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দ দূষণের মাত্রা নির্ণয়, দূষণের মাত্রা নির্দেশক ম্যাপ তৈরি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের…
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সাধারণত বুনো পাখি ও হাঁস-মুরগির হয়ে থাকে। মানবশরীরে সংক্রমণের নজির খুবই কম। তবে চীনে প্রথমবারের মতো মানবশরীরে এই এইচ৩এন৮ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। চার বছর বয়সী এক শিশুর শরীরে এটি শনাক্ত হয়। তবে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, লোকজনের মধ্যে এই ফ্লুর ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম। খবর এএফপির। উত্তর আমেরিকায় এক ধরনের হাঁসে প্রথম শনাক্ত হওয়ার পর ২০০২ সাল থেকে এভিয়ান ফ্লুর এইচ৩এন৮ ধরনটি ছড়াতে থাকে। এটি ঘোড়া, কুকুর ও সিলকে সংক্রমিত করার জন্য পরিচিত হলেও অতীতে মানবশরীরে শনাক্ত হয়নি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) গতকাল মঙ্গলবার বলেছে, মধ্যাঞ্চলের হেনান প্রদেশের চার বছর বয়সী এক ছেলের শরীরে ফ্লুর ধরনটি…
প্রাক-ইসলামের সময় প্রাচীন আরব ছিল সাংস্কৃতিক বৈচিত্রে ভরপুর। তাদের সেসময়ের বিশ্বাস ও চর্চাকে অন্ধকারাচ্ছন্ন বলা হয়। তবে ঢালাওভাবে তাদের উপর দোষ দেওয়ারও পক্ষপাতী নন বর্তমান অনেক ঐতিহাসিক। কারন প্রাচীন আরব উপদ্বীপের অঞ্চলভেদে সামাজিক ভারসাম্য বজায় ছিল। কোন কোন অঞ্চলে সামাজিক অস্থিরতা মাত্রা ছাড়িয়ে গেলেও শহরাঞ্চলে মোটামুটি ধরণের উন্নত সভ্যতার উপস্থিতি বিদ্যমান ছিল। আরব উপদ্বীপের ধর্মীয় বিশ্বাসও ছিল এমন বৈচিত্র্যময়। ইহুদি ও খ্রিষ্টানগণ এক ঈশ্বরেও বিশ্বাসী হলেও আস্তে আস্তে তারা ধর্মের মূল ভিত্তি থেকে দূরে সরে যেতে শুরু করে। একটা শ্রেণী ব্যস্ত ছিল পৌত্তলিকতায়, মূর্তিপূজাই ছিল তাদের ধ্যান৷ ছিল প্রকৃতিপূজক, কাহিন নামধারী কিছু দরবেশসম কবিরাজ যারা কিনা জ্বিনের সাহায্যে সাধারণের রোগ…
আগামী বৃহস্পতিবারের (২৮ এপ্রিল) পর থেকে শুরু হতে পারে ঈদের ছুটি। সুতরাং শিল্প কারখানাও খোলা থাকবে আর মাত্র দুদিন। কিন্তু এখনও দেশের ৯ হাজার শিল্প কারখানার মধ্যে ৬ হাজার কারখানার শ্রমিকরা তাদের বেতন ও বোনাস পাননি। অথচ চলতি মাসের ১১ এপ্রিল পোশাকসহ বেশির ভাগ সেক্টরের মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে তারা সরকার নির্ধারিত ছুটির আগেই বেতন ও বোনাস পরিশোধ করবেন। তবে শিল্প পুলিশের তথ্য মতে, ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে মোট ৯ হাজার ১৭৬টি শিল্প কারখানা রয়েছে। এসব কারখানার এর মধ্যে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানার সংখ্যা ১ হাজার ৬১৫টি। আর নিটওয়ার কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্যভুক্ত কারখানা ৬৮৫টি। বড়…
হেপাটাইটিসের রহস্যময় একটি প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ১২টি দেশে। এতে এক শিশু মারা গেছে, আক্রান্ত হয়েছে অন্তত ১৬৯ জন। আক্রান্তদের রক্তে প্রচলিত হেপাটাইটিসের জীবাণু না মেলায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। রহস্যময় এই ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যুও ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, সম্প্রতি শিশুদের মধ্যে অ্যাকিউট হেপাটাইটিস সংক্রমণের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। যার উৎস, অর্থাৎ সংক্রমণ কী থেকে হচ্ছে তা এখনও অজানা। এখন পর্যন্ত ১২টি দেশ থেকে ১৬৯ টি সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। কোন কোন দেশে ছড়িয়েছে? হু-এর বিবৃতিতে বলা হয়েছে, ছোট বাচ্চাদের মধ্যে অজ্ঞাত উৎস থেকে গুরুতর হেপাটাইটিস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। হেপাটাইটিস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে নাকি…
ভারতে সংখ্যালঘুরা এখনও হিন্দু জাতীয়তাবাদীদের হাতে আক্রান্ত হয়ে চলেছেন। দেশটিতে কোনো ধর্মীয় স্বাধীনতা নেই। প্রতি বছর উগ্র হিন্দুত্ববাদীদের হাতে হামলার শিকার হচ্ছে সংখ্যালঘুরা। বিজেপি নেতৃত্বাধীন সরকার সিএএ চালু করেছে। এর মাধ্যমে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এটি কয়েক লাখ মুসলিমের আটক হওয়ার শঙ্কা বাড়িয়ে দিয়েছে। ধর্মীয় স্বাধীনতা ভারতে ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। দেশটিতে হিন্দুত্ববাদ মাথাচাড়া দিয়ে উঠছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশটির ধর্মীয় স্বাধীনতা উল্লেখযোগ্য হারে খর্ব হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমবিষয়ক কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ জন্য ভারত সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবার…
সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহি ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি জানান, আমরা এমন একটি র্যাব চাই, যারা সন্ত্রাসবাদ প্রতিরোধে যেমন কঠোর থাকবে, তেমনি মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান বজায় রাখার ক্ষেত্রে কঠোর থাকবে। গতকাল রবিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক: জোরদার সহযোগিতা ও অংশীদারিত্ব স্থাপন’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। তবে রাষ্ট্রদূতের বক্তব্যের আগে র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেমিনারে বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ২০১১ সালে র্যাব কীভাবে বাহিনীর সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করতে অভ্যন্তরীণ…
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই বৈধ উপায়ে হোক কিংবা অবৈধ উপায়ে, অ্যালকোহল পান করা হয়। কিন্তু আমেরিকায় এত বেশি পরিমাণে পান করা হতো যে, সেটি বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছিল। আমেরিকায় যখন শিল্পবিপ্লব চলছিল, তখন প্রতি সপ্তাহের সোমবারে শ্রমিকদের একটি বড় অংশ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকত। এর কারণ ছিল রোববার সপ্তাহান্তে তারা রাতের বেলা এত বেশি অ্যালকোহল পান করত যে, মঙ্গলবার পর্যন্ত তারা মদের নেশায় চুর হয়ে থাকত। এভাবে শিল্পকারখানাগুলোতে উৎপাদনে ব্যাঘাত ঘটত। এই ধরনের সমস্যা তো ছিলই, এর পাশাপাশি মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের জন্য অসংখ্য সামাজিক সমস্যাও তৈরি হয়েছিল। একজন ব্যক্তি যা আয় করত, তার একটি বড় অংশ ব্যয় হয়ে যেত অ্যালকোহলের পেছনে।…
বাংলাদেশে করোনার সংক্রমণ নিম্নমুখী হলেও পাশের দেশসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সুপারিশ করা হয়েছে। সচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার প্রচারণা বাড়াতেও সুপারিশ করা হয়েছে। যেসব দেশে সংক্রমণের হার বেশি সেসব দেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে ভ্যাকসিন নেয়া থাকলেও কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখার সুপারিশ করা হয়েছে। এজন্য সব বন্দরের প্রবেশ পথে স্ক্রিনিং জোরদার করতে পরামর্শ দেয়া হয়েছে। ইউরােপ ও এশিয়ার বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের উর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনসাধারণ সতর্ক না থাকলে দেশে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছে কোভিড-১৯-এর জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি (এনটিএসি)।…