…
এডিটর পিক
বাংলাদেশের জ্বালানি খাত আবারও এমন এক বাস্তবতার মুখোমুখি, যা শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, শিল্প, পরিবহন,…
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
আগস্ট ২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রাজনীতি থেকে ব্যবসা: বাংলাদেশের সেনাবাহিনীর প্রভাব কতটা বিস্তৃত?
আগস্ট ২, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments -
তীব্র গরমে বছরে ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি: জলবায়ু সংকটের মূল্য দিচ্ছে কারা?
আগস্ট ১, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
যেদিন কুয়েত দখল করেছিল ইরাক: মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া ২ আগস্ট
আগস্ট ২, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- দুই হাজার বছর পর মিলল রোমান সেনাশিবির: হঠাৎ কেন পরিত্যক্ত হয়েছিল পুরো ঘাঁটি?
- ইরান যুদ্ধের মূল্য দেবে বাংলাদেশ? ঝুঁকিতে জিডিপি, রেমিট্যান্স ও জ্বালানি বাজার
- ঘাটতি গ্যাসে বাড়তি লোডশেডিং: সাময়িক সংকট নাকি দীর্ঘমেয়াদি?
- আফগানিস্তানের আড়াই দশক পর একই ভুল করছে ট্রাম্প
- ৫ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা
- আগস্ট ঘিরে পুলিশের মধ্যে চাপা আতঙ্ক কেন?
- মাছের সঙ্গে কি আমরা মাইক্রোপ্লাস্টিকও খাচ্ছি?
- দাবানলের আগুন যেভাবে বদলে দিচ্ছে এক মহাদেশের ভবিষ্যৎ
Author: ডেস্ক রিপোর্ট
২০১৯ সালের ডিসেম্বরে বরিস যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন, তা ১৯৮৭ সালের পর আর কেউ পারেনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ বা ব্রেক্সিট বাস্তবায়নের অনমনীয় অঙ্গীকারের কারণে দলটিতে তার নেতৃত্ব এতটাই সুদৃঢ় হয়ে উঠেছিল, আপাতত ‘তার কোনো বিকল্প নেই’ বলেই দলটির সমর্থকেরা বলে আসছিলেন। তার জায়গায় কে আসবেন—সে কথা কেউই এখন বলতে পারছে না, যেমনটি বলা হতো টনি ব্লেয়ারের বিকল্প গর্ডন ব্রাউন কিংবা ডেভিড ক্যামেরনের বিকল্প থেরেসা মে অথবা বরিস জনসন। এই অপ্রতিদ্বন্দ্বী অবস্থানের কারণে তাঁর বিরুদ্ধে উপর্যুপরি মিথ্যা বলা বা নিজের তৈরি আইন নিজে না মানার অভিযোগে মাস দুয়েক আগেও তাকে দলের এমপিরা পদচ্যুত করতে চাননি। যেসব কেলেঙ্কারি অন্য যে কোন…
রানওয়ে ছেড়ে যাওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যে আকাশেই হারিয়ে যায় ইন্দোনেশিয়ার বোয়িং ৭৩৭। সারা পৃথিবী জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। অবশ্য বিশ্বের বিমান চলাচলের ইতিহাসে এই ঘটনা প্রথম নয়। এর আগেও বহু যাত্রীবাহী বিমান হারিয়ে গিয়েছে আকাশেই। কোথাও তাদের কোনো ভগ্নাংশ বা যাত্রীদের মৃতদেহ কিছুই খুঁজে পাওয়া যায়নি। বিমান চলাচলের প্রথম যুগ সেটা। চলুন জানা যাক সেইসব হারিয়ে যাওয়া বিমানের কথা। এল’ওয়সিউ ব্ল্যাঙ্ক, 8 মে ১৯২৭। ফ্রান্সের দুই অভিযাত্রী রওনা হয়েছিলেন প্যারিসের লে বুরগেট থেকে। উদ্দেশ্য ছিল বিনাবিশ্রামে আটলান্টিক মহাসাগর পার হয়ে যাওয়া। ৪২ ঘণ্টা পর তাদের নিউইয়র্কে অবতরণের কথা ছিল। নিউইয়র্কে মানুষ ভিড় করে দাঁড়িয়ে ছিল…
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ‘নাইরোবি ফ্লাই’। বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে এ মাছির আক্রমণে সংক্রমিত হয়েছেন ১৬ জন। গত সাত দিনে সংক্রমণের সংখ্যা একশ ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি সিকিমেও এ মাছি আতঙ্ক ছড়াচ্ছে। সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছে পূর্ব সিকিমের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। কারণ এই কলেজরই প্রায় ১০০ জন ছাত্র আক্রান্ত হয়েছেন ত্বকের এক বিশেষ সংক্রমণে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, এই ছাত্রদের প্রত্যেকেই নাইরোবি মাছির সংস্পর্শে এসেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, নাইরোবি ফ্লাই প্রথম দেখা যায় পূর্ব আফ্রিকায়। এটিকে ‘কেনিয়া মাছি’ বা ‘ড্রাগন মাছি’ও বলা হয়। প্রধানত উচ্চ বৃষ্টির পাহাড়ি বা জঙ্গল অধ্যুষিত এলাকায় এ মাছি দেখা যায়।…
যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। এক টেলিগ্রাম বার্তায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার বিচার করে, তবে তারা ঈশ্বরের ক্রোধের মুখে পড়তে পারে। মেদভেদেভ উদারপন্থী অবস্থানের জন্য বিশ্বে পরিচিত। তবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কাজ করতে গিয়ে জাতীয়তাবাদের দিকে ভীষণভাবে ঝুঁকেছেন তিনি। টেলিগ্রামে বুধবার মেদভেদেভ বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের তদন্তের জন্য ট্রাইব্যুনাল বা আদালত তৈরি করাকে মনে হয়েছে একটি “পাগলামি” ধারণা। ‘এই প্রস্তাবগুলো কেবল আইনগতভাবে অবৈধ নয়। সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে এমন একটি দেশকে শাস্তি দেয়ার ধারণাটি আসলেই অযৌক্তিক। সম্ভবত মানবতার অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।’ নেটিভ আমেরিকানদের হত্যা, জাপানে পারমাণবিক হামলা…
মালদ্বীপের সংবিধান মোতাবেক দেশটির নাগরিক হতে হলে মুসলিম হওয়া আবশ্যক। ফলে অমুসলিম কোনো নাগরিক সেখানে পাওয়া যায় না। ইতিহাসের তথ্য মতে, আরব নাবিক-বণিকদের হাত ধরেই মালদ্বীপে সর্বপ্রথম ইসলামের আগমন। (মান আদখালাল ইসলাম লিল মালদ্বীপ, আল-জাজিরাডটনেট : ২৩/০৫/২০১৯)। এর সাথে জড়িয়ে আছে এক উপকথা। মালদ্বীপের এক উপকথা অনুযায়ী, রান্নামারি হচ্ছে এক সামুদ্রিক দানব। এক হাজার বছর আগে এই দানবের উৎপাত শুরু হয়। রাতের বেলা এই দানব সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে মালদ্বীপের রাজধানী মালের লোকালয়ে পা রাখত, তারপর ধ্বংসযজ্ঞ চালাতো। এই দানব মূল লোকালয়ের কুমারী নারীদের হত্যা করতো। মাসের পর মাস এই দানবের আক্রমণে মালদ্বীপের সমাজে নারীদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমতে…
বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলমান জনসংখ্যার দেশ ভারত। কিন্তু দেশটিতে সেই তুলনায় এ সম্প্রদায়টির ভেতর থেকে আইনপ্রণেতাদের সংখ্যা একেবারে কম। তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব দিনে দিনে সংকুচিত হয়ে পড়েছে। ভারতের পার্লামেন্টে বিজেপির কোনো মুসলিম আইনপ্রণেতা থাকছেন না। বিজেপির ইতিহাসে এই প্রথম পার্লামেন্টে দলটি মুসলিম আইনপ্রণেতাশূন্য হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি ইস্তফা দিয়েছেন। তিনি ছিলেন ভারতের মন্ত্রিসভার একমাত্র মুসলিম সদস্য। তার পদত্যাগের ফলে মন্ত্রিসভা মুসলিমশূন্য হয়ে পড়ল। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। বৃহস্পতিবার (৭ জুলাই) রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হচ্ছিল। মেয়াদ ফুরিয়ে যাওয়ার এক দিন আগে ইস্তফা দেন কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। সম্প্রতি রাজ্যসভার নির্বাচনের শেষ…
দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে শ্রীলঙ্কা এখন এমন অবস্থায় যে প্রধানমন্ত্রীও আপাতত কোনো আশার আলো দেখছেন না৷ দেশের নাগরিকদের মাঝেও মহামারির মতো ছড়াচ্ছে দেশ ছাড়ার প্রবল ইচ্ছা৷ শ্রীলঙ্কায় জ্বালানি-সংকট এখন এমন চরমে যে সম্প্রতি স্বল্প মজুদ সাবধানে খরচ করতে দুই সপ্তাহের জন্য শুধু জরুরি পরিষেবা খাতে সীমিত পরিমানে জ্বালানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে সে সময় সরকারের মুখপাত্র বান্দুলা গুণাবর্দনা বলেছিলেন, ‘‘এখন থেকে স্বাস্থ্য বিভাগের মতো জরুরি খাত ছাড়া অন্য কোনো খাতে জ্বালানি বিক্রি করা হবে না৷” তিনি জানান, ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে পড়া দেশটিতে সামান্য যেটুকু জ্বালানি রয়েছে তা সংরক্ষণ করার স্বার্থেই এ সিদ্ধান্ত…
কোরবানির ঈদের পশুর হাট ঢাকার বাইরে আগে শুরু হলেও ঢাকায় শুরু হয়েছে গতকাল (বুধবার) থেকে। ঢাকার ২১টি হাটই এ আওয়ামীলীগের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে। তাদের বাইরে কেউ হাটের ইজারা পায়নি। হাটের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। পথে পথে গরুর ট্রাকে চাঁদাবাজিও চলছে। গরুবোঝাই ট্রলারে ডাকতির ঘটনাও ঘটেছে। ঢাকায় নির্ধারিত হাট ২১টি হলেও বিভিন্ন পাড়ায় মহল্লায় হাট বসাচ্ছেন প্রভাবশালীরা। তারা নিয়মনীতির কোনো তোয়াক্কা করছেন না। আর সারাদেশে সরকার নির্ধারিত গরুর হাটের সংখ্যা চার হাজার ৪০৭টি। কিন্তু বাস্তবে এই হাটের সংখ্যা দুইগুণের বেশি হবে। পশুর হাট আ’লীগের দখলে এবার ঢাকার পশুর হাট স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সিন্ডিকেট করে ইজারা নিয়েছে। ঢাকার বাইরেও একই চিত্র।…
মোঙ্গলরা ইসলাম ও মুসলমানদের বিনাশসাধন ও ক্ষয়ক্ষতি করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ও হৃদয়বিদারক ঘটনা। অপরদিকে এই মোঙ্গলরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তাদের ইসলামের সেবা ও ইসলাম প্রচার ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। তারা ইসলাম প্রচারেও অগ্রণী ভূমিকা পালন করেছিল। ইতিহাসের অন্যতম ট্র্যাজিডি হল চেঙ্গীস খানের এক নাতি হালাকু খানের দ্বারা মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু ও রাজধানী বাগদাদ ধ্বংস করার পূর্বেই চেঙ্গীস খানের আরেক নাতি বারাকাত খান ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাঁর ঈমানী তেজ এমনই ছিল যে তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। হালাকু খান যখন বাগদাদ ধ্বংস করেন এবং মুসলিম খলীফা মুস্তা‘ছিম বিল্লাহকে নির্মমভাবে হত্যা করে মুসলিম বিশ্বকে…
খুব শিগগিরই অ্যাপোলো মিশনের পর আবারও চাঁদে ফিরছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার নাসা সাফ জানিয়ে দিয়েছে, ঘুরে আসতে নয়, চাঁদে স্থায়ীভাবে থাকতে চাচ্ছে সংস্থাটি। স্পেসএক্সকে সঙ্গে নিয়ে ‘আর্টিমেস’ নাম দিয়ে নতুন এই চন্দ্র অভিযানের কাজ চালিয়ে যাচ্ছে নাসা। কিন্তু আবার নাসার প্রধান বিল নেলস দাবি করেছে, চাঁদ দখলের চেষ্টা করছে চীন। এদিকে, রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং পাল্টা ওয়াশিংটনের বিরুদ্ধে মহাকাশকে যুদ্ধের স্থানে পরিণত করার জন্য অভিযুক্ত করেছে। এর আগে নাসার প্রধান প্রশাসক বিল নেলসন জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, চীনের সম্ভাব্য চাঁদে অবতরণ নিয়ে বিশ্বকে উদ্বিগ্ন হতে হবে, কারণ চীন তখন বলবে এটি (চাঁদ)…