…
এডিটর পিক
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সামনে নতুন করে তৈরি হয়েছে এক বড় অর্থনৈতিক উদ্বেগ। যে শিল্প কয়েক…
Trending Posts
-
মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম গ্রহণ করেছিলেন
নভেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
নভেম্বর ২৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম গ্রহণ করেছিলেন
নভেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
নভেম্বর ২৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
নভেম্বর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- প্রশাসনে আ.লীগ-ঘনিষ্ঠদের সরানোর উদ্যোগ, নতুন বিতর্ক
- গঙ্গা চুক্তি না হলে ভারতের ক্ষতি কেন বেশি?
- গণিতের প্রাথমিক সমস্যাও সমাধান করতে পারে না তৃতীয় থেকে নবম শ্রেণীর ৬০% শিক্ষার্থী
- বাংলাদেশ থেকে সরিয়ে কয়েক শ মিলিয়ন ডলারের অর্ডার ভারতকে দিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো
- ভারতে আ’লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?
- গোপালগঞ্জে কী ঘটছে? ট্রেন, মোবাইল ব্যাংকিং বন্ধ, বিদ্যুৎ নিয়েও শঙ্কা
- হাজার হাজার বছর বরফের নিচে আটকে থাকা পৃথিবীর আরেকটি জগৎ!
- ১০ মাসে ৩৪১ শিশু ধর্ষণের শিকার, ৮৩ ছেলে শিশু—শৈশব কতটা নিরাপদ বাংলাদেশে?
Author: ডেস্ক রিপোর্ট
অনেক নারীই বন্ধ্যাত্বের সমস্যায় ভুগে থাকেন। তবে শুধু নারীরাই নয়, পুরুষরাও এই সমস্যায় ভুগে থাকেন। বরং নারীর চেয়েও দেড় শতাংশ বেশি হারে পুরুষরা বন্ধ্যাত্বে ভোগেন। প্রথাগতভাবে সন্তান না হবার জন্য নারীকেই দায়ী করা হলেও এতে পুরুষ সঙ্গীর ভূমিকা উঠে আসছে ইদানিংকালে। ব্রিটিশ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএসের এক পরিসংখ্যানে বলা হয়, যে দম্পতিদের সন্তান হয়না, তাদের এক-তৃতীয়াংশ ক্ষেত্রেই দেখা যায় এর কারণ হচ্ছে স্বামীর শুক্রাণুর মান নিম্ন ও সংখ্যা কম হওয়া। বন্ধ্যাত্বকে পুরুষত্বহীনতা ভেবে মেল ইগোর কারণে পুরুষেরা একদিকে চিকিৎসা করাতে গাফিলতি করেন, অন্যদিকে অবসাদ তৈরি হয়। চিকিৎসক জানান, সন্তান উৎপাদনে অক্ষম হলে কিছু কিছু মানুষ নিজের পৌরুষ সম্পর্কে নিজেই সন্দিহান…
কাবুলের মসনদে তখনও বসেনি তালিবান, তবু সতর্ক ছিল ভারত, ছিল শঙ্কায়। আফগানিস্তান তালিবানের দখলে গেলে, দোসর পাকিস্তান যে ছক কষবে কাশ্মীর নিয়ে, তা বেশ ভালোভাবেই জানতো নয়াদিল্লী। যদিও কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে সদ্য জানিয়েছে তালিবান। তবে এ কথায় স্বস্তি নেই ভারতের। আফগানিস্তানের মসনদ দখলের পরে তালিবান দাবি করেছিল, কাশ্মীরে তাদের নজর নেই। তবে দু’দিন না পেরোতেই সেই কাশ্মীরেই তালিবানের সাহায্য চাইল পাকিস্তানি মদত পুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাউদ্দিন। ‘গ্লোবাল জেহাদ’-এর পালে হাওয়া দিয়েছে তালিবানের হাতে কাবুলের পতন। আর জিহাদিরা যে ‘খিলাফত’ গড়ার লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে তাদের ক্রস হেয়ারে যে জম্মু ও কাশ্মীর…
করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ টিকার জরুরি অনুমোদন পেয়েছে ভারতে। অন্তর্বর্তী গবেষণায় তিন ডোজের টিকাটি উপসর্গমূলক করোনার বিরুদ্ধে ৬৬ দশমিক ৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। সূঁচবিহীন ইনজেকটরের মাধ্যমে চাপ প্রয়োগ করে তরলের সরু প্রবাহ দেহে প্রবেশ করানো হয়। ওষুধ প্রস্তুতকারক ভারতীয় প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলার গবেষণালব্ধ এ টিকা। উৎপাদন করবে ক্যাডিলা হেলথকেয়ার। ভারত বায়োটেকের কোভ্যাকসিনের পর করোনা প্রতিরোধে ভারতীয় গবেষকদের উদ্ভাবিত দ্বিতীয় টিকা ক্যাডিলার জাইকভ-ডি। ডেল্টার বিরুদ্ধেও কার্যকর ক্যাডিলা হেলথকেয়ার জানিয়েছে, এটি ভারতে ভ্যাকসিনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছে, যাতে ৫০ টিরও বেশি কেন্দ্রে ২৮,০০০ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। প্রতিবছর ১২০ মিলিয়ন ডোজ ডিএনএ টিকা তৈরি করবে…
তালিবান শাসনের ভয়াবহ আতঙ্ক আবারও ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। আর এরই মাঝে উঠে এল তালিবানের মহিলা অত্যাচারের এক প্রছন্ন চিত্র। যেখানে মেয়ে হওয়ার জেরে অত্যাচারিত না হতে চেয়ে ১০টি বছর পুরুষ সেজে কাটিয়েছিলেন এক মহিলা। পুরো নাম নাদিয়া গুলাম দাস্তগির। বিশ্ব তাকে চিনেছিল ২০১০ সালে। তখন তার বয়স ২৫। তবে ওর আগে জীবনের শুরুতে নারী হয়েও তাকে পুরুষের বেশে কাটাতে হয়েছিল। তালিবানের হাত থেকে রক্ষা পেতে এ ছাড়া আর কোনও উপায়ই ছিল না তার। শারীরিক এবং মানসিক ভাবে পুরোদস্তুর একজন মহিলার জন্য পুরুষের বেশ ধরে টানা ১০ বছর বেঁচে থাকা কতটা মর্মান্তিক, তা হয়তো অনেকে কল্পনা করতে পারবে। নিজ দেশের…
আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরতেই তালিবানরা তান্ডব দেখাতে শুরু করে। আর এখন তো আফগানিস্তান দখল করে রীতিমত গদিতে জাঁকিয়ে বসেছে তালিবান। যার ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেনা সরানোর সিদ্ধান্ত এখন কাঠগড়ায়। আর এর জেরে একধাক্কায় অনেকটা কমে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা একদমই কমেনি বরং বেড়েছে। তবে নিজের ভুল শুধরাতে বেশ কিছু সাহসী পদক্ষেপও নিচ্ছেন বাইডেন। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে অস্ত্র বিক্রি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এমনকি প্রতিশ্রুত সময়ের পরেও প্রয়োজন হলে মার্কিন সেনারা আফগানিস্তানে অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জনপ্রিয়তা কমেছে বাইডেনের ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর…
পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে টিকটকের ভিডিও বানাতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক হয়রানির শিকার হতে হয়েছে এক নারীকে। সূত্র মতে, বন্ধুদের সঙ্গে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন ওই নারী। আচমকা তাদের ওপর হামলে পড়ে কয়েক’শ মানুষ। তারা ওই নারীকে ভয়ংকরভাবে টানাহেঁচড়া করতে থাকে, কয়েকজন তাকে শূন্যে তুলে ফেলে, এমনকি কাপড়-চোপড়ও ছিঁড়ে ফেলা হয়। শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেলেও, ওই নারী শারীরিক ও মানসিকভাবে যে মারাত্মক হয়রানির শিকার হতে হয়েছে তাকে- তা বর্ণনাতীত। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এর ভিডিও। ভুক্তভোগী বলেন, ভিড় ছিল বিশাল। মানুষজন জায়গাটি ঘিরে ফেলে আমাদের দিকে আসতে থাকে। একসময় তারা আমাকে টানতে…
বাবুনগরীর মৃত্যুর পর নতুন নেতৃত্ব বাছাই করা হেফাজতের জন্য সহজ হবে না। বেশ আগে থেকেই নেতৃত্বহীন হেফাজত; সেই আল্লামা শফীর মৃত্যুর পর থেকেই। তার মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসা পরিচালকের পদ ফাঁকা ছিল প্রায় এক বছর। এদিকে, গত কয়েক মাসে বাবুনগরী হেফাজতের ভেতর দুই পক্ষের কাউকে সন্তুষ্ট করতে তো পারেনইনি বরং বিরাগভাজন হয়েছেন সবার। ১০ বছরের নেতা শাহ আহমদ শফীর যতটা নিয়ন্ত্রণ ছিল হেফাজতে ইসলামীতে, ততটা ছিল না জুনায়ের বাবুনগরীর। তার নেতৃত্বে আসা নিয়ে সংগঠনে ভাঙন ধরে কমিটি গঠনের আগেই। আবার কমিটি গঠনের পরেও অন্তত দুই জন নায়েবে আমির বাবুনগরীরে নেতৃত্বে অনাস্থার দেখিয়ে সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে হেফাজতে বাবুনগরীর দৃশ্যত…
মশা মারতে বছরে শতকোটি টাকা ব্যয়; তবে লাভ হচ্ছে না কোনওকিছুতেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী বাড়ছে, মৃত্যু বাড়ছে; সেই সাথে বাড়ছে ব্যয়। বিশেষজ্ঞদের মতে, মশার সমস্যা নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছিটালে হবে না, প্রয়োজন কার্যকর ওষুধ ও সমন্বিত কীট ব্যবস্থাপনা। তবে সংশ্লিষ্ট পর্যায়ে নেই অভিজ্ঞ লোক। ব্যয় করা হচ্ছে শতকোটি টাকা, ফল পাওয়া যাচ্ছে না আশানুরূপ। এমন পরিস্থিতিতে আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস ১৮৯৭ সালে আবিষ্কার করেন, অ্যানোফিলিস মশার কামড়ে মানুষের শরীরে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে। তার স্মরণে প্রতিবছর ২০ আগস্ট মশা দিবস পালন করা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘শূন্য ম্যালেরিয়া লক্ষ্যে পৌঁছানো’।…
ঘরে ঘরে ঢুকে সাংবাদিকদের চিহ্নিত করছে তালিবান। কাবুলে তো বটেই, অন্যান্য অঞ্চলেও সাংবাদিকদের খুঁজে বের করা হচ্ছে। এখনও পর্যন্ত আফগানিস্তানে বেশ কয়েকজন সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নেমাতুল্লাহ হেমাত। তবে এসব নিষ্ঠুরতা ছাড়িয়ে গেল তালিবান। সাংবাদিককে খুঁজে না পেয়ে হত্যা করেছে তার পরিবারের সদস্যকে। নারী সাংবাদিকরা ঢুকতে পারছে না কর্মক্ষেত্রে। সূত্র মতে, বেশ কয়েকদিন ধরেই ডিডাব্লিউয়ের তিনজন সাংবাদিককে খুঁজছে তালিবান। তাদের সন্ধানে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। তেমনই একটি বাড়িতে ঢুকে সাংবাদিককে খুঁজে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যা করা হয়। গুরুতর আহত আরও এক সদস্য। বাকি সদস্যরা তালিবান পৌঁছানোর আগেই পালিয়ে যেতে…
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা, পুলিশের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি বক্তব্যে থমথমে এক বিভ্রান্তিমূলক পরিবেশ বিরাজ করছে নগরীতে। সেখানে পুলিশ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো মারমুখী অবস্থান নিয়ে আছে। জানা যায়, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবির সদস্য এবং ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এ ঘটনায় দু’টি মামলা হয়েছে। প্রায় ৩০ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে আসামী করে এই মামলা করা হয়, অজ্ঞাত আসামী করা হয়েছে শতাধিক। তবে ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করছে আওয়ামী লীগ। ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ প্লাটুন বিজিবি; থমথমে বরিশাল এদিকে, বরিশাল নগরে থমথমে অবস্থা …